চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ও রংপুর হত্যাকাণ্ডের বিচারের দাবীতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার: মাজার-মন্দিরে হামলা, ভাঙচুর, মব সন্ত্রাস, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি, রংপুরে গণপতি চক্রবর্তী হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত এবং নারায়ণগঞ্জের লক্ষ্মী নারায়ণ কটন মিল মন্দিরে হামলার প্রতিবাদসহ ১০ দফা দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন, বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের সামনে ‘সৌহার্দ্যরে বাংলাদেশ’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। […]
সাংবাদিক আল আমিনের বাড়ির সামনে অস্ত্রধারীদের মহড়া ও হত্যার হুমকি

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় দৈনিক যুগান্তরের সাংবাদিক ও ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন প্রধানের বাড়ির সামনে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া এবং তাঁকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মাদক কারবারি হিসেবে পরিচিত মাসুমসহ ১০-১২ জনের একটি দলের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন তিনি। পরপর দুই দিনের ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় […]
রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির উদ্যোগে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ভোলাব ইউনিয়ন পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির (গভঃ রেজি নং-৫৫৭) উদ্যোগে আয়োজিত সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পল্লী চিকিৎসক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাব […]
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার- ১২

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও বিভিন্ন মামলার আসামীসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক। এর আগে শুক্রবার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ […]
শেখ হাসিনার আপিলের সুযোগ নেই – আইনমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না […]
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা ও সহযোগী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিব হাসান রিফাত (২২) নামে সাবেক এক ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল টাইগার রুলিং মিলস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম। গ্রেপ্তার রিফাত […]
