নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে ল্যাংড়া গাজীর নিয়ন্ত্রণে মাদক সম্রাট নাহিদের চাঁদাবাজি ও মাদক ব্যবসা

সিদ্ধিরগঞ্জে ল্যাংড়া গাজীর নিয়ন্ত্রণে মাদক সম্রাট নাহিদের চাঁদাবাজি ও মাদক ব্যবসা

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডের নতুন বাজার এলাকায় কিশোরগ্যাং লিডার ও আলোচিত শীর্ষ  সন্ত্রাসী মাদক সম্রাট নাহিদের চাঁদাবাজি ও মাদক সিন্ডিকেটের ভয়াবহ নেটওয়ার্ক গড়ে তুলেছেন ল্যাংড়া গাজী ওরফে লোহাচোর আরশাদ গাজী। নাহিদ আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার আতঙ্কে পলাতক থাকায় ল্যাংড়া গাজীর নেতৃত্বে এএলাকায় দিনরাত বিক্রি হচ্ছে মাদক ও প্রতি শুক্রবার নাগিনা জোহা সড়কের ভাসমান দোকানগুলো থেকে উত্তোলন করা হচ্ছে চাঁদাবাজি। শুক্রবার এসব ভাসমান প্রতিটি দোকান থেকে ১৫০-২০০ টাকা করে চাঁদা উত্তোলন করা হচ্ছে গাজী ও যুবদল নেতা আক্তারুজ্জামান মৃধার  নেতৃত্বে। কেউ চাঁদা দিতে না চাইলে করা হচ্ছে বেড়ধক মারধর। প্রশাসনের কাছে অভিযোগ না জানাতে দেয়া হচ্ছে হুমকি ধামকি।  এলাকাবাসীর অভিযোগ এক সময়ের আওয়ামী লীগের সহযোগী লোহাচোর ল্যাংড়া গাজী কখনও নিজেকে পরিচয় দেন গিয়াসউদ্দিন পন্থী বিএনপি নেতা হিসেবে আবার কখনও পরিচয় দেন মামুন মাহমুদ পন্থী বিএনপি নেতা হিসেবে। সুযোগ বুঝে তিনি একেক সময় ভোল পাল্টে চলেন। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) রেলওয়ের লোহাচোর আরশাদ গাজীর সহযোগী নতুন বাজার এলাকার পক্ষী মজিবুরের পুত্র কিশোর গ্যাং লিডার নাহিদের ভাই চিহ্নিত চাঁদাবাজ ও বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা রাব্বিকে গ্রেপ্তার হয়। ঐদিন

সন্ধ্যায় আদমজী নতুন বাজার এলাকায় ভাসমান দোকান থেকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজীকালে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ রাব্বিকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। রাব্বি গ্রেফতারের খবরে কিছুদিন গাঁ ডাকা দিয়েছিলেন মাদক ও চাঁদাবাজদের শেল্টারদাতা লোহাচোর ল্যাংড়া গাজী। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় অভিযান না থাকায় এলাকায় ফিরে ফের শুরু করেছেন ব্যাপক চাঁদাবাজি ও মাদক ব্যবসা।

এলাকাবাসী জানায়, ল্যাংড়া গাজী ও নাহিদ বিহারী ক্যাম্প ও নতুন বাজার এলাকায় এক ত্রাসের রাজত্ব কয়েম করে তুলে।  তার রয়েছে মাদক বিক্রির করার কয়েকটি বাহিনী এর মধ্যে রয়েছে কাল্লু, ফেকু, উকিল, আল-আমিন, ছনুসহ ১০ থেকে ১৫ জন। এসব বাহিনী দিয়ে বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে নাহিদ। এদের দিয়ে মাদক ব্যবসা, ছিনতাই ও চাদাঁবাজিসহ নানা অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে।আদমজী নতুন বাজার এলাকার ব্যবসায়ীবৃন্দ জানান, রেলওয়ের লোহাচোর ল্যাংড়া আরশাদ গাজী কখনও এলাকার সাবেক কাউন্সিলর মতি ভাই আবার কখনও সিরাজ মন্ডলের সাথে সক্রিয়ভাবে রাজনীতি করেছেন। আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে অংশ নিয়েছেন। গত ০৫ আগস্টের পর ভোল পাল্টে তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিনের লোক বনে যান। গিয়াস উদ্দিন কে বিএনপি থেকে সভাপতি পদ থেকে পদচ্যুত করা হলে বর্তমানে সুকৌশলে মামুন মাহমুদ শিবিরে যোগ দিয়ে বিএনপির সাইনবোর্ডে কিশোরগ্যাং লিডার নাহিদ-রাব্বিসহ অপরাধীদের দিয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসার শেল্টার দিয়ে যাচ্ছেন আরশাদ গাজী। আমরা ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে পারি না। কিছুদিন পূর্বে আমাদের থেকে জোরপূর্বক ভিডিও স্বাক্ষ্য নিয়েছেন। কখনও তিনি থানার ওসি সহ র‌্যাব কর্মকর্তারা তার পকেটে এসব পরিচয় বিভিন্ন স্থানে ব্যবহার করেন। প্রতি শুক্রবার ল্যাংড়া গাজী নাহিদের লোকজন দিয়ে  ভাসমান দোকান থেকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা উত্তোলন করেন। নাহিদের ভয়ে সকল ব্যবসায়ীরা ল্যাংড়া গাজীকে চাঁদা দিয়ে দেন।  তাঁদের দাবি নাহিদ ও ল্যাংড়া গাজীকে গ্রেপ্তার করে বিচারে মুখোমুখি করার দরকার।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!