নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে ২০ মামলার আসামি ‘ব্লাক জনি’ আতঙ্ক:

বন্দরে ২০ মামলার আসামি ‘ব্লাক জনি’ আতঙ্ক:

প্রকাশিতঃ

 মাদক সাম্রাজ্য নিয়ে প্রশ্নবিদ্ধ পুলিশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এক কুখ্যাত অপরাধীকে ঘিরে।

‘ব্লাক জনি’ নামে পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ অন্তত ২০টি মামলা থাকলেও তিনি দীর্ঘদিন ধরেই গ্রেফতারের বাইরে রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, তার নিয়ন্ত্রণেই এলাকায় গড়ে উঠেছে একটি বিস্তৃত মাদক নেটওয়ার্ক।

অনুসন্ধানে জানা গেছে, বন্দর উপজেলার সুচিয়ারবন্দ এলাকার বাসিন্দা এই ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টা, ডাকাতি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর খাতায় তিনি পলাতক আসামি হলেও স্থানীয়দের দাবি—তিনি প্রকাশ্যেই এলাকায় চলাফেরা করছেন।

বন্দর উপজেলার কলাগাছিয়া, একরামপুর, সোনাকান্দা, ইস্পাহানী ও মুছাপুরসহ বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে তার নেতৃত্বাধীন মাদক সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, এসব স্থানে দিন-রাত মাদক বেচাকেনা চলছে এবং এতে জড়িয়ে পড়ছে স্থানীয় কিশোরদের একটি অংশ।

‘কিশোর গ্যাং’ ব্যবহার করে মাদক পরিবহন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার কথাও বলছেন এলাকাবাসী।

সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় থানা পুলিশের একটি অংশের বিরুদ্ধে।

বাসিন্দাদের দাবি, ব্লাক জনির মাদক কার্যক্রম ও অবস্থান সম্পর্কে পুলিশ অবগত থাকলেও তাকে গ্রেফতারে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

বরং নিয়মিত ‘মাসোহারা’ লেনদেনের মাধ্যমে তাকে আড়াল দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া সম্ভাব্য অভিযানের তথ্য আগাম ফাঁস হওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ।

এ বিষয়ে একাধিক স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমরা জানি সে কোথায় থাকে, কীভাবে চলে—এসব তথ্য গোপন নয়। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার দৃশ্যমান তৎপরতা না থাকায় আমরা হতাশ, কেউ পুলিশকে তথ্য দিলে সেই তথ্য বিক্রি করে ব্লাক জনির কাছ থেকে উৎকোচ গ্রহণ করেন পুলিশের অসাধু প্রায় সকালেই। ফলে পুলিশ কে কেউ তথ্য দিয়ে বিপদে পরতে চায় না ।”

যার কারণে এলাকার অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে।

তারা বলছেন, সহজলভ্য মাদকের কারণে কিশোর-যুবকদের একটি অংশ অপরাধে জড়িয়ে পড়ছে, যা দীর্ঘমেয়াদে সামাজিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

দায়িত্বশীল মহলের মতে, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন এবং যদি সত্যতা পাওয়া যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

স্থানীয়দের দাবি, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বড় অপরাধচক্রের মূলহোতাদের আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও জোর দিয়েছেন তারা।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!