নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় টিসিবি ডিলার বিপ্লবকে কুপিয়ে টাকা লুটে নিল নামধারী বিএনপি নেতা টিপু গং!
ভুক্তভোগীদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানে ডিসি’র নির্দেশ
টানা চার বছর বেড়েছে দারিদ্র্য ও বৈষম্য
খানপুর হাসপাতালে রোগীর স্বজনদের মোবাইল চুরি, চোর আটক
আমরা চাই সিন্ডিকেট বলে কোনো শব্দ যেন না থাকে: খাদ্যমন্ত্রী
তিতাসের দালাল ছাত্রলীগ নেতা জুয়েল রানা অবৈধ সংযোগ দিয়ে কোটিপতি!
শিশুদের অধিকার রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব – ডিসি
পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়া আমাদের অঙ্গীকার – ডিসি
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৪
ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার
মদনপুরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের সহায়তায় বিএনপি নেতার হিরনের মার্কেট দখল
বক্তাবলী ফেরিঘাটে দুই যানবাহনের মাঝে চাপা পড়ে লাইনম্যান নিহত
চারারগোপ বায়তুস সালাত জামে মসজিদ সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদ দাবী
সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
ফতুল্লায় যৌতুকের দাবিতে স্ত্রী, পুত্র ও পুত্র বধূকে শারীরিক নির্যাতন!
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত জুট মিল থেকে এলজি ও কার্তুজ উদ্ধার
ফতুল্লায় শিশুকে ধর্ষণের অভিযুক্তকে আটক করতে গিয়ে আহত ওসি
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৪১
জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি
আশার ছত্রছায়ায় সেলিম ওসমান ও হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী বাবুল ও আলী হোসেন
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪
সোনারগাঁয়ে রাসায়নিকবাহী ভ্যানে আগুন
বন্দরে ট্রাকচাপায় পথচারী নিহত, হেলপার গ্রেপ্তার
পুলিশের বিশেষ অভিযান: আওয়ামীলীগ ও মাদকসেবীসহ গ্রেপ্তার ৯৮
বন্দরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা
নতুন প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা গুরুত্বপূর্ণ – ডিসি
আড়াইহাজারে বিদেশি পিস্তল উদ্ধার
ফতুল্লায় বৃদ্ধ বাবা-মা’কে ভরপোষনের পরিবর্তে উল্টো হুমকী
বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢ়ুকে গেল ট্রাক, নিহত ১
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টায় মো.আলীগং!

সিদ্ধিরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টায় মো.আলীগং!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
মহামান্য আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনধিকার ভাবে জায়গার মধ্যে প্রবেশ করিয়া টিনসেড বাড়ী ঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে মোহাম্মদ আলীগংদের বিরুদ্ধে। এ বিষয়ে জমির মালিক গোদনাইল ভুইয়াপাড়া প্রধানবাড়ির মৃত.মোতালের প্রধানের ছেলে মো.সোহেল প্রধান সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে সোহেল প্রধান উল্লেখ করেন যে, সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদানাইল সৈয়নপাড়া ক্যানালপাড় এর পূর্ব পার্শ্বে খতিয়ান নং- সি.এস-২৫৬, এস.এ- ৭৫১, আর.এস- ৫৬৪ এবং ৫৮৯, সি.এস ও এস.এ-৯৭৩, আর এস ২৭৫৩, ২৭৫৫ নং দাগে ১৯ শতাংশ ৮৮ পয়েন্ট জায়গা পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক হইয়া এই যাবৎকাল পর্যন্ত শান্তি পূর্ণ ভাবে ভোগ দখল করিয়া আসিতেছি। বিবাদী মোহাম্মদ আলী একজন ভূমি দস্যু ও অত্যান্ত খারাপ প্রকৃতীর। বিবাদী দীর্ঘদিন যাবৎ অজ্ঞাত নামা বিবাদীদেরকে সঙ্গে নিয়া আমার জায়গাটি জোর পূর্বক দখল করিয়া উহাতে বাড়ী/ঘর নির্মান করার পায়তারা করিয়া আসিতেছে। উক্ত বিষয়ে বিজ্ঞ দেওয়ানী আদালতে একটি মামলা দায়ের করি। যাহার নং- ৫৫/২০২৬। বিজ্ঞ আদালতে মামলা দায়ের পর আদালত হইতে বিবাদীকে নোটিশ প্রেরণ করে। কিন্তু বিবাদী আদালতের নোটিশ পাওয়ার পরেও আদালতে হাজির হয় নাই। বর্তমানে উক্ত জায়গার মধ্যে অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে দিন ধার্য্য করা হইয়াছে। ১৯ আগষ্ট সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদানাইল সৈয়দপাড়া ক্যানালপাড় এর পূর্ব পার্শ্বে আমার জায়গার মধ্যে বিবাদী ১। মোহাম্মদ আলী (৪৬) সহ বিবাদীর হুকুমে অজ্ঞাত নামা আরো ৭/৮জন বিবাদীহা বে-আইনী জনতাবদ্ধে দেশীয় তৈরী অস্ত্র সঙ্গ সজ্জিত হইয়া অনধিকার ভাবে আমার জায়গার মধ্যে প্রবেশ করিয়া টিনসেড বাড়ী ঘর নির্মান এর কাজ করিতে থাকে এবং আমার জায়গার মধ্যে থাকা আমার নিজ নামীয় একটি সাইনবোর্ড উচ্ছেদ করিয়া ফেলে। আমি লোকমুখে সংবাদ পাইয়া আমার জায়গায় গিয়া বিবাদীদের কাজে বাধা প্রদান করিলে, বিবাদী তুতুবপুর আফজাল রোলিং মিল সংলগ্ন মৃত. আবুল কাশেমের ছেলে মোহাম্মদ আলী সহ অজ্ঞাত নামা ৭/৮ জন বিবাদীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি বিবাদীদেরকে গালিগালাজ করিতে নিষেধ করিলে, সকল বিবাদীরা আমাকে মারধর করার জন্য উদ্যত হয়। আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে সকল বিবাদীরা আমাকে এই মর্মে হুমকি প্রদান করে যে, আমি যদি পুনরায় বিবাদীদেরকে আমার জায়গার মধ্যে টিনসেড বাড়ী/ঘর নির্মাণ করিতে বাধা প্রদান করি, কিংবা এই বিষয় নিয়া কোন আইনী ব্যবস্থা গ্রহন করি, তাহলে বিবাদীরা আমাকে বিভিন্ন প্রকার মিথ্যা মামলা দিয়া হয়রানী করা সহ আমাকে সময় সুযোগমত পাইলে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে বলিয়া বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া চলিয়া যায়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!