নারায়ণগঞ্জ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে সরকারি জায়গা দখল করে যুবদল নেতার বিরুদ্ধে দোকান নির্মাণের অভিযোগ
রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বকশীগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কলেজ ছাত্রদলের মিলাদ ও দোয়া
সিদ্ধিরগঞ্জে দিনদুপুরে প্রকাশ্যে মাদক ব্যবসা, মাদকের গোপন ভিডিও ফাঁস
সিভিল সার্জন কার্যালয়ের আমিনুল,নুরে আলমের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ!
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় নারী নিহত
ফতুল্লায় নির্মীয়মাণ ভবন থেকে পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার
রূপগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০
জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
দশানী নদীর ভাঙনে হুমকির মূখে সাজেলের চর বাজার ও ব্রীজ
জামালপুরের ইসলামপুরে মাদকসেবী ৩ যুবকের কারাদণ্ড
বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
সোনারগাঁয়ে বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মোটর সাইকেল জব্দ
খালেদা জিয়ার জন্মদিনে খোরশেদের উদ্যেগে দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ
ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৩ পিস্তলসহ গ্রেফতার ২
রূপগঞ্জে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ ল্যাংড়া আতা আটক
১৫ আগস্ট: বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায়
শেখ হাসিনার দেশে ফেরার কী কী পথ খোলা আছে?
বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?
নৌকার মাঝি থেকে তেল চোর আক্তার এখন বিশাল সম্পদের মালিক!
নাশকতা মামলায় আইভি কারাগারে
সোনারগাঁয়ে ১৭০০ পিস ইয়াবাসহ আটক ১
রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার ৩
জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকায় মুন্নুর জমজমাট মাদক ব্যবসা
বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার-২
গ্যাসের চাপ না থাকায় থমকে গেছে রূপগঞ্জে কারখানার চাকা
ম্যারাথনে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু
ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাউল শিল্পী রক্তাক্ত
Next
Prev
প্রচ্ছদ
সিভিল সার্জন কার্যালয়ের আমিনুল,নুরে আলমের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ!

সিভিল সার্জন কার্যালয়ের আমিনুল,নুরে আলমের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ!

প্রকাশিতঃ

মন্ত্রণালয়ের তদন্তের নির্দেশ উপেক্ষিত

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের সিভিল সার্জন কার্যালয়কে ঘিরে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে ২ জনের বিরুদ্ধে। এরা হলেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা  আমিনুল ইসলাম এবং জুনিয়র মেকানিক নূরে আলম। অভিযোগগুলো যাচাই-বাছাই ও তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ সচিব সুজিৎ দেবনাথ গত ৩/০২/২৬ইং তারিখ আমিনুল ইসলামের বিরুদ্ধে এবং নুরে আলমের বিরুদ্ধে গত ৯/১১/২৫ ইং তারিখ পত্রের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কে তদন্ত করার নির্দেশ দিলেও রহস্য জনক কারনে আমিনুল ইসলাম ও নুরে আলমের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্তের আলো দেখেনি।

স্বাস্থ্য সেবা বিভাগের নথিতে নারায়ণগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

পৃথক দুটি অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়।

তবে রহস্যজনক কারনে উক্ত ২ টি অভিযোগের তদন্ত সীলগালা করে রাখা হয়েছে।

প্রথম অভিযোগে মোঃ আলাউদ্দিন, তাসলিমা, নাজমা বেগম, নারায়ণগঞ্জ সদর, আড়াইহাজার, রূপগঞ্জ-এর নাম অভিযোগকারী হিসেবে উল্লেখ রয়েছে।

ওই অভিযোগে নারায়ণগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা  আমিনুল ইসলামকে ঘিরে বিভিন্ন ধরনের দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদের অভিযোগ তোলা হয়েছে।

অন্যদিকে দ্বিতীয় অভিযোগে মো. মাসুদ, রবিউল মাসুদ, রবিউল ও আয়াত পারভীন অভিযোগকারী হিসেবে উল্লেখ রয়েছেন।

তাদের অভিযোগে নারায়ণগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র মেকানিক নূরে আলমের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া একই নথিতে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের চাকরি সংক্রান্ত বিষয়েও অভিযোগের উল্লেখ রয়েছে। একটি অভিযোগে বিনা কারণে চাকরিচ্যুত কর্মচারীদের পুনর্বহাল এবং বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের চিঠিতে বলা হয়েছে, উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে যাচাই-বাছাই/তদন্ত করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

সরকারি নথিতে অভিযোগের বিষয়টি উঠে আসায় নারায়ণগঞ্জের স্বাস্থ্য প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। অভিযোগগুলো সত্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে চিঠিতে উল্লিখিত অভিযোগ এখনো তদন্ত করা হয়নি রহস্যজনক কারনে।

এ ঘটনায় অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, নথিপত্র যাচাই এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!