নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,

এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগরের এনসিপি নেতা আমিনুল ইসলামকে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। তার আপন ছোট ভাই ও হত্যা মামলার আসামি মেহেদী হাসান রাব্বি কারাগারে থাকলেও তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ওমর ওরফে ‘পিস্তল ওমর’কে নিয়ে এলাকায় আতঙ্কের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে অস্ত্র হাতে ওমরের একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে মুখে সাদা কাপড় পেঁচিয়ে হাতে পিস্তল সদৃশ অস্ত্র নিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় তাকে। প্রকাশ্যে এভাবে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় ভয়ভীতি সৃষ্টি এবং নিজের প্রভাব জাহিরের চেষ্টা করছেন ওমর- এমন অভিযোগ স্থানীয়দের।

অভিযোগ রয়েছে, এলাকায় কেউ ওমরের কর্মকাণ্ডের প্রতিবাদ করলে কিংবা তার বিরুদ্ধে কথা বললে রাজনৈতিক প্রভাব খাটানোর ভয় দেখানো হয়। স্থানীয়দের একাংশের দাবি, এনসিপি নেতা আমিনুল ইসলামের নাম ব্যবহার করে বিভিন্ন মানুষকে হুমকি-ধমকি দিয়ে থাকে তার ফুফাতো ভাই ওমর। ফলে ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলে অভিযোগ তাদের।

স্থানীয়দের ভাষ্য, আমিনুল ইসলামের রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে তার ফুফাতো ভাই ওমর এলাকায় দাপট দেখানোর চেষ্টা করছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ থাকলেও রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের কারণে তিনি ধরাছোঁয়ার বাইরে থাকছেন বলেও অভিযোগ উঠেছে।

এর আগেও ‘পিস্তল ওমর’কে ঘিরে ছিনতাইসহ গুরুতর অভিযোগের ঘটনা প্রকাশ্যে এসেছিল। ২০২৫ সালের ২৯ অক্টোবর রাতে নারায়ণগঞ্জের ধর্মগঞ্জ এলাকায় ছিনতাইয়ের অভিযোগে চাপাতি ও রামদাসহ তাকে আটক করে স্থানীয় জনতা। পরে গণধোলাই দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। ঘটনাটি তখন স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়। স্থানীয়দের অভিযোগ, ওই ঘটনার পরও ওমরের কর্মকাণ্ডে লাগাম পড়েনি; বরং সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র সদৃশ প্রদর্শনের মাধ্যমে নতুন করে ভয়ভীতি ও প্রভাব বিস্তারের চেষ্টা করছেন তিনি।

এদিকে, গত ১৮ আগস্ট বক্তাবলী এলাকা থেকে মাদক সেবনের সময় আমিনুল ইসলামের আপন ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাব্বিকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের পরিচয় ব্যবহার করে রাব্বি এলাকায় প্রভাব বিস্তার করতেন এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে দাপট দেখাতেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

রাব্বি কারাগারে থাকার মধ্যেই তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ওমরের সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র প্রদর্শনের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের প্রশ্ন, হত্যা মামলার আসামী কারাগারে থাকার পরও তার ঘনিষ্ঠজন কীভাবে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে?

এলাকাবাসীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও যাচাই করে ওমরের অস্ত্রের বৈধতা ও তার কর্মকাণ্ড তদন্ত করা হোক। একই সঙ্গে রাজনৈতিক পরিচয় বা প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে কেউ যেন এলাকায় ভয়ভীতি সৃষ্টি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ চান তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!