নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে সেই অস্ত্রধারী সন্ত্রাসী সোহাগ কে নিয়ে হাইব্রিড বিএনপি নেতা জহুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

সিদ্ধিরগঞ্জে সেই অস্ত্রধারী সন্ত্রাসী সোহাগ কে নিয়ে হাইব্রিড বিএনপি নেতা জহুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড কেন্দ্রীক বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের প্রকাশ্যে অস্ত্র দিয়ে গুলি করা সেই সোহাগ কে নিয়ে এবার চাঁদাবাজিতে নেমেছেন তিন ডজনেরও অধিক মামলার আসামি ও কারাগারে থাকা সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতির সহযোগী হাইব্রিড বিএনপি নেতা জহিরুল ইসলাম ওরফে জহু দাদা। ১০ লাখ টাকা দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে বসতবাড়ির বিদ্যুৎ সংযোগ ও গ্যাস রাইজার খুলে নেয়ার অভিযোগে আওয়ামী লীগের সহযোগী হাইব্রিড বিএনপি নেতা জহিরুল ইসলাম ওরফে জহু দাদা সহ তার সহযোগীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আদমজী সোনামিয়া মার্কেট এলাকার ভুক্তভোগী নারী নাসিমা বেগম। শুক্রবার সিদ্ধিরগঞ্জ থানায় বাদী হয়ে তিনি অভিযোগ টি দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মরহুম শনি মিয়ার ছেলে জহু দাদা (৬০), তার সহযোগী কদমতলী এলাকার রমজানের ছেলে অস্ত্রধারী সন্ত্রাসী সোহাগ, ইনুর ছেলে কালন ওরফে ভাগিনা কালন, হিরনচি আনছার দীর্ঘদিন যাবৎ আদমজীনগর সোনামিয়া মার্কেট এলাকা সহ কদমতলী এলাকায়, চুরি ছিনতাই পরিচালনা করা সহ চাঁদাবাজী করিয়া আসিতেছে। এমতাবস্থায় উক্ত বিবাদী বিভিন্ন সময় আমার বাসায় আসিয়া আমার নিকট ১০,০০,০০০/- টাকা চাঁদা দাবি করে। আমি বিবাদীর দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করিলে বিবাদী আমাকে সহ আমার পরিবারের লোকজনদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে এবং আমার বাড়ীর গ্যাস সংযোগ এর লাইন সহ বৈদ্যুতিক লাইন সংযোগ বিচ্ছিন্ন করিয়া দেয়। ২০ আগস্ট সন্ধ্যা অনুমান ০৭:০০ ঘটিকার সময় বিবাদী জহু দাদা (৬০) সহযোগী সোহাগ, কালন, হিরনচি আনসার সহ বিবাদীর হুকুমে অজ্ঞাত নামা আরো ৭/৮জন বিবাদীরা বে-আইনী জনতাবদ্ধে দেশীয় তৈরী অস্ত্র ধারালো ছোড়া, চাপাতী, রামদা, এসএস পাইপ ও লাঠি যোঠা নিয়া সিদ্ধিরগঞ্জ থানাধীন সোনামিয়া মার্কেট আদমজীনগর সাকিনে আমাদের বাড়ীর ভিতর অনধিকার ভাবে প্রবেশ করিয়া আমাকে সহ আমার পরিবারের লোকজনদেরকে উদ্দেশ্যে করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। তখন আমার বাসার ভাড়াটিয়ারা বিবাদীদেরকে গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদীরা আমার বাসার ভাড়াটিয়াদেরকে মারধর করার জন্য উদ্যত হয়। তখন আমি আগাইয়া আসিয়া বিবাদীদেরকে বাধা প্রদান করিলে বিবাদীরা আমার নিকট ১০,০০,০০০/- টাকা চাঁদা দাবী করে। আমি বিবাদীদের দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করিলে সকল বিবাদীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতঃ আমাকে মারধর করার জন্য উদ্যত হয়। আমার ডাক চিৎকার শুনিয়া আশেপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে সকল বিবাদীরা আমাকে এই মর্মে হুমকি প্রদান করে যে, আমি যদি বিবাদীদের দাবীকৃত চাঁদার টাকা না দেই, তাহলে বিবাদীরা আমাকে সহ আমার পরিবারের লোকজনদেরকে সময় সুযোগমত পাইলে যে কোন ক্ষতি সাধন করতঃ খুন করিয়া আমাদের লাশ গুম করিয়া ফেলিবে বলিয়া বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়া চলিয়া যায়। এদিকে নাসিক ৬নং ওয়ার্ড ও পার্শ্ববর্তী এলাকায় গত ০৫ আগস্টের পর ভোল পাল্টে সন্ত্রাসীদের নিয়ে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ দুধর্ষ সন্ত্রাসী জহু দাদার বিরুদ্ধে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকাবাসী সিদ্ধিরগঞ্জ থানার ওসি ও সেনাবাহিনীর কঠোর অভিযান দাবি করেছেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!