নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে চিড়াইপাড়া কলোনীতে চাঁদার দাবিতে বসত ঘর দখলের অভিযোগ

বন্দরে চিড়াইপাড়া কলোনীতে চাঁদার দাবিতে বসত ঘর দখলের অভিযোগ

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি : বন্দরে ১ লাখ টাকা চাঁদা না পেয়ে বসত ঘর ভাংচুর ও লুটপাট  চালিয়ে  বসত ঘর দখলে নেওয়ার ঘটনায় নব্য স্বঘোষিত  মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামিক সমাজ কমিটির  আমীরসহ ১৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

করেছেন ভুক্তভোগী  চা দোকানী খোকন মিয়া।  গত রোববার (৩১ আগস্ট) রাতে  ভূক্তভোগী চা দোকানী খোকন মিয়া বাদী হয়ে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত শুক্রবার ( ১৫ আগস্ট) বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের চিড়ইপাড়া কলোনীতে এ সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনা ঘটে।।

ভুক্তভোগী  খোকন মিয়া জানান,   রোটারিয়ান অনুদানে  নির্মাণে ঘরটি ভাড়া নিয়ে রোটারি কমিউনিটি কর্পস (আরসিসি) স্যানিটেশন সিস্টেম, এবং খাদ্য সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। সেবামূলক এ  কার্যক্রম বন্ধ হয়ে গেলে ঘরটি বুঝিয়ে দেন বিলপ্ত সংগঠনের প্রধান স্থানীয় বাসিন্দা রুমা বেগমকে। তার পর থেকে বসত ঘরে ছেলে হাসান ও  তার স্ত্রী বসবাস করে আসছে। হঠাৎ  করে ২/৩  মাস যাবত রকি বসত ঘরটি অফিস করার  জন্য  চাপ সৃষ্টি করে। বসত ঘরটি ভাড়া দিতে রাজি না হওয়ায়  এক পর্যায়ে রকি ও তার তার দলবলকে নিয়ে সংগঠনের নামে ১ লাখ টাকা চাঁদা দাবি করে নানা ভাবে  হুমকিদমকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতা গত ১৫ আগস্ট সকালে হঠাৎ রকির নেতৃত্বে  ২০/৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র–সস্ত্র নিয়ে ঘরের তালা ভেঙ্গে বসত ঘরে অনাধিকার ভাবে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে বাহিরে ফেলে দিয়ে  দরজায় তালা ঝুলিয়ে দিয়ে দখলে  নেয়।  এ ঘটনায় স্থানীয় ভাবে বিচার  না পেয়ে নিরূপায় হয়ে বন্দর থানায় উল্লেখিত সন্ত্রাসী বিরুদ্ধে লিখিত অভিযোগ  দায়ের করেছি। ঘরে তালা ঝুলিয়ে দখলে নেওয়া গত ১৬ দিন যাবত ছেলে ও ছেলের বউকে নিয়ে এক ঘরে মানবেতর জীবনযাপন করে আসছি।

রোটারি কমিউনিটি কর্পস (আরসিসি) মানবসেবা প্রকল্পের ( চিড়ইপাড়া)  অঞ্চলের সভানেত্রী রুমা  বেগম জানান, সংগঠনের কার্যক্রম বিলুপ্তের  পর  খোকন মিয়ার ঘরটি খোকন মিয়াকে বুঝিয়ে দেওয়া হয়েছে।  ৫ আগস্টের পর  এলাকার  বির্তকিত লোকজন  চিড়ইপাড়া  মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামিক সমাজ কমিটি নামে একটি সংগঠন তৈরি  করে। তারপর থেকে এলাকায়  মব জাস্টিস সৃষ্টি  করে চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণ সহ নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা।  এর আগেও   মসজিদের ইমামকে হত্যার গুজব ছড়িয়ে হাবিবুর রহমান নামে এক মানষিক প্রতিবন্ধীকে পুলিশের হেফাজতে থাকাবস্থায়  তাকে  পিটিয়ে রক্তাক্ত জখম করে টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে  নেওয়ার অভিযোগ রয়েছে এ কমিটির বিরুদ্ধে।

কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাখাওয়াত হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  পুলিশ বিষয়টি  তদন্ত করছে। বিষয়টি ওসি স্যার অবগত করা  হয়েছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী বলেন, চিড়ইপাড়া কলোনীতে বসতঘরের ভাংচুর লুটপাট ও দখলের ঘটনায় অভিযোগ পেয়েছি।   আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!