নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় গৃহ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার
নদী দূষন ও দখলমুক্ত করতে সরকার কাজ করছে-জোনায়েদ সাকি
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
দুই জেলার প্রশাসন কি দুই নায়েবের কাছে জিম্মি!  
আড়াইহাজারের ইউএনও ‘র বিরুদ্ধে ডিসির নিকট লিখিত অভিযোগ 
বুলবুলের হত্যাকারীদের ফাঁসির দাবীতে চাষাড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল
জামালপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় হামলার শিকার শিক্ষার্থী
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামি সহ গ্রেপ্তার-১৪
বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
র‌্যাবের জালে সহযোগি সহ ফতুল্লায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজ্জাক!
সিফাত – জুম্মান বাহিনীর তান্ডব লীলা আর কত দিন?
বন্দরে পুলিশ ও র‌্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার- ৪
নারী ও শিশু ট্রাইব্যুনালে নতুন পিপি, দায়রা আদালতে দুই এপিপি নিয়োগ
নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস
রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার বিষয়ক কর্মশালা
সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? প্রতিদিন গড়ে ১০ খুন
সোনারগাঁয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
রূপগঞ্জে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
অদুদ হত্যা মামলায় বিশেষ পেশার পরিচয়দানকারী নুরুজ্জামান গ্রেপ্তার
বন্দরে আইনশৃঙ্খলা কমিটির সভা: কিশোর অপরাধ রোধে পরিবারকে সচেতন হওয়ার আহ্বান
২ মাসে ৪ হত্যা: আতঙ্কে দিশেহারা বন্দরে জনজীবন, নেপথ্যে মাদক ও কিশোর গ্যাং
বন্দরে পুলিশের অভিযানে নুরুজ্জামানসহ গ্রেপ্তার- ৪
গার্মেন্টস ওয়েস্টেজ মালের জন্য বহিষ্কৃত বিএনপি নেতা সুমন মাহবুবের হুমকি
কর্মকর্তার আদেশ অমান্য, ঘুষখোর নায়েব স্বপ্নার আরও একটি জালিয়াতির তথ্য ফাঁস
ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার-৩
রুপগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
প্রান্তিক জনগোষ্ঠীর ও কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
আমতলীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১
আমতলীতে ৮ মামলার আসামি নয়া গ্রেপ্তার
Next
Prev
প্রচ্ছদ
নারী ও শিশু ট্রাইব্যুনালে নতুন পিপি, দায়রা আদালতে দুই এপিপি নিয়োগ

নারী ও শিশু ট্রাইব্যুনালে নতুন পিপি, দায়রা আদালতে দুই এপিপি নিয়োগ

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ জেলার দায়রা আদালত ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নতুন সরকারি আইনজীবী নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিন আইনজীবীকে সংশ্লিষ্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট সুমন মিয়া। তিনি খালেক হাওলাদারের ছেলে।

এ ছাড়া নারায়ণগঞ্জ দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস অর্চি ও অ্যাডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান মাসুম। জান্নাতুল ফেরদৌস অর্চি আনোয়ার হোসেন খানের মেয়ে এবং মোহাম্মদ হাবিবুর রহমান মাসুম মৃত মোহাম্মদ আব্দুল কাদেরের ছেলে।

একই আদেশে ২০২৪ সালের ২৯ অক্টোবর নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি পদে নিয়োগ পাওয়া অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লার নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে।

আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত আদেশে নতুন নিয়োগপ্রাপ্তদের দায়িত্ব অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

অ্যাডভোকেট সুমন মিয়ার পিপি হিসেবে নিয়োগ নিয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। সমিতির তথ্য অনুযায়ী, তিনি ১৮ অক্টোবর ২০১৪ সালে মেট্রোপলিটন বারে আইনজীবী হিসেবে এনরোলমেন্ট লাভ করেন। পরে ৪ ডিসেম্বর ২০২৪ সালে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য হন।

তার জেলা আইনজীবী সমিতির সদস্যপদের সময়কাল দুই বছরও পূর্ণ না হওয়ার বিষয়টি সামনে এনে আইনজীবীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলনের কথাও বলছেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!