নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে আওয়ামী দোসরদের হাতে মুছাপুরে হামলার শিকার ৪ বিএনপি নেতা

বন্দরে আওয়ামী দোসরদের হাতে মুছাপুরে হামলার শিকার ৪ বিএনপি নেতা

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি : ২০২৪ সালে হওয়া ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সারাদেশের মত নারায়ণগঞ্জ থেকেও পালিয়ে যায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির নেতাকর্মীরা। তবে ব্যক্তিক্রম আছে শুধু বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন এলাকায়। এখানে গত ১ বছরে জাতীয় পার্টি করা একটি সন্ত্রাসী পরিবারের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের ৪জন পদধারী নেতার উপর হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করা হয়েছে। চালানো হয়েছে তাদের বাড়িঘরে ভাঙচুর। এসব ঘটনায় থানায় অভিযোগ হলে রহস্যজনক কারণে পুলিশ তাদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। বরং তারা বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তাদের ভয়ে এখনো আতঙ্কিত থাকে বিএনপি নেতা।

তারা হলেন মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ এলাকার শিহাবউদ্দিন মেম্বারের সন্ত্রাসী পুত্র , ইকবাল, দেলোয়ার, মনোয়ার, কন্যা লেডি সন্ত্রাসী লাভলী বেগম। তাদের সহযোগি হিসেবে আছেন লেডি সন্ত্রাসী লাভলী বেগম এর স্বামী আমান উল্লা,আওয়ামী যুবলীগ এর ক্যাডার  বাহাউদ্দীন।

একটি সূত্র জানায় এই সন্ত্রাসী পরিবারটিকে বর্তমানে আগলে রেখেছে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহম্মেদ।

গত ৫ আগস্টের পর এই পরিবারের দ্বারা হামলার শিকার হওয়া বিএনপি নেতারা হলেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, মুছাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহিদ হাসান পাপ্পু, বন্দর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ ও সবশেষ লাঙ্গলবন্দ বাজারে প্রাণঘাতি হামলা চালিয়ে গুরুতর জখম করা হয় বিএনপি নেতা তাওলাদ মাহমুদকে। এছাড়াও তার বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে এই সন্ত্রাসী পরিবারটি।

এই ঘটনার তাওলাদ মাহমুদ বাদী হয়ে বন্দর থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ এখন পর্যন্ত উক্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এ ঘটনায় নিন্দা জানিয়ে বন্দর উপজেলা বিএনপির পক্ষ থেকে আসামিদের গ্রেপ্তার করতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হলেও এখন পর্যন্ত পুলিশের কোন কার্যকর পদক্ষেপ লক্ষনীয় হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ ডিসেম্বর বন্দরে সেচ প্রকল্পে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, যুবদল সভাপতি জাহিদ হাসান পাপ্পু ও ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকারকে পিটুনি দিয়ে পানিতে চুবায় ইকবাল, দেলোয়ার, মনোয়ার, লাভলী গং রা। ওই সময় তাদেরকে নেপথ্যে থেকে আশ্রয় প্রশ্রয় দিয়ে ছিলেন বিএনপি নেতা ও মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহম্মেদ। সভাপতির সাথে তার রাজনৈতিক বিরোধ থাকার সুবাধে আওয়ামী দোসদের তারা মিয়া ও জাহিদ হাসান পাপ্পুকে শায়েস্তা করিয়েছেন এমনটাই গুঞ্জন ছিল।

২০২৫ সালের ১১মার্চ মুছাপুর ইউনিয়ন এলাকায় মডেল গ্রুপের দেওয়া মাংস অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ বাধা ও বিতরণ শেষে ফেরার পথে বন্দর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের উপর হামলা চালানো হয়।এ ঘটনায় মো. সেলিম বাদী হয়ে বন্দর থানায় ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০/২৫জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

সবশেষ ২৮ অক্টোবর লাঙ্গলবন্দ বাজারে ইউপি সদস্য মনোয়ার হোসেন ও তার বোন আরেক ইউপি সদস্য লাভলী বেগমের নেতৃত্বে বিএনপি নেতা তাওলাদ হোসেনের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরদিন তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনা আহত বিএনপি নেতা বন্দর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করলেও একটি মামলায় রূপান্তর হয় অপরটি অভিযোগ আকারে তদন্তাধীন থাকলে পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।

গুঞ্জন রয়েছে এ ঘটনার পেছনেও রয়েছে মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহম্মেদ কলকাঠি নাড়ছে। তাদের গ্রেপ্তার থেকে বাঁচাতে এবং মামলা থেকে জামিন পেতে সার্বিক সহযোগিতা ও জোড় তদবির চালিয়ে যাচ্ছেন শাহিন আহম্মেদ।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!