নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
যেখানে ক্ষমতা, সেখানেই শামসুজ্জোহা

যেখানে ক্ষমতা, সেখানেই শামসুজ্জোহা

প্রকাশিতঃ

‎নিজস্ব প্রতিবেদক, বন্দর: ক্ষমতা যার কাছে, শামসুজ্জোহাও তার কাছে– নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি শামসুজ্জোহার ক্ষেত্রে এটিই এখন ধ্রুব সত্য। বিগত ১৬ বছর শামীম ওসমান ও সেলিম ওসমানের ছায়া হয়ে থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা এই বিতর্কিত ব্যক্তি এখন খোলস বদলে বড় ‘বিএনপি নেতা’ সেজেছেন। তাঁর এই নজিরবিহীন ‘রাজনৈতিক ডিগবাজি’ এবং অতীতের জঘন্য অপকর্মের ফিরিস্তি নিয়ে এলাকায় তীব্র তোলপাড় ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

‎অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগ শাসনামলে শামসুজ্জোহা ছিলেন ওসমান পরিবারের অত্যন্ত বিশ্বস্ত এবং প্রভাবশালী সহযোগী। এই দাপট কাজে লাগিয়ে তিনি টিসিবি পণ্য চুরি, সরকারি জমি দখল এবং সাধারণ মানুষকে হয়রানির এক বিশাল সিন্ডিকেট গড়ে তোলেন। এমনকি টিসিবি পণ্য চুরিতে বাধা দেওয়ায় নারী কাউন্সিলর সানিয়া সাউদের ওপর বর্বরোচিত হামলা ও শ্লীলতাহানির মতো জঘন্য ঘটনা ঘটিয়েও ওসমানদের ছত্রছায়ায় তিনি পার পেয়ে যান।

‎অভিযোগ রয়েছে, শামসুজ্জোহা ২৬নং ওয়ার্ডে ডাকাত স্বপন, আজিজুল ও খোকন ওরফে চোক্কাকে দিয়ে এক বিশাল অপরাধ সা¤্রাজ্য গড়ে তুলেছিলেন। ডাকাতির ঘটনায় জড়িত আলমগীরকে পুলিশ গ্রেফতার করলেও সিদ্ধিরগঞ্জ যুবলীগ সভাপতি মতির তদবিরে এবং ‘কানা মনির’ মাধ্যমে মোটা অংকের লেনদেনে তাঁকে ছাড়িয়ে আনেন শামসুজ্জোহা। এলাকায় চুরি-ডাকাতি কিংবা তুলার গোডাউনে অগ্নিকা-ের মতো ঘটনায় তিনি একদিকে মালিকপক্ষকে ভয় দেখাতেন, অন্যদিকে ডাকাতদের সহায়তায় উদ্ধার করা মালামাল অর্থের বিনিময়ে ফেরত দেওয়ার মধ্যস্থতা’ বাণিজ্যে লিপ্ত ছিলেন।

‎৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্র হত্যার মামলার আসামি হয়ে শামসুজ্জোহা এলাকা ছেড়ে পালিয়েছিলেন। কিন্তু সম্প্রতি পরিস্থিতি বুঝে তিনি আবারও বীরদর্পে প্রকাশ্যে আসেন। প্রথমে তিনি ‘মডেল মাসুদ’ বলয়ে ভিড়লেও, বিএনপির চূড়ান্ত মনোনয়ন অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে যাওয়ার সাথে সাথেই ডিগবাজি দিয়ে তাঁর শিবিরে যোগ দেন। তবে সম্প্রতি তাঁর অপকর্ম বুঝতে পেরে এমপি আবুল কালাম দরজা বন্ধ করে দিলে শামসুজ্জোহা এখন নবনিযুক্ত সিটি প্রশাসক সাখাওয়াতের দরবারে আনাগোনা শুরু করেছেন।

‎তৃণমূল নেতাদের অভিযোগ শামসুজ্জোহা প্রকাশ্যে ধানের শীষের জন্য স্লোগান দিলেও অন্তরালে সাত্তার, হালিম, মনির ও তার নিয়োগকৃত সিটি কর্পোরেশনের কর্মী কাদির-সোহেলকে দিয়ে প্রতিদ্বন্দ্বী ‘ফুটবল’ প্রতীকের প্রার্থীর হয়ে সক্রিয়ভাবে কাজ করিয়েছেন। মূলত তিনি বিএনপির ভেতরে বিভেদ সৃষ্টি এবং নিজের অপরাধ আড়াল করতেই ‘হাইব্রিড’ হিসেবে দলে ঢুকে পড়েছেন।

‎কেবল শামসুজ্জোহাই নন, তাঁর ভাই জাহাঙ্গীর আলমও দীর্ঘ দিন জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। কিন্তু পটপরিবর্তনের পর তিনিও এখন হঠাৎ ‘বিএনপি নেতা’ বনে গেছেন। দুই ভাইয়ের এমন সুবিধাবাদী আচরণে সচেতন মহল মনে করছেন, শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে এই হাইব্রিডরা মূলত ক্ষমতার মধু লুটতে এবং নিজেদের জঘন্য পাপ ঢাকতে চাইছে।

‎সাধারণ মানুষ ও ত্যাগী কর্মীদের দাবি শামসুজ্জোহার মতো একজন চিহ্নিত সন্ত্রাসী, নারী নির্যাতনকারী, ডাকাতদের গডফাদার এবং হত্যা মামলার আসামিকে কোনোভাবেই রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত নয়। অবিলম্বে তাঁকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!