নারায়ণগঞ্জ বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি ঘটনায়  লম্পট মৃদুল হাসান গ্রেপ্তার
বন্দরে সন্দেহভাজন ৪ যুবক আটক
বক্তাবলীতে পারুলের দোকান দখলের চেষ্টা জাকের পার্টির! থানায় অভিযোগ
সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের নির্দেশ বাস্তবায়নে শাওন- ইসমাইলের নেতৃত্বে সক্রিয় আ. লীগ
শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বিএনপির দোয়া
অপরাধ দমন, মাদকবিরোধী অভিযানে আমতলী থানার শ্রেষ্ঠত্ব
রাউজানে যুবদল নেতা: হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’
সাংবাদিক ইমরান মৃধার জন্মদিনের শুভেচ্ছা 
বকশীগঞ্জে দুই ফার্মেসিকে জরিমানা
শহরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
আড়াইহাজারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সোনারগাঁয়ে হুমকির কারনে নিরাপত্তাহীনতায় বাড়ী ছাড়া গণধর্ষণের শিকার পরিবার!
ফতুল্লা থেকে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২
জামালপুরে শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শণ
প্রশাসন ও জনগণের সমন্বয়ে ‘মাদক নির্মূল কমিটি’ গঠনের আহ্বান বন্দর উপজেলা প্রেসক্লাব সভাপতির
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার,
ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় পেন গান ও খালি খোসা উদ্ধার
ত্বকী হত্যা: আবারো রিমান্ডে ড্রাইভার জামশেদ
এবার নোয়াখালীতে পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ!
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা, বাড়ছে প্রাণহানি
ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, পুলিশসহ আহত ৮
দুবাইতে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদ
পেনশনের জন্য হয়রানি, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ: দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
কুতুবপুরে মাদক বিরোধী অভিযান: “You run away, we are coming”
সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ
জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার  
জামালপুরে মৎস্য খামারিদের প্রশিক্ষণ ও বিনামূল্যে পোনামাছ বিতরন
জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি শুরু
বন্দরে ধরণায় নারী স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি ঘটনায়  লম্পট মৃদুল হাসান গ্রেপ্তার

বন্দরে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি ঘটনায়  লম্পট মৃদুল হাসান গ্রেপ্তার

প্রকাশিতঃ

( লাল গেঞ্জি পরার ছবিটি লম্পট মৃদুল হাসান )

বন্দর প্রতিনিধি: বন্দরে ফাঁকা  বাড়িতে টেলিভিশন মেরামত করতে এসে ৯ বছরের  এক শিশুকে যৌন হয়রানি ঘটনায় লম্পট মৃদুল হাসান (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত দেড়টায় বন্দর থানার নবীগঞ্জ নোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে ওই লম্পটকে গ্রেপ্তার করা হয় । ধৃত লম্পট মৃদুল হাসান বন্দর থানার শাহীমসজিদস্থ বউ বাজার এলাকার রবিউল হাসান মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে বন্দর থানার নবীগঞ্জ নোয়াদ্দা  সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাদল মিয়ার ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে আসছে। এর আগে সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৭টায় বন্দর থানার নবীগঞ্জ নোয়াদ্দাস্থ জনৈক সালে মোহাম্মদ মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভূক্তভোগী শিশুর মা বাদী হয়ে মঙ্গলবার (২৬ জুন) সকালে ধৃত লম্পটের বিরুদ্ধে  বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে  এ মামলা দায়ের করে। যার মামলা নং-২৫(৬)২৬ । ধৃতকে উল্লেখিত মামলায় মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
মামলা ও বাদিনী তথ্য সূত্রে জানা গেছে,রংপুর জেলার পীরগাছা থানার কালাপেট ভাতা এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে আসমা আক্তার সাথী ও তার স্বামী বাইজিদ দীর্ঘ দিন ধরে বন্দর থানার নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার সালে মোহাম্মদ মিয়া বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। বাদিনী  নারায়ণগঞ্জ সদরে একটি পাটের গুদামে চাকুরী করে ও তার স্বামী পেশায় একজন রিক্সা চালক। তাদের সংসারে   ৯ বছরের একটি কন্যা সন্তান ও  বাবর আলী নামে একটি ৫ বছরের ছেলে সন্তান রয়েছে।
বিবাদী মৃদুল হাসান বাদিনীর প্রতিবেশী। গত মাস ৫ পূর্বে  বাদিনী উল্লেখিত বিবাদীর নিকট থেকে  ২ হাজার টাকার বিনিময়ে একটি টেলিভিশন ক্রয় করে। ক্রয়কৃত  টেলিভিশনটি মাঝেমধ্যে খারাপ হয়ে গেলে বিবাদী মৃদুল হাসান সে মাঝেমধ্যে মেরামত করে দিয়ে যেত।    এর ধারাবাহিকতায় গত  মঙ্গলবার  সকালে উল্লেখিত টেলিভিশনটি খারাপ হয়ে গেলে বিবাদীকে টেলিভিশনটি ঠিক করার জন্য বলিলে বিবাদী কিছুক্ষন পর ঠিক করে দিবে বলে জানায়। পরে বাদিনী ও তার স্বামী সকাল ৮টায় তাদের কর্মস্থলে চলে যায়।
পরবর্তীতে একই দিন রাত সাড়ে ১০টায় বাদিনী কাজ শেষে বাড়ি ফিরে দেখে তার  মেয়ে কান্নাকাটি করছে। ওই সময় শিশুটির মা কান্নাকাটি করার কারন জিজ্ঞাসাবাদ করিলে ওই সময় তার মেয়ে জানায় বিবাদী মৃদুল হাসান মঙ্গলবার রাত সাড়ে ৭টায়  টেলিভিশন মেরামত করতে এসে ফাঁকা  ঘরে বাদিনী মেয়েকে একা পেয়ে   যৌনকামনা চরিতার্থ করার উদ্দেশ্যে  মেয়ের যৌনাঙ্গসহ শরীরের বিভিন্নস্থানে হাত দেয়। একপর্যায়ে বাদিনী মেয়ে কান্নাকাটি শুরু করলে ওই সময় লম্পট মৃদুল হাসান কৌশলে পালিয়ে যায়।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!