নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ীরা
বন্দরে আওয়ামী লীগ থেকে বিএনপির বলয়ে সবুজ
মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বন্দরে মাদক ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার
বন্দরে ডক ইয়ার্ডে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার-২
বহিষ্কৃত নেতাকে নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভা: প্রশ্নবিদ্ধ দলীয় শৃঙ্খলা
ফতুল্লায় ক্রয়কৃত সম্পত্তি ওয়ারিশ দাবী করে দখলের চেষ্টায় রিফাতগংদের হামলা ও ভাংচুর
বিশ্ববিদ্যালয়ছাত্র সীমান্ত হত্যা মামলায় তিনজনের ফাঁসি
কেমন কাটল তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস ?
বন্দরে সরকারি জায়গা দখল করে যুবদল নেতার বিরুদ্ধে দোকান নির্মাণের অভিযোগ
রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বকশীগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কলেজ ছাত্রদলের মিলাদ ও দোয়া
সিদ্ধিরগঞ্জে দিনদুপুরে প্রকাশ্যে মাদক ব্যবসা, মাদকের গোপন ভিডিও ফাঁস
সিভিল সার্জন কার্যালয়ের আমিনুল,নুরে আলমের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ!
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় নারী নিহত
ফতুল্লায় নির্মীয়মাণ ভবন থেকে পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার
রূপগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০
জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
দশানী নদীর ভাঙনে হুমকির মূখে সাজেলের চর বাজার ও ব্রীজ
জামালপুরের ইসলামপুরে মাদকসেবী ৩ যুবকের কারাদণ্ড
বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
সোনারগাঁয়ে বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মোটর সাইকেল জব্দ
খালেদা জিয়ার জন্মদিনে খোরশেদের উদ্যেগে দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ
ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৩ পিস্তলসহ গ্রেফতার ২
রূপগঞ্জে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ ল্যাংড়া আতা আটক
১৫ আগস্ট: বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায়
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে আওয়ামী লীগ থেকে বিএনপির বলয়ে সবুজ

বন্দরে আওয়ামী লীগ থেকে বিএনপির বলয়ে সবুজ

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয় রাজনীতিতে রঙ বদল ও প্রভাব বিস্তারের চেষ্টা নিয়ে নারায়ণগঞ্জের বন্দরে ২৩ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একসময় আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মোঃ সবুজ নামে এক ব্যক্তি এখন বিএনপি বলয়ে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোঃ সবুজ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৩ নম্বর ওয়ার্ডে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের নির্বাচনী কর্মকাণ্ডেও তার সক্রিয় উপস্থিতি ছিল। নির্বাচনে জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকে প্রকাশ্যে ভোট দিয়ে সেই ব্যালট পেপারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার ঘটনাও ঘটেছিল। সেসময় সরকারদলীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থেকে বন্দর এলাকায় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওসমান পরিবার ও সাবেক মেয়র আইভীর সহযোগীরা গা-ঢাকা দিলে সবুজও কিছুদিন আত্মগোপনে থাকেন। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই তিনি কৌশল বদলে বিএনপির স্থানীয় বলয়ে ভিড়তে শুরু করেন।
বর্তমানে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের অনুসারী হিসেবে নিজেকে জাহির করছেন। বিভিন্ন সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে অ্যাডভোকেট আবুল কালামের পেছনে থেকে ছবি তোলা এবং তা ফেসবুকে প্রচার করে নিজেকে তার ঘনিষ্ঠজন হিসেবে তুলে ধরার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ও বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।
তাদের অভিযোগ, যিনি অতীতে ক্ষমতার বলয়ে থেকে সুবিধা ভোগ করেছেন, তিনি এখন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সুযোগ নিয়ে এমপির নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চক্রান্ত করছেন। দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে এমন সুযোগসন্ধানীদের অনুপ্রবেশের চেষ্টা স্থানীয় দলীয় কোন্দল ও অসন্তোষকে আরও বাড়িয়ে তুলছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!