নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বিতর্কিত দুজনকে কেন উপদেষ্টা বানানো হলো প্রশ্ন জয়নাল আবেদীন ফারুকের!

বিতর্কিত দুজনকে কেন উপদেষ্টা বানানো হলো প্রশ্ন জয়নাল আবেদীন ফারুকের!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমাদের কথা না। এটা দেশের সাধারণ জনগণের কথা। এদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। তারপরেও বিতর্কিত এই দুজনকে কেন উপদেষ্টা বানানো হলো?
মঙ্গলবার ১২ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে আগামীর রাষ্ট নায়ক তারেক রহমানসহ সকল নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, বুকের তাজা রক্ত দিয়ে যে কারণে ৫ আগস্ট প্রতিষ্ঠা করেছিলাম। সেটা আবার এই বিপ্লবী সরকারের কাছে দাবি জানাতে হবে কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার করা হচ্ছে না। আমার মনে হয় ইতিমধ্যে দেশের জনগণ বলা শুরু করেছে এই মুহূর্তে যাকে দরকার বাংলাদেশ জাতীয়তাবাদীর অতন্ত্র প্রহরী দেশ নায়ক তারেক রহমানকে।
অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মনে রাখতে হবে গত ১৬ বছরে দেশে গণতন্ত্র ধ্বংস করেছে, লুটপাট করেছে, অর্থপাচার করেছে, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বানিয়েছে, ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে চাকরি দিয়ে বৈষম্য তৈরি করেছে শেখ হাসিনা । শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেলেও তার দোসরা এখনো এ দেশে অবস্থান করছে। তারা এখনো বিভিন্ন দপ্তর অধিদপ্তরে পদে বহাল আছে। তাদেরকে অপসারণ করতে হবে। তা না হলে তারা চক্রান্ত করছে। তারা আরো বিস্তরভাবে চক্রান্ত শুরু করবে।
অন্তবর্তী কালীন সরকারের উদ্দেশ্যে সাবেক এই চিপ হুইপ আরো বলেন, গত ২ দিন আগে যে দুজন উপদেষ্টাকে শপথ করানো হলো। এদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে। তারপরেও বিতর্কিত এই দুজনকে কেন উপদেষ্টা বানানো হলো? যার ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন। যিনি বৈষম্য বিরোধী ছাত্রদের খুনের আসামী। যাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের কোন ভূমিকা নেই। তাদেরকে উপদেষ্টা মন্ডলের সদস্য করে যে বিতর্ক সৃষ্টি করেছেন। সেই বিতর্কের সাথে বৈষম্য বিরোধী ছাত্ররা একত্বতা করেছে। এই দুজনকে উপদেষ্টা সদস্য আবু সায়েদ,মুগ্ধদের রক্তকে অবমাননা করা হয়েছে।
তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের ভাষা তিন মাস হয়ে গেছে এখনো কেন দেশ নায়ক তারেক রহমান এবং বিএনপি’র নেতাকর্মীদের নামে প্রায় ৪০ হাজার মামলা আছে। যারা গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করেছে বলে তাদের নামে মামলা দিয়েছে আওয়ামী লীগ এবং পুলিশ। তাদের এই মামলা গুলো কেন প্রত্যাহার হচ্ছে না?
অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, নির্বাচন দিতে হবে। নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। নির্বাচনের তারিখ ঘোষণা করে তারপরে সংস্কার করুন। আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি। আপনাদের সাথে থাকবো। আপনাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে রাস্তায় থাকবে দেশনায়ক তারেক রহমান ও জাতীয়তাবাদী শক্তি। তাই আসুন একটি সুষ্ঠু নির্বাচন দিন। ওই নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতায় আসবে তারাই মূল সংস্কার করবে।
গণতন্ত্র পরিষদ এর সভাপতি কামাল আহমেদ এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ, এনডিপির মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান, ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল ইসলাম রবি, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন খোকন, সাবেক কমিশনার মীর আশরাফ আলী আজম, রিয়াজ উদ্দিন আহমেদ মনিসহ প্রমুখ।
আলোচনা শেষে একটি বিক্ষোভ মিছিল বিএনপির কেন্দ্রীয় সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ বিএনপি নেতা জাকির খানের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!