নারায়ণগঞ্জ রবিবার | ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বক্তাবলীর সাবেক ইউপি সদস্য নদী থেকে মাটি খেকো মাহমুদ মেম্বার গ্রেফতার
বন্দর থানার সামনেই বহাল তবিয়তে ছাত্রলীগ নেতা সজল: পুলিশ নীরব
অর্থ-স্বার্থের কাছে কি ব্যক্তিত্ব বিসর্জন ?
খেলনা বন্দুক হাতে মহড়া, ভিডিও ভাইরাল; দুই তরুণ আটক
গোয়েন্দা প্রতিবেদনে মিলল ভয়ংকর তথ্য,ডিসেম্বরকে ঘিরে নতুন কৌশলে এগোচ্ছে আ.লীগ
গ্যাস বিদ্যুৎ সংকটের দায় এড়িয়ে বিএনপি কী করছে?
ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান – সুলতান মাহমুদ বাবু এমপি
সোনারগাঁয়ে সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সিদ্ধিরগঞ্জে পৃথক সড়ক দুঘর্টনায় নিহত ২
সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা, সোনারগাঁও প্রেস ক্লাবের নিন্দা
নগর পার্কে বন্দুক হাতে দুই তরুণের ভিডিও ভাইরাল,
রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী
মেয়াদোত্তীর্ণ খাবার: সোনারগাঁয়ে ৪ প্রতিষ্ঠানের জরিমানা 
রূপগঞ্জের পরিত্যক্ত ভবনে র‍্যাবের অভিযান: পাইপগান ও গাঁজা উদ্ধার
নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে নতুন ভোট কেন্দ্র স্থাপনের দাবী টেংরাকুড়া বাসীর
সোশ্যাল মিডিয়ায় গুজব: সরেজমিনে বিপরীত চিত্র
বন্দরে ১৪৫ ধারা অমান্য করে জমি দখলের চেষ্টা, এলাকায় উত্তেজনা
নেপালে আরও দুইটি বন্যার শঙ্কা
বকশীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
ফতুল্লায় গৃহ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার
নদী দূষন ও দখলমুক্ত করতে সরকার কাজ করছে-জোনায়েদ সাকি
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
দুই জেলার প্রশাসন কি দুই নায়েবের কাছে জিম্মি!  
আড়াইহাজারের ইউএনও ‘র বিরুদ্ধে ডিসির নিকট লিখিত অভিযোগ 
বুলবুলের হত্যাকারীদের ফাঁসির দাবীতে চাষাড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল
জামালপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় হামলার শিকার শিক্ষার্থী
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামি সহ গ্রেপ্তার-১৪
বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
র‌্যাবের জালে সহযোগি সহ ফতুল্লায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজ্জাক!
সিফাত – জুম্মান বাহিনীর তান্ডব লীলা আর কত দিন?
Next
Prev
প্রচ্ছদ
অর্থ-স্বার্থের কাছে কি ব্যক্তিত্ব বিসর্জন ?

অর্থ-স্বার্থের কাছে কি ব্যক্তিত্ব বিসর্জন ?

প্রকাশিতঃ

জুলাইয়ের ত্যাগ, বন্ধুর মৃত্যু সব ভুলে বিতর্কিতদের সঙ্গেই এমপি-পুত্র আশা! জনমনে তীব্র প্রশ্ন?

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ-৫ আসনে রাজনীতির মাঠে নতুন করে আলোচনার ঝড়। জুলাইয়ের আন্দোলন, ত্যাগ-সংগ্রাম এবং রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাদের উত্থানÑআজ তাদেরই ঘিরে প্রশ্ন উঠছে, অর্থ ও স্বার্থের কাছে কি রাজনৈতিক আদর্শ এবং ব্যক্তিত্ব বিসর্জন দেওয়া হচ্ছে?

এলাকাবাসীর অভিযোগ ও রাজনৈতিক মহলের আলোচনায় উঠে আসছে এমপি-পুত্র আবুল কাউসার আশার নাম। যেসব রাজনৈতিক পক্ষ বা ব্যক্তিদের বিরুদ্ধে অতীতে নানা অভিযোগ ও বিতর্ক ছিল, তাদের সঙ্গেই বর্তমানে আশার ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

সবচেয়ে বড় প্রশ্নÑযে জুলাইয়ের আন্দোলনের রাজনৈতিক প্রেক্ষাপটে তার বাবা এমপি হওয়ার সুযোগ পেয়েছেন, যে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে তাদের দলের ক্ষমতায় আসার পথ তৈরি হয়েছে, সেই জুলাইয়ের চেতনা আজ কোথায়?

আরও ক্ষোভের বিষয় হিসেবে সামনে আসছে আশার বন্ধু আমানতের মৃত্যুর প্রসঙ্গ। স্থানীয়দের একাংশের প্রশ্ন, রাজনৈতিক সংঘাত ও ত্যাগের সেই স্মৃতি কি আজ ক্ষমতা, অর্থ ও ব্যক্তিস্বার্থের কাছে মূল্যহীন হয়ে গেছে?

রাজনীতির মাঠে তাই এখন সরাসরি প্রশ্ন

যাদের বিরুদ্ধে একসময় অবস্থান, আজ তাদের সঙ্গেই এত ঘনিষ্ঠতা কেন?

আদর্শ কি শুধু ক্ষমতায় যাওয়ার সিঁড়ি, আর ক্ষমতায় গিয়ে সব হিসাব বদলে যায়?

রাজনৈতিক সচেতন মহলের ভাষ্য, রাজনীতি শুধু পদ-পদবি কিংবা অর্থের হিসাব নয়; রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকে ত্যাগ, বিশ্বাস, সম্পর্ক ও মানুষের আবেগ। সেই জায়গায় যদি স্বার্থই মুখ্য হয়ে ওঠে, তাহলে সাধারণ মানুষের মনে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।

হায়রে রাজনীতি!

যেখানে গতকালের প্রতিপক্ষ আজ পরম ঘনিষ্ঠ, আর ত্যাগী ও পুরোনো সঙ্গীরা পড়ে থাকেন অবহেলায়Ñসেখানে প্রশ্ন উঠতেই পারে, রাজনীতিতে আদর্শ বড়, নাকি অর্থ ও স্বার্থ?

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!