ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা ইকবাল হোসেন এবং তার বাহিনীর চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকা বাসী সহ স্থানীয় ব্যবসায়ীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন,বিএনপি নেতা ইকবাল হোসেন তার নানান অপকর্মের দীর্ঘদিনের সহযোগী বোন জামাই মোক্তার ২০ লাখ টাকার কন্ট্রাকে গোলজারের ৩ কাঠা জমি দখল করে নেয়।মিতালী মার্কেট সংলগ্ন হেমায়েত উদ্দিন এর ৩১ শতাংশ জমি ও মার্কেট দখল করতে হামলা চালায়।
মিতালী মার্কেটের ৪নং ভবনের পাশে বোমা ফাঁটায় ও গোলাগুলি করে ইকবাল বাহিনী।পুলিশ ঘটনাস্থল হতে একটি অস্ত্র করে পুলিশ।
ইকবাল হোসেন হকার্স মার্কেট,মিতালী মার্কেট, সাইনবোর্ড ষ্ট্যান্ড,সিএনজি ও অটো এবং মিশুক হতে প্রতিদিন মোটা অংকের টাকা চাঁদা বাবদ আদায় করছে বলে অভিযোগ রয়েছে।
একটি সুত্র হতে জানা যায়,ইকবালের নানান অপকর্মের কারনে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ হতে বহিস্কার করেছিল।তারপরও শোধ রায়নি ইকবাল হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী।
সচেতন এলাকাবাসী ও হেমায়েত উদ্দিন জানান,ইকবাল হোসেন ও তার বাহিনী হতে রক্ষা করতে আইন শৃঙ্খলা বাহিনী ও বিএনপির হাই কমান্ডের প্রতি জোর দাবী জানান।
এ ব্যাপারে ইকবাল হোসেনের মুঠোফোনে কল দিলে তিনি বলেন,আমি কিছু বুঝছিনা,শুয়ে আছি পরে কল দিব বলে সংযোগ বিছিন্ন করে দেন।




