আশার ছত্রছায়ায় সেলিম ওসমান ও হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী বাবুল ও আলী হোসেন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ পুরনো হলেও আবারো তা নতুন করে আলোচনায় এসেছে। আগে থেকে আলী হোসেন ও মনজুর হোসেন মেম্বারদের শেল্টার দেওয়ার অভিযোগ তো রয়েছেই। এবার নতুন করে তিনি ঢাকা দক্ষিণ সিটি […]
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী ও চাঁদাবাজির মামলার আসামিসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুই কেজি গাঁজা ও ১৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে সুমিলপাড়া বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার হয়েছেন জালকুড়ি […]
সোনারগাঁয়ে রাসায়নিকবাহী ভ্যানে আগুন

চট্টগ্রাম বন্দর থেকে ধ্বংসের জন্য নারায়ণগঞ্জে নেওয়ার পথে বিপজ্জনক রাসায়নিকবাহী একটি কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মালিবাগ এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, খুলনা মেট্রো–চ–১১–১২৯৪ নম্বর কাভার্ড ভ্যানটির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সোনারগাঁ […]
বন্দরে ট্রাকচাপায় পথচারী নিহত, হেলপার গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় ইউনুস মিয়া (৬৫) নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপার মো. ইউনুসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় মো. আল আমিন (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) নিহতের পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে দুর্ঘটনায় সড়কের পাশের একটি দোকানের […]
পুলিশের বিশেষ অভিযান: আওয়ামীলীগ ও মাদকসেবীসহ গ্রেপ্তার ৯৮

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক কারবারি ও মাদকসেবীসহ ৯৮ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (৩ অক্টোবর) জেলার বিভিন্ন এলাকায় অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ৯৮ জনের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ জন সদস্য, ৮ জন মাদক কারবারি, […]
বন্দরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দর থানাধীন গোকুলদাসবাগ এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, নারায়ণগঞ্জ। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বন্দর থানার গোকুলদাসবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করে। এ সময় ১০ কেজি […]
সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পণ্যের মোড়কে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেল ৪টার দিকে উপজেলার হাবিবপুর থানা রোড বাজার এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী […]
নতুন প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা গুরুত্বপূর্ণ – ডিসি

ষ্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও প্লাস্টিক দূষণ হ্রাসে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এক ব্যতিক্রমী উদ্যোগে ৬২০ জন শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ করা হয়েছে। Climate Resilient Campus Initiative-এর আওতায় আজ রবিবার আলীরটেক ইউনিয়নের ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে এই বোতল তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ সদরের উদ্যোগে আয়োজিত […]
আড়াইহাজারে বিদেশি পিস্তল উদ্ধার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-১১-এর সিপিএসসি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি […]
ফতুল্লায় বৃদ্ধ বাবা-মা’কে ভরপোষনের পরিবর্তে উল্টো হুমকী

ষ্টাফ রিপোর্টার: বৃদ্ধা মা-বাবার ভরণপোষণ না করা, অপমান-অপদস্থ, শারীরিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের পর তার ছেলে মোহাম্মদ হোসেনের ওপর হামলা করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। ঘটনায় জাকির হোসেন, মনির হোসেন ও নূর মোহাম্মদ জড়িত থাকার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ঘটনাটি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পুলিশ লাইন সংলগ্ন গাবতলী টাগারপাড় এলাকায় ঘটেছে বলে অভিযোগে […]
বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢ়ুকে গেল ট্রাক, নিহত ১

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দরে মালবাহী ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ফার্নিচার দোকানে ঢ়ুকে একজন নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) রাতে ১০টায় উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহতদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, দ্রুতগতির একটি মালবাহী ট্রাকের চাকা হঠাৎ বিস্ফোরিত […]
কর্মীদের ‘অপরাধ’ নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে?

বিবিসি বাংলা ঢাকার মিরপুরে ৫০ বছরের পুরোনো একটি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের জড়িত থাকা এবং তাতে একজন এমপির ইন্ধন থাকার অভিযোগ ব্যাপক আলোচনা তৈরি করেছিল সম্প্রতি। এর রেশ কাটতে না কাটতেই গত ২৬শে সেপ্টেম্বর রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাংচুরের ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মি. […]
জামালপুরে শতাধিক অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

আক্রামুজ্জামান আশিক,জামালপুর প্রতিনিধি।। জামালপুরে অসহায় ও দুস্থ রোগীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বয়সী শতাধিক দরিদ্র ও অসহায় রোগী বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। শনিবার (৩অক্টোবর) দুপুরে জামালপুর শহরের বগাবাইদ বোর্ডঘর এলাকায় স্বনির্ভর যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এবং জামালপুর সেন্ট্রাল হসপিটালের সহযোগিতায় এ মেডিকেল […]
