বন্দর প্রতিনিধি //বাগবাড়ি সমাজ কল্যান সংস্থার উদ্যোগে পবিত্র শবে বরাত উপলক্ষে রান্না করা খিচুরি বিতরণ করা হয়েছে । বন্দর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান মৃধার উদ্যোগ ও সংস্থার নির্দেশনায় এ অনুষ্ঠান হয়েছে। বাগবাড়ি বাসস্ট্যান্ডের পূর্ব দিকে মৃধাবাড়ি সড়কের পাশে মঙ্গলবার দুপুর হতে রান্নার কাজ শুরু। বিকাল হতে বসিয়ে বসিয়ে খাওয়া ও বিতরন কাজ শুরু করে। সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক করিম মিয়ার সার্বিক তত্বাবধানে অনুষ্ঠান হয়। শাখাওয়াত হোসেন মৃধা, রাশেদুল ইসলাম, সিফাত কবির, সবুজের ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন তাহের আলী মৃধা, রায়হান মিয়া, রাজন, রবিন মিয়া, দিদার, রাজিব, শাকিল, শাহীন, রোহান মৃধা, ইমনসহ ক্লাবের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সংস্থার সূচনালগ্ন থেকে ইসলামিক ও সামজিক কাজ গুলো করে আসছে। আত্মা মানবতার ও সামাজিক বৈষম্য দূর করে সকলে সহ মর্মমিতা নিয়ে কাজ করা ও বসবাস করাই মূল উদ্যোশ্য।




