নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের
ফতুল্লায় জসিমগংদের বিরুদ্ধে ওয়ারিস সম্পত্তি দখলের অভিযোগ
মশক নিধন দিবসে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান 
মামুন ডাকাত গ্রেপ্তার: বেরিয়ে এলো সাবেক কাউন্সিলর জোহার আঁতাত ও পৃষ্ঠপোষকতার চাঞ্চল্যকর তথ্য
আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
বক্তাবলীতে মেসির ঘরে আগুন, নেভাতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার মুজাহিদ
সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার-২৩
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ মোহাম্মদ চৌধুরী
আমতলীতে ঝুঁকিপূর্ণ খেকুয়ানী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
শেরপুরের শ্রীবরদী সীমান্তে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
আমতলীতে সাত মামলার আসামি চম্পা গ্রেপ্তার
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফতুল্লায় খসরু-মজিবরের ছত্রছায়ায় নাদিম-সোহেলের রমরমা মাদক ব্যাবসা
বকশীগঞ্জে যুবদলের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা
সোনারগাঁয়ে বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, আটক ৩
পুলিশের বিশেষ অভিযানে বিপুল মাদকসহ গ্রেপ্তার ৮৫
‘আমি তোমার যত্ন নেব’ বলেই ‘ধর্ষণ’ করেন ট্রাম্প -অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের
নির্ধারিত দামে মিলছে না এলপিজি, আবার কি বাড়বে?
আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
লক্ষ্মীনারায়ণ ম‌ন্দি‌রের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত নতুন স্থাপনা নির্মা‌নের ‌নি‌ষেধাজ্ঞা – রাজস্ব সা‌র্কেল
 নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আমতলী থানার শ্রেষ্ঠ ওসি ইয়াকুব হোসাইন
ফতুল্লায় চুনোপুঁটি আসমা গ্রেপ্তার, অধরা শীর্ষ মাদক সম্রাট মনু সাধু
ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যা মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ইজি বাইকের ধাক্কায় প্রাণ গেল যুবকের
 শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে সতর্কতা
বন্দরে উদ্বোধনের আগেই গুঁড়িয়ে দেয়া হলো ১৬ লাখ টাকার শৌচাগার!
সিদ্ধিরগঞ্জে বাসেদ পাইকের বিরুদ্ধে ডিসি-এসপি বরাবর অভিযোগ
Next
Prev
প্রচ্ছদ
আখের রসের পরিবর্তে অবৈধ প্রক্রিয়ায় তৈরি হচ্ছে দেশীয় গুড়!

আখের রসের পরিবর্তে অবৈধ প্রক্রিয়ায় তৈরি হচ্ছে দেশীয় গুড়!

প্রকাশিতঃ

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ প্রবাদে আছে কাঁসা, বেগুন ও গুড় এই তিনে মিলেই ইসলামপুর। প্রবাদ খ্যাত জামালপুরের ইসলামপুরে আখের রসের পরিবর্তে ময়দা, চিনি, হাইড্রোজ, সোডা ও গো-খাদ্য চিটাগুড়, নালি দিয়ে অবৈধ প্রক্রিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি হচ্ছে দীর্ঘদিন ধরেই। বিষয়টি ক্ষতিয়ে না দেখায় ভেজাল গুড়ের জমজমাট ব্যবসা চলছেই। গড়ে উঠছে নতুন নতুন কারখানা।
সরেজমিনে দেখা গেছে,দীর্ঘদিন ধরে ইসলামপুর পৌর এলাকার বোয়ালমারী গ্রামে গোলাপ, আমির আলী পেজু, আনারুল হোসেন আনোয়ার ও শামিম মির্জা ভেজাল গুড় তৈরির ব্যবসা করে আসছে। কোন তদারকি না থাকায় গড়ে উঠছে ভেজাল গুড়ের নতুন নতুন কারখানা। মানবদেহের ক্ষতিকর ডাল্ডাসহ বিভিন্ন উপকরণ মিশিয়ে তা কড়াইয়ে জাল করে তৈরি হচ্ছে গুড়। কারখানায় নোংরা পরিবেশে খালি গায়ে হাতে মুঠোয় শরিরের ঘাম দিয়েই গুড় পাকাচ্ছে শ্রমিকরা, মাছি ভন ভন করছে গুড়ে। যেন দেখার কেউ নেই। এ সময় কারখানার শ্রমিক ও মালিকরা কোনো বক্তব্য না দিতে চাইলেও জানান, ৫০ কেজি এক বস্তা চিনি দিয়ে সাথে ময়দা মিশিয়ে তারা ৫শ গ্রামের ১শত মুঠি গুড় তৈরি করেন।
এলাকাবাসীর অভিযোগে, দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় আখের রসের পরিবর্তে ময়দা, চিনি, হাইড্রোজ, সোডা ও গো-খাদ্য চিটাগুড়, সুগার মিলের নালী, ইন্ডিয়ান চিনি এবং ডাল্ডা দিয়ে তৈরি হয় এসব গুড়। এভাবেই দীর্ঘ দিন ধরে বিশেষ কায়দায় অস্বাস্থ্যকর ভেজাল গুড় তৈরি থেমে নেই।
কারখানা মালিক আনারুল জানায়, এই গুড় তৈরির জন্য তাদের লাইসেন্স রয়েছে, ইন্ডিয়ান টিন ভর্তি গুড় এনে প্রক্রিয়া করে বিক্রি করে থাকেন। গুড় ব্যবসায়ী গোলাপ জানান, আমরা ইন্ডিয়ান গুড় এনে জাল করে গুড়ের কেজি মুঠো তৈরি করি। গত তিন মাস আগে উপজেলা স্বাস্থ্য বিভাগের এক অফিসার এসে আমাদের তৈরী গুড় পরীক্ষা করার জন্য নিয়েছে। এখনো লাইসেন্স হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, এখানকার ভেজাল উপায়ে তৈরি গুড় স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় চলে যায়। তাই এই এলাকার কোনটি আখের তৈরী গুড় কোনটি ভেজাল কারখানার ইন্ডিয়ান গুড় ভোক্তাদের চেনার উপায় নেই।
এ ব্যাপারে ইসলামপুর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নাছিমা বেগম জানান, খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!