নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
সিলেট থেকে লুট হওয়া সাদা পাথর ডেমরার শীতলক্ষ্যার পাড় থেকে জব্দ

সিলেট থেকে লুট হওয়া সাদা পাথর ডেমরার শীতলক্ষ্যার পাড় থেকে জব্দ

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়ায় বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর ঢাকার ডেমরা থানার সারুলিয়া শীতলক্ষ্যা নদীর পাড়ে শুকুরসী ঘাট হতে জব্দ করেছে যৌথবাহিনীর একটি আভিযানিক দল। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও র‌্যাব-১১ বাহিনী এ অভিযান শুরু করেন। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। রাত সাড়ে ৯ টায় প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।

র‌্যাব অধিনায়ক জানান, র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি কাঁচপুর সেতুর উত্তর পাশে শীতলক্ষ্যা নদীর পাড়ে শুকুরসী ঘাটে সিলেট থেকে লুট হওয়া সাদা পাথর সড়ক ও নদী পথে আনা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পারিচালনা করা হয়। অভিযান টের পেয়ে ওই এলাকার পাথর ব্যবসায়ীরা পালিয়ে যায়। তখন পাথর ভাঙার মেশিন সংলগ্ন দুটি ট্রাকে সাদা পাথর লোড-আনলোড করা অবস্থায় পাওয়া যায়। পাথরের সাথে সিলেকশন বালু মিশানো থাকায় সন্দেহ হলে পাথর ভাঙার বিভিন্ন গদিতে তল্লাশী চালানো হয়। তল্লাশীতে হুজাইফা এণ্টারপ্রাইজ, আল্লাহর দান ষ্টোন ক্রাশার, মাদবর ট্রেডার্স-২, মান্নান ভূঁইয়া এণ্টারপ্রাইজ, আলিফ বিল্ডার্স, মেসার্স ভূঁইয়া ট্রেডার্স ও ফরাজি অ্যা- ব্রাদার্সে সাদা পাথর পাওয়া যায়। এসব প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীরা পালিয়ে যাওয়ায় ধারণা করা হয় পাথরগুলো সিলেট থেকে লুট হওয়া পাথর হবে। ফলে কয়েকটি ট্রাক ও স্তুপ করে রাখা বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়।

তিনি বলেন, জব্দকৃত পাথরের পরিমাণ প্রাথমিকভাবে নির্নয় করা সম্ভব হয়নি। তবে আনুমানিক ৪০ হাজার ঘনফুট হতে পারে। আমাদের অভিযান এখনো শেষ হয়নি। অভিযান শেষে জব্দকৃত পাথরের পরিমাপ নির্নয় করা সম্ভব হবে।

অভিযানে উপস্থিত ছিলেন, র‌্যাব-১১’র সিনিয়র এএসপি গোলাম মোরশেদ, ঢাকার কেরানীগঞ্জ দক্ষিণের এসিল্যা- আব্দুল্লাহ আল মামুন, ঢাকার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হোসেন শুভ মঞ্জু ও র‌্যাব-১১ এর বিপুল সংখ্যক সদস্য।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!