নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
সরকারি ব্যয়ের ৬১ শতাংশই সুদ বেতন পেনশনে

সরকারি ব্যয়ের ৬১ শতাংশই সুদ বেতন পেনশনে

প্রকাশিতঃ

চলতি ২০২৪২০২৫ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাইঅক্টোবর) পরিচালন উন্নয়ন বাজেটের আওতায় মোট ব্যয় হয়েছে লাখ ৪৪ হাজার ৪৭ কোটি টাকা। এর মধ্যে কর্মকর্তাকর্মচারীদের বেতনভাতা, অবসরপ্রাপ্তদের পেনশন এবং ঋণের সুদ পরিশোধে গেছে ৮৭ হাজার ৪০১ কোটি টাকা; যা মোট ব্যয়ের প্রায় ৬১ শতাংশ। চার মাসে সার্বিকভাবে বাজেট বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ১৮ দশমিক শতাংশ। অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়েছে।

চলতি অর্থবছরে লাখ ৯৭ হাজার কোটি টাকা ব্যয়ের বাজেট দেয় ক্ষমতাচ্যুত আওমায়ী লীগ সরকার। সেই বাজেটই অব্যাহত রেখেছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার। বাজেটের দুটি অংশ থাকেউন্নয়ন বাজেট এবং অনুন্নয়ন বা পরিচালন বাজেট। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রথম চার মাসে পরিচালন বা অনুন্নয়ন খাতে বাজেট বাস্তবায়নের হার ২৪ দশমিক শতাংশ। টাকার অঙ্কে যা লাখ ২৪ হাজার ৬২০ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে খাতে ব্যয় হয়েছিল ৯৮ হাজার ৬৬৫ কোটি টাকা। চলতি বাজেটে খাতে বরাদ্দ রয়েছে লাখ হাজার ৯৭১ কোটি টাকা।

তবে সময়ে উন্নয়ন ব্যয় রেকর্ড পরিমাণ কমে দাঁড়িয়েছে দশমিক ৮৩ শতাংশে। টাকার অঙ্কে যা ১৬ হাজার ৪২৬ কোটি টাকা। খাতে বরাদ্দ রয়েছে লাখ ৮১ হাজার ৪৫৩ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে খাতে বাস্তবায়ন হার ছিল দশমিক ৫৮ শতাংশ। টাকার অঙ্কে যা ছিল ২৩ হাজার ৯৭৪ কোটি টাকা।

সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ সমকালকে বলেন, সরকারি কর্মচারীদের বেতনভাতা বাড়বে, পেনশনও দিতে হবে। তবে সুদ পরিশোধে ব্যয় মারাত্মক গতিতে বাড়ছে। তাই সরকারকে ঋণ নেওয়া কমিয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নিতে হবে। তবে রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে ভ্যাটের মতো পরোক্ষ করের পরিবর্তে প্রত্যক্ষ করের ওপর বেশি জোর দিতে হবে। একই সঙ্গে কর ফাঁকি রোধ করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি রোধে সংকোচনমূলক মুদ্রানীতির সঙ্গে সমন্বয় রেখে সরকারি ব্যয়েও সাশ্রয়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রহণ করা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বড় ধরনের কাটছাঁট হচ্ছে। অর্থবছরের শুরু থেকে আন্দোলন পরে আগস্টে ক্ষমতার পালাবদলে সৃষ্টি হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি প্রশাসনে রদবদলের ধাক্কায় সরকারি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ধীরগতি বিরাজ করছে। এমন পরিস্থিতিতে সার্বিকভাবে সরকারি ব্যয়ে সাশ্রয়ী পদক্ষেপ থাকলেও গত সরকারের নেওয়া অনিয়ন্ত্রিত ঋণের সুদ পরিশোধ ব্যয় ব্যাপক হারে বেড়ে গেছে। তাছাড়া পরিচালন বাজেটে কাটছাঁটের খুব একটা সুযোগ থাকে না। আবার অনাকাঙ্ক্ষিত কিছু ব্যয় বাড়ায় পরিচালন বাজেটে ব্যয় কমানো সম্ভব হয়নি।

করোনা মহামরি, রাশিয়াইউক্রেন যুদ্ধের পাশাপাশি দেশের অর্থনীতির গতি শ্লথ থাকায় গত কয়েকটি অর্থবছরে ব্যয়সাশ্রয়ী পদক্ষেপের ঘোষণা দেয় সরকার। গত অর্থবছরের প্রথম চার মাসে পরিচালন বাজেট বাস্তবায়নের পরিমাণ ছিল ২০ দশমিক শতাংশ। একই সময়ে উন্নয়ন বাজেটের বাস্তবায়ন ছিল দশমিক ৫৮ শতাংশ। ২০২২২৩ অর্থবছরের একই সময়ে পরিচালন উন্নয়ন বাজেট বাস্তবায়নের পরিমাণ ছিল যথাক্রমে ১৯ দশমিক এবং দশমিক ১৩ শতাংশ।

এদিকে সম্প্রতি অর্থ বিভাগ সব মন্ত্রণালয় বিভাগ এবং সরকারের অন্যান্য সংস্থার উদ্দেশে চিঠি দিয়ে বাজেট বাস্তবায়নে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছে। চিঠিতে বলা হয়, সরকারি আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য নেই। রাজস্ব আহরণ সরকারি ব্যয়ের ক্ষেত্রে সুষ্ঠু কোনো পরিকল্পনা না থাকার কারণেই এমন হয়েছে। এতে আর্থিক শৃঙ্খলা যেমন নিশ্চিত করা যাচ্ছে না, তেমনি বছরজুড়ে সরকারকে বিপুল পরিমাণ ঋণ নিতে হয়, যার জন্য বড় অঙ্কের সুদ পরিশোধের বাধ্যবাধকতা থাকে।

অর্থ বিভাগের চিঠির বক্তব্যের সঙ্গে বাস্তবতারও খুব মিল পাওয়া যায়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাব অনুসারে, গত জুলাইডিসেম্বর ছয় মাসে সংস্থাটির মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল লাখ ১৪ হাজার ১৪৩ কোটি ১০ লাখ টাকা। এর বিপরীতে আদায় করেছে লাখ ৫৬ হাজার ৪১৯ কোটি ৪৯ লাখ টাকা। ছয় মাসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কম হয়েছে ৫৭ হাজার ৭২৩ কোটি ৬১ লাখ টাকা। গত অর্থবছরে একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল লাখ ৫৭ হাজার ৯৮৮ কোটি ৯০ লাখ টাকা। সেই হিসাবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় আদায় কম হয়েছে হাজার ৫৬৯ কোটি ৪১ লাখ টাকা। এনবিআর বহির্ভূত রাজস্বেও আশানুরূপ সাড়া নেই। চার মাসে খাত থেকে আয় এসেছে প্রায় ২৬ হাজার কোটি টাকা।

সুদ পরিশোধেই গেছে বাজেটের ৪৭ শতাংশ 

বাজেটের একক খাত হিসেবে সর্বোচ্চ ব্যয়ের খাত দাঁড়িয়েছে সুদ পরিশোধ। অর্থ বিভাগের প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম চার মাসে সরকারি ব্যয়ের ৪৭ শতাংশ অর্থাৎ ৫৮ হাজার ৪৯৪ কোটি টাকা ব্যয় হয়েছে দেশিবিদেশি ঋণের সুদ পরিশোধে। এর মধ্যে দেশি ঋণের সুদ পরিশোধে ৫১ হাজার ৭৯১ কোটি টাকা বিদেশি ঋণের সুদ পরিশোধে হাজার ৭০২ কোটি টাকা ব্যয় হয়েছে। গত অর্থবছরের প্রথম চার মাসে সুদ পরিশোধ বাবদ ব্যয় হয়েছিল ৩১ হাজার ৭৫৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে তুলনায় এবার ব্যয় বেড়েছে ৩৩ শতাংশ শতাংশ।

সুদ পরিশোধের ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছর শেষে শুধু সুদ পরিশোধেই প্রয়োজন হবে লাখ ৭৫ হাজার কোটি টাকা। বাজেটে খাতে বরাদ্দ রয়েছে লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা। গত অর্থবছরে আগের অর্থবছরের চেয়ে সরকারের ঋণের সুদ পরিশোধ বাবদ ব্যয় বাড়ে ২৪ দশমিক শতাংশ এবং প্রথমবারের মতো ঋণের সুদ পরিশোধ লাখ কোটি টাকা ছাড়িয়ে লাখ ১৪ হাজার ৭৫৬ কোটি টাকায় উন্নীত হয়; যা সরকারের মোট ব্যয়ের ২৮ শতাংশ।

চার মাসে পরিচালন বাজেটের আওতায় অন্যতম বড় খরচের খাত হচ্ছে কর্মকর্তাকর্মচারীদের বেতনভাতা। খাতে ব্যয় হয়েছে ২১ হাজার ২৬০ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ২০ হাজার ২৩০ কোটি টাকা। ছাড়া অবসরপ্রাপ্তদের পেনশন বাবদ ব্যয় হয়েছে হাজার ৬৪৭ কোটি টাকা। এদিকে চার মাসে জ্বালানি, সারসহ বিভিন্ন খাতে ভর্তুকি বাবদ ব্যয় হয়েছে ১১ হাজার ৮৭ কোটি টাকা।

 

সমকাল

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!