নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
ভারত-বাংলাদেশের মতো দেশে জিডিপির বড় অংশই ধনীদের কাছে যাচ্ছে: অভিজিৎ ব্যানার্জি

ভারত-বাংলাদেশের মতো দেশে জিডিপির বড় অংশই ধনীদের কাছে যাচ্ছে: অভিজিৎ ব্যানার্জি

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. অভিজিৎ ব্যানার্জি বলেছেন, গত ৩০–৪০ বছর ধরে বাংলাদেশ ও ভারতের মতো দেশগুলোতে জিডিপির বড় অংশই ধনীদের কাছে যাচ্ছে এবং ক্রমশ তা বাড়ার কারণে এসব দেশে জিডিপি অনুযায়ী দারিদ্রতা কমছে না।

আজ সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অর্থ মন্ত্রণালয় ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আয়োজিত ‘ট্রান্সফরমিং ডেভেলপমেন্ট: বিল্ডিং এ কালচার অব একাউন্টিবিলিটি থ্রু ইভ্যালুয়েশন, অডিটিং অ্যান্ড ইথিক্স’ শিরোনামে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করে এ কথা বলেন তিনি।

অভিজিৎ ব্যানার্জি বলেন, জিডিপি কতোটা দরিদ্রদের কাছে পৌঁছায় এবং কতোটা ধনীদের কাছে পৌঁছায় তার ওপর নির্ভর কর দারিদ্র্যতার হার কতোটা কমবে। গত ৩০–৪০ বছর ধরে দেখা যাচ্ছে যে, বাংলাদেশ ও ভারতসহ পৃথিবীর বহুদেশে এর বৃহৎ অংশ ধনীদের কাছে যাচ্ছে এবং তা ক্রমশ বাড়ছে। আমাদের দেখতে হবে জিডিপির প্রকৃত সুফল কে ভোগ করছে।

তিনি বলেন, ১০ বছর আগেও বিশ্বজুড়ে মূল্যস্ফীতি, এক্সচেঞ্জ রেট, বিভিন্ন দেশের সরকারের ঋণ নিয়ন্ত্রণের মধ্যে ছিল, টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য যা এখন বৃহত্তর পরিসরে প্রশ্নাতীত। পলিটিক্যাল অ্যান্ড ইনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ বৃহৎ ফার্মগুলোর টিকে থাকার ক্ষেত্রে ঝূঁকি তৈরি করছে। বাংলাদেশে মাইগ্রেশন ও জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক কথা হচ্ছে।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, প্রকল্পের মূল্যায়ন ও স্বচ্ছতা অনেক বেশি গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশে সেখানে ঘাটতি রয়েছে। প্রকল্পের ক্ষেত্রে ভ্যালু অব মানি নেই এবং বেশিরভাগ প্রকল্পই অতি মূল্যায়িত এবং সাধারণ মানুষ এসব প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছে। প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে যেসব সংখ্যা ব্যবহার করা হয়, সেগুলো ম্যানুপুলেটেড।

তিনি বলেন, ‘অডিট রিপোর্টে বিভিন্ন সংখ্যা থাকে। কিন্তু ওই সংখ্যার পেছনে নানা গোপণে প্রক্রিয়া থাকে। অডিট ও একান্টিংয়ে অভিজ্ঞরাও সংখ্যার পেঁছনের গল্পগুলো জানেন না।’

প্রকল্পে স্বচ্ছতার জন্য সোশ্যাল অডিট প্রয়োজন উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘লোকাল পিপুল আর দ্য জজ। ১৯৮০ এর দশকে প্রজেক্টের আওতায় কোথায় কি কাজ হবে, কতো খরচ হবে– তা প্রকল্প এলাকায় সাইনবোর্ড লাগিয়ে জনগণকে জানানো হতো। তখন স্থানীয় জনতা এর যৌক্তিকতা নির্ধারণ করতে পারতো।’

তিনি বলেন, ‘অডিটরা রিপোর্ট ম্যানুপুলেট করতে পারে, তারা প্রায়শই মানহীন রিপোর্ট তৈরি করে। তাই ইভিডেন্স ও নাম্বার পলিসি গ্রহণে সব সময় পর্যাপ্ত নয়।’

দিনব্যাপী অনুষ্ঠানে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!