নারায়ণগঞ্জ শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
কাশীপুর বড় মসজিদের ওয়াকফ জমি রক্ষায় মুসল্লিদের মানববন্ধন 
ঐতিহ্যবাহী কদম রসূল দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি
বন্দরে গৃহবধূকে হত্যাচেষ্টা ও দুর্ধর্ষ লুটের ৩ দিন পর সেই গ্রিল মিস্ত্রি গ্রেপ্তার
বকশীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও সোলার প্যানেল স্থাপনের উদ্বোধন
আমতলীতে গরু চুরি করতে এসে কুকুরের কামড়ে ধরা খেল চোর
হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ফতুল্লায় নির্ঝর গার্মেন্টে বয়লার বিস্ফোরণ, আহত ৭
চাদাঁবাজরা ভালো থাকতে দিচ্ছে না -জামায়াত আমির
রূপগঞ্জে নির্মাণাধীন সেতু পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী
সিনিয়র সাংবাদিক আমির হোসেন হাসপাতালে 
বন্দর খেয়াঘাটে অবৈধভাবে অর্ধ কোটি টাকা চাদাবাজি !
আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদক বিক্রেতা ও সেবনকারী আরিফ ও ইব্রাহিম বিএনপিতে প্রতিষ্ঠিত,রয়েছেন বড় পদে
এসপি অফিসের পাশেই ২৪ ঘণ্টার মাদকের বাণিজ্য!
সোনারগাঁয়ে ফয়জল হত্যা: প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার
ফতুল্লায় ৪০ পিস ইয়াবাসহ মিজান গ্রেফতার
পুলিশের চোঁখে কাঠের চশমা! ফতুল্লায় প্রকাশ্যে স্বেচ্ছাসেবকলীগ নেতা বিল্লাল
একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার
নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে নির্মিত হবে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড
খাজনা আদায় বন্ধে সহকারী কমিশনারকে রাজ দাসের চিঠি
বকশীগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
*রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ পরিদর্শক ও ভূমিদস্যুর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,*
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর উপজেলা প্রেসক্লাবের শোক
কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু:
বন্দরে চাকরির প্রলোভনে যুবক অপহরণের চেষ্টা: অপহরণকারীকে পুলিশে দিল জনতা
সংযুক্ত আরব আমিরাত থেকে কি বেনজীরকে ফেরানো যাবে?
তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক
‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময়
সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী জাহের মোল্লা প্রকাশ্যে!
রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ
Next
Prev
প্রচ্ছদ
ঐতিহ্যবাহী কদম রসূল দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি

ঐতিহ্যবাহী কদম রসূল দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবস্থিত প্রায় ৫০০ বছরের পুরোনো মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন ঐতিহাসিক কদম রসূল দরগাহ শরীফ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবির।

 

শুক্রবার (১৯ জুন) বাদ জুমা নবীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত এই আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করেন তাঁরা।

 

পরিদর্শনকালে সংসদ সদস্য ও জেলা প্রশাসক দরগাহর পবিত্র পদচিহ্ন জিয়ারত করেন এবং এই প্রাচীন স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব, বর্তমান অবস্থা ও প্রয়োজনীয় সংস্কার নিয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। দরগাহ শরীফের মুতাওয়াল্লি ও খাদেমগণ তাঁদের স্বাগত জানান এবং স্থানটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।

 

এ সময় তাঁদের সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা ফেরদৌস ওয়াহিদ সুমন। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে উপস্থিত ছিলেন বন্দর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

কদম রসূল দরগাহ মূলত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র পদচিহ্ন সংবলিত একটি পাথরকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত। ইতিহাসবিদদের মতে, সম্রাট আকবরের বিদ্রোহী আফগান সর্দার মাসুম খান কাবুলী এটি আরব বণিকদের কাছ থেকে সংগ্রহ করে এখানে স্থাপন করেন। ১৭৭৭-৭৮ খ্রিস্টাব্দে ঢাকার জমিদার গোলাম নবী এক গম্বুজবিশিষ্ট দৃষ্টিনন্দন মাজারটি নির্মাণ করেন এবং ১৮০৫ সালে তাঁর পুত্র গোলাম মোহাম্মদ সুদৃশ্য তোরণটি তৈরি করেন। বর্তমানে পবিত্র পদচিহ্নটি গোলাপজলে ডুবিয়ে অত্যন্ত সযতেœ সংরক্ষণ করা হয়।

 

পরিদর্শন শেষে এমপি আবুল কালাম ও ডিসি রায়হান কবির বলেন, “কদম রসূল দরগাহ শুধু নারায়ণগঞ্জের নয়, এটি সারা দেশের গর্ব ও মুসলিম ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন। এই স্থাপনার যথাযথ উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং ধর্মীয় গাম্ভীর্য বজায় রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!