নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সন্ত্রাসী শাহনেওয়াজ বাহিনী সন্ত্রাসী হামলায় ড্রেজার ব্যবসায়ী জখম

সন্ত্রাসী শাহনেওয়াজ বাহিনী সন্ত্রাসী হামলায় ড্রেজার ব্যবসায়ী জখম

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি: বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে ড্রেজার ব্যবসায়ী মেহফুজজ্জামান সাদ (৩০)কে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে তালিকাভূক্ত সন্ত্রাসী শাহেনেওয়াজ ওরফে শাহানাজ ও তার সন্ত্রাসী বাহিনী । আহত ড্রেজার ব্যবসায়ী মেহফুজজ্জামান সাদ বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেওলী চৌরাপাড়া এলাকার মৃত সামছুজ্জামান বাচ্চু মিয়ার ছেলে। সন্ত্রাসী হামলার ঘটনার রাতে থানার টহলরত  পুলিশ জখমপ্রাপ্ত ড্রেজার ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক আহতকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে। সোমবার (২০ জানুয়ারী)  দিবাগত রাত সাড়ে ১২টায় বন্দর থানার

কাইতাখালি সিকদার বাড়ির মোড়ে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে আহত ড্রেজার ব্যবসায়ী স্ত্রী সিনথিয়া আক্তার বাদী হয়ে সোমবার দুপুরে তালিকাভূক্ত সন্ত্রাসী শাহ নেওয়াজসহ ১১ জনের নাম উল্লেখ্য করে  ও আরো ১৫/২০ জনেক অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযুক্তরা হলো, বন্দর থানার নবীগঞ্জ উত্তর নোয়াদ্দা এলাকার ফকির চাঁন মিয়ার ছেলে হামলাকারি ও বন্দর থানার তালিকাভূক্ত সন্ত্রাসী শাহ নেওয়াজ ওরফে শাহানাজ তার ছোট ভাই সালাউদ্দিন একই এলাকার ইকবাল, একই এলাকার মৃত মোজাম্মেল মিয়ার ছেলে কালা জাহাঙ্গীর, নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার কাদ্দার মিয়ার ছেলে বাবু, নবীগঞ্জ খন্দকারবাড়ি পুল এলাকার মৃত আলতাফ উদ্দিন মিয়ার ছেলে পাসপোর্ট বাবু,নবীগঞ্জ নোয়াদ্দা আব্দুর রহমান মিয়ার ছেলে রিফাত,নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মৃত সিরাজুল ইসলাম মিয়ার ছেলে রাজু, কুশিয়ারা এলাকার বকুল মিয়ার ছেলে সুজন, নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার মৃত আবু সাঈদ মিয়ার ছেলে ফয়সাল ও বন্দর যুগিপাড়া এলাকার হোসেন মুন্সি ছেলে রহিম হোসেন।

অভিযোগ ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেওলী চৌরাপাড়া এলাকার মৃত সামছুজ্জামান ওরফে বাচ্চু মিয়ার ছেলে ও বাদিনী স্বামী  মেহফুজজ্জামান সাদ দীর্ঘ দিন ধরে ড্রেজার ব্যবসা চালিয়ে আসছে। উল্লেখিত বিবাদীগন বাদিনীর পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা। বিবাদীদের সহিত বাদিনী স্বামীর ঘটনার পূর্ব হইতে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলিয়া আসিতেছিল। গত সোমবার (২০ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২টায় বাদিনী স্বামী মেহফুজজ্জামান সাদ (৩০) কাজশেষে পায়ে হেঁটে বাড়িতে ফেরার পথে রাত অনুমান সাড়ে ১২টায় সময়  বন্দর থানাধীন কাইতাখালি সিকদার বাড়ির মোড়ে পৌছামাত্র পূর্ব হইতে ঘটনাস্থলে ওৎপেতে থাকা সকল বিবাদীগন তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হইয়া বাদিনী স্বামী চলার পথ গতিরোধ করে বিবাদীগন অতর্কিতভাবে মারপিট শুরু করে। ১নং বিবাদী তার হাতে থাকা সুইজ গিয়ার দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার স্বামী মেহফুজজ্জামান সাদ এর বুকের ডান পাশে ঘাই মারিয়া মারাত্বক কাটা রক্তাক্ত ছিদ্রযুক্ত জখম করে। ২নং বিবাদী তার হাতে থাকা সুইজ গিয়ার দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার স্বামী মেহফুজজ্জামান সাদ এর মাথায় ঘাই মারিলে ডান হাত দিয়ে প্রতিহত করায় ডান হাতের কনুই এর নিচে গুরুত্বর রগ কাটা রক্তাক্ত জখম করে। ৩নং আসামী তার হাতে থাকা সুইজ গিয়ার দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার স্বামী মেহফুজজ্জামান সাদ এর ডান পায়ের হাটুর উপরের অংশে ঘাই মারিয়া কাটা রক্তাক্ত জখম করে। ৪, ৫, ৬, ৭নং বিবাদী লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করিয়া আমার স্বামীর শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা রক্তজমাট জখম করে। ৮ ও ৯নং আসামী আমার স্বামীর নিকট থাকা নগদ ৬৫,০০০/- টাকা ও একটি মোবাইল ফোন অসৎ উদ্দেশ্যে চুরি করিয়া নিয়ে নেয়। ১০ ও ১১নং বিবাদী আমার স্বামীর গলায় থাকা ০১ ভরি ওজনের স্বর্নের চেইন মূল্য ১,৪০,০০০/- টাকা চুরি করিয়া নিয়ে নেয়। আমার স্বামীর ডাকচিৎকারে আশপাশের লোকজন আসিতে দেখিয়া বিবাদীগন আমার স্বামীকে প্রান নাশের হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন বন্দর থানার টহল পুলিশের সহায়তায় আমার স্বামীকে রক্তাক্ত জখমী অবস্থায় উদ্ধার করিয়া চিকিৎসার জন্য বন্দর উপজেলা হাসপাতালে পাঠায়। এ রির্পোট লেখা পর্যন্ত এ নিয়ে উক্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!