বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে পরিত্যক্ত কটন মিলের পুরাতন কাটিং মেশিনের যন্ত্রাংশ চুরি করার সময় দুই জনকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। এ সময় তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়। গত বুধবার (১৫ জুলাই) দুপুরে বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ড বন্দরের সোনাচোরা এলাকার ফালু মিয়ার ছেলে রাকিব(২৩) ও একই এলাকার আনার হোসেনের ছেলে রাহাত(২০)। এ ব্যাপারে কটন মিলের মালিক মোঃ আমিনুল ইসলাম সৌরভ বাদী হয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাকিব ও রাহাতের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং– ৩০(৭)২৬ ধারা– ৩৮০/৪৫৪/ ৪১১ পেনাল কোড– ১৮৬০।
আমিনুল ইসলাম সৌরভ জানান, ২৫ নং ওয়ার্ড বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকায় তার পরিত্যক্ত একটি কটন মিল রয়েছে। ইতিপূর্বে একাধিকবার তার পরিত্যক্ত মিল থেকে মূল্যবান মেশিন পত্র চুরি হয়েছে। চোরেরা বুধবার ও চুরি করতে আসে। তারা ফ্যাক্টরির পিছনের টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে ৮টি কাটিং মেশিনের পার্টস চুরি করে পালানোর সময় তার ছোট ভাই তা দেখে ফেলে। পরে এলাকাবাসীর সহায়তায় দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।




