নারায়ণগঞ্জ রবিবার | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
Next
Prev
প্রচ্ছদ
চিলিতে দু’ঘণ্টায় ১৬০ বার ভূ-কম্পন,সতর্কতা জারি

চিলিতে দু’ঘণ্টায় ১৬০ বার ভূ-কম্পন,সতর্কতা জারি

প্রকাশিতঃ

চিলির মধ্যাঞ্চলে অবস্থিত ল্যাগুনা দেল মৌলে আগ্নেয়গিরি অঞ্চলে শুক্রবার মাত্র ২ ঘণ্টায় ১৬০ বার ভূ–কম্পন অনুভূত হয়েছে। এ ঘটনায় সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আর্জেন্টিনার সীমান্তের কাছাকাছি রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) দক্ষিণে অবস্থিত এই আগ্নেয়গিরির জটিল ক্ষেত্রটি প্রায় ৫০০ বর্গকিলোমিটার (১৯৩ বর্গমাইল) এলাকাজুড়ে বিস্তৃত। এখানে আগ্নেয়গিরির গম্বুজ, শঙ্কু ও লাভার প্রবাহ রয়েছে এবং প্রায় ১৩০টি আগ্নেয়গিরির ছিদ্র (vents) রয়েছে বলে ধারণা করা হয়।

সান্তিয়াগো বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ ও অধ্যাপক আয়াজ আলম বলেন, ‘এই লক্ষণগুলো দেখাচ্ছে যে আগ্নেয়গিরিটি সক্রিয়, এর ভেতরে ম্যাগমা রয়েছে এবং সেগুলো নড়াচড়া করছে। এগুলো ভবিষ্যতে মাঝারি ধরনের কোনো ঘটনা ঘটাতে পারে। তবে কবে সেটা ঘটবে, তা আমরা জানি না’।

চিলির জাতীয় ভূতাত্ত্বিক ও খনিসেবা সংস্থা সেরনাজিওমিন জানিয়েছে, ভূমিকম্পগুলোর মাত্রা কম ছিল এবং এখনো আগ্নেয়গিরি ক্ষেত্রটিকে ‘সবুজ সতর্কতা’ অবস্থায় রাখা হয়েছে। যার অর্থ তাৎক্ষণিক কোনো ঝুঁকি নেই।

চিলির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সেনাপ্রেড বলেছে, তারা আঞ্চলিক কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাবেন। এর ফলে যে কোনো জরুরি পরিস্থিতিতে সতর্কতা ও প্রতিক্রিয়া জানানো যাবে।

অধ্যাপক আলম আরও বলেন, আগ্নেয়গিরির এলাকায় ভূমিকম্পের ঝাঁক (seismic swarm) সাধারণত হালকা মাত্রার হয়। এগুলো টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে নয়, বরং ম্যাগমার প্রবাহের জন্য ঘটে।

এদিকে দেড় শতাধিক ভূকম্পনের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্পটি ছিল মাত্র ২.১ মাত্রার। তবে অপেক্ষাকৃত নতুন এই আগ্নেয়গিরি ক্ষেত্রটি সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার সক্রিয়তার লক্ষণ দেখিয়েছে।

এ বিষয়ে চিলি বিশ্ববিদ্যালয়ের ভূভৌতিক বিশেষজ্ঞ ও আগ্নেয়গিরি গবেষক ড্যানিয়েল দিয়াজ বলেন, ‘এই অঞ্চলটি বেশ অনন্য। কারণ এখানে একটি নির্দিষ্ট আগ্নেয়গিরি গঠন নেই। বরং হ্রদের চারপাশে ডজনখানেক গঠন রয়েছে। যার কিছু গত ২,০০০ বছরের মধ্যে তৈরি হয়েছে’।

তিনি আরও বলেন, ‘এই আগ্নেয়গিরির গঠন সাম্প্রতিক সময়ে। তাই আমরা এখানে এর কার্যক্রম প্রত্যাশিত। তবে এটি একটি কেন্দ্রীয় শঙ্কুতে কেন্দ্রীভূত নয়, বরং ল্যাগুনা দেল মৌলের চারপাশের পুরো অঞ্চলে বিস্তৃত’।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!