নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে গৃহবধূকে হত্যাচেষ্টা ও দুর্ধর্ষ লুটের ৩ দিন পর সেই গ্রিল মিস্ত্রি গ্রেপ্তার

বন্দরে গৃহবধূকে হত্যাচেষ্টা ও দুর্ধর্ষ লুটের ৩ দিন পর সেই গ্রিল মিস্ত্রি গ্রেপ্তার

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় লেজার্স আবাসিক এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে হত্যার চেষ্টা এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের ঘটনায় অভিযুক্ত গ্রিল মিস্ত্রি আক্তার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৯ জুন) সকালে ভিকটিমের বাড়ির আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় জনতা তাকে চিনে ফেলে এবং গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

 

ভুক্তভোগী মমতাজ আক্তার (৫০) লেজার্স আবাসিক এলাকায় নিজ বাড়িতে একাই বসবাস করেন। তাঁর ছেলে প্রবাসে এবং মেয়ে শ্বশুরবাড়িতে থাকেন। বাড়ির তিন তলার কাজ চলমান থাকায় গ্রিল মিস্ত্রি আক্তার হোসেনের সাথে তাঁর পূর্ব পরিচয় ছিল। গত ১০ জুন আক্তার মেরামতের কথা বলে মমতাজ আক্তারকে ফোন দেয়। পরে গত ১৬ জুন দুপুরে সে সুকৌশলে মমতাজ আক্তারের তিন তলার ফ্ল্যাটে প্রবেশ করে।

 

বাদী অভিযোগ করেন, সেদিন তিনি আক্তারকে পানি দিতে রান্নাঘরে গেলে পাষ- আক্তার তাঁর পিছু নেয় এবং গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেয়। আক্তার মমতাজ আক্তারের গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে ছুরির আঘাতে মমতাজ আক্তারকে রক্তাক্ত জখম করা হয়। পরে তাঁকে একটি ঘরে আটকে রেখে আলমারি ভেঙে নগদ ৫০-৬০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার, একটি দামী স্মার্টফোন ও টেবিল ফ্যানসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় আক্তার। যাওয়ার সময় বিষয়টি পুলিশকে জানালে প্রাণনাশের হুমকি দেয় সে।

 

লুটপাটের তিন দিন পর আজ (শুক্রবার) সকালে আক্তার পুনরায় ওই এলাকায় ওত পেতে থাকলে এলাকাবাসী তাকে চিনে ফেলে এবং ধাওয়া দিয়ে আটক করে। খবর পেয়ে বন্দর ফাঁড়ির এএসআই তাপস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার হাত থেকে আসামিকে উদ্ধার করেন। জনরোষে আহত আক্তারকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে রাখা হয়েছে।

 

বন্দর থানা পুলিশ জানায়, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী মমতাজ আক্তার বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!