নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সংবাদ সম্মেলনের নামে ‘কৌশলে’ প্রার্থিতা ঘোষণা ‘বিতর্কিত’ আলী হোসেনের

সংবাদ সম্মেলনের নামে ‘কৌশলে’ প্রার্থিতা ঘোষণা ‘বিতর্কিত’ আলী হোসেনের

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

‎‎নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে নতুন এক রাজনৈতিক নাটকের জন্ম দিয়েছেন বির্তকিত ব্যক্তিত্ব আলী হোসেন। জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে যখন এলাকা উত্তাল, ঠিক তখনই সেই অভিযোগ থেকে দৃষ্টি সরাতে সংবাদ সম্মেলনের নামে ‘কৌশলে’ আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন তিনি। সাধারণ মানুষের ভাষ্য—নিজের অপরাধ ও বিতর্কিত ইমেজ ঢাকতেই তিনি এখন ‘নির্বাচনী কার্ড’ খেলছেন।

‎সোমবার ১৮ মে বিকেলে মুছাপুর ইউনিয়নের আম বাগান এলাকায়  আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিবাদমান জমি বা নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের সদুত্তর দেওয়ার পরিবর্তে আলী হোসেন দীর্ঘ সময় ব্যয় করেন রাজনৈতিক গুণগানে। উপস্থিত সংবাদিকদের সামনে তিনি কৌশলে আগামী মুছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

‎সচেতন মহলের মতে, এটি মূলত একটি ‘কৌশলগত চাল’, যাতে তাঁর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হলে তিনি সেটিকে ‘রাজনৈতিক হয়রানি’ হিসেবে প্রচার করতে পারেন।

‎উল্লেখ্য যে, আলী হোসেনের বিরুদ্ধে বারপাড়া এলাকায় আদালতের ডিগ্রিপ্রাপ্ত ৫৪ শতাংশ পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা এবং ভুক্তভোগী পরিবারকে “জমিতে পুঁতে ফেলার” মতো ভয়াবহ হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় একতরফা আধিপত্য বিস্তার করে আসছেন বলে এলাকাবাসীর অভিযোগ। এমন এক বিতর্কিত ব্যক্তি সংবাদ সম্মেলনের মঞ্চ ব্যবহার করে নির্বাচনী ঘোষণা দেওয়ায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

‎মুছাপুরের সাধারণ ভোটাররা বলছেন, যিনি আদালতের রায় মানেন না এবং সাধারণ মানুষকে হত্যার হুমকি দেন, তিনি জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখেন না। তাঁর এই ঘোষণা মূলত ক্ষমতার দাপট দেখিয়ে মানুষকে দাবিয়ে রাখার একটি নতুন ফন্দি মাত্র।

‎ভুক্তভোগী বোরহান উদ্দিন ও তাঁর পরিবার আশঙ্কা করছেন, আলী হোসেন নির্বাচনী দোহাই দিয়ে এখন আরও বেপরোয়া হয়ে উঠতে পারেন। তারা প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন, আলী হোসেনকে কেবল চেয়ারম্যান প্রার্থী হিসেবে নয়, বরং একজন চিহ্নিত ‘ভূমিদস্যু’ এবং ‘হুমকিদাতা’ হিসেবে আইনের আওতায় আনা হোক।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!