নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান?
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শাহাবুদ্দিন গংদের ঘর নির্মান
সেলিম হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
Next
Prev
প্রচ্ছদ
ট্রাম্প কি মোদিকেও ‘অপহরণ’ করবেন?

ট্রাম্প কি মোদিকেও ‘অপহরণ’ করবেন?

প্রকাশিতঃ

কংগ্রেস নেতার প্রশ্ন

ভারতের রাজনৈতিক দল কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহানের একটি মন্তব্য আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ওই মন্তব্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো নরেন্দ্র মোদিকেও ট্রাম্প উঠিয়ে নেবেন কি না, এমন প্রশ্ন করেন তিনি।

ভেনেজুয়েলায় হওয়া যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় ইঙ্গিত করে কংগ্রেস নেতা প্রশ্ন তোলেন, ‘…ভেনেজুয়েলায় যা হলো, ভারতের ক্ষেত্রেও কি তেমন কিছু হবে? মিস্টার ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন?’

কংগ্রেস নেতার এই মন্তব্যকে অবিবেচক, অযৌক্তিক এমনকি ‘সমগ্র দেশের জন্য অপমানজনক’ বলে আখ্যা দিয়ে তীব্র সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা চহানের এ মন্তব্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের একদিন আগের বক্তব্যের পরই আসে।

খাড়গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একটি মন্তব্য উদ্ধৃত করে মোদিকে আক্রমণ করেন।

খাড়গে বলেন, ‘আমি একটি অডিও শুনেছি যেখানে ট্রাম্প বলেছেন, মোদি তাকে সম্মান করেন এবং তার কথা শোনেন। এর মানে কী? এর মানে মোদি তার নিয়ন্ত্রণে।’

চহান বলেন, ‘৫০ শতাংশ শুল্কে বাণিজ্য সম্ভব নয়।

কার্যত এটি ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বন্ধ করার শামিল। সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা না গেলে, বাণিজ্য থামাতে শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এর খেসারত ভারতেরই দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের লোকজন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে আগে যে মুনাফা অর্জন করত, তা আর পাওয়া যাবে না।

আমাদের বিকল্প বাজার খুঁজতে হবে এবং সে দিকেই ইতিমধ্যে প্রচেষ্টা শুরু হয়েছে।’

এরপর তিনি প্রশ্ন তোলেন, যদি ট্রাম্প ভারতেও ভেনেজুয়েলার মতো একই কাজ করেন, তাহলে কী হবে?

সূত্র : এনডিটিভি

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!