নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে জামিনে বেরিয়ে ফের বেপরোয়া মাদক সম্রাট বাবলা ও তার ভাই মিঠুন ; নেপথ্যে কারা

সিদ্ধিরগঞ্জে জামিনে বেরিয়ে ফের বেপরোয়া মাদক সম্রাট বাবলা ও তার ভাই মিঠুন ; নেপথ্যে কারা

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী ক্যাম্প এলাকার মূর্তিমান আতঙ্ক ও শীর্ষ মাদক সম্রাট বাবলা বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলা ও মাদক মামলায় জামিনে এসে সিদ্ধিরগঞ্জজুড়ে মাদক বিক্রিতে এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে। একাধিক হত্যা ও মাদক মামলার আসামি হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে দমানো যাচ্ছে না। ডজনেরও বেশি মামলার এই আসামি প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে সখ্য বজায় রেখে বীরদর্পে মাদকের কারবার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, পুলিশিং কার্যক্রম শিথিল থাকার কারনে তাঁদের মাদকদ্রব্য বেঁচা-কেনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। হাত বাড়ালেই মাদক সম্রাট বাবলা বাহিনীর কাছে পাওয়া যাচ্ছে মরন নেশা ইয়াবা -হেরোইন-ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। বাবলা ও তার বাহিনীর  বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও থেমে নেই তাদের মাদক ব্যবসা। সম্প্রতি মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মোস্তাক (৪৫) নামে এক নাপিতকে কোপানোর ঘটনায় প্রধান আসামি মাদকব্যবসায়ী বাবলা। বর্তমানে বাবলা জামিনে এসে এলাকায় পুনরায় আবির্ভূত হয়ে একক মাদক সাম্রাজ্য কায়েম করেছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করলেই নেমে আসে নির্যাতনের খড়গ।এলাকাবাসীর অভিযোগ, থানা পুলিশের এক অসাধু এসআই  কর্মকর্তার সঙ্গে আর্থিক লেনদেনের কারণে বাবলা বাহিনী বরাবরই ধরাছোঁয়ার বাইরে থাকছে। অনেক সময় বাবলাকে সেই কর্মকর্তার সাথে ঘুরতে দেখা যায়। স্থানীয়দের দাবি, অভিযানের খবর আগেই তার কাছে পৌঁছে যায়। এদিকে অনুসন্ধানে জানা যায়, বাবলা বাহিনীর মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা তার ভাই মিঠুন। এছাড়াও এ বাহিনীর সদস্যদের মধ্যে রয়েছে পিচ্চি, আরমান সহ আরো অনেকে। এলাকাবাসীর দাবি জামিনে বেরিয়ে এসে পুরো সিদ্ধিরগঞ্জ জুড়ে মাদকের একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়েছেন বাবলা। আদমজী বিহারী ক্যাম্পকে মাদকমুক্ত করতে এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এই শীর্ষ মাদক সম্রাট ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

 

 

 

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!