নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
মাদক-চুরি ও ছিনতাইকারীদের হোতা সৌরভ এখন এমপি পুত্রের রাইট হ্যান্ড!
মাদক শুধু তোমাকে না পরিবার ও সমাজকেও ধবংস করে -সদর ইউএনও
আইনশৃঙ্খলা বাহিনীকে ‘ম্যানেজ’ করে নদী খেকো রতন-সেলিম চক্রের তাণ্ডব!
ফতুল্লায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি, গ্রেফতার ১০
সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে বাবা-ছেলে গ্রেপ্তার
বন্দরে মাদকসহ একাধিক মামলার আসামি শান্তি গ্রেপ্তার
সোনারগাঁয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 
বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড
ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
Next
Prev
প্রচ্ছদ
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী

মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে অবস্থিত ‘মা হাসপাতালে’ সিজারিয়ান অপারেশনের সময় প্রসূতির খাদ্যনালী কেটে ফেলার মারাত্মক অভিযোগ উঠেছে। অসাবধানতাবশত চিকিৎসায় মারাত্মক ভুলের কারণে শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে সিনথিয়া রহমান সন্ধ্যা (২৩) নামের এক প্রসূতির। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রসূতির পরিবার বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত দায় অস্বীকার করেছে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, প্রসূতির মা মানসুরা (৪০) বাদী হয়ে বন্দর থানায় অভিযোগটি করেন। এতে ‘মা হাসপাতাল’-এর মালিক রুহুল আমিন (৪৯), সিজারিয়ান পরিচালনাকারী চিকিৎসক ডা. সাইমা আক্তার (৩৮) এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত ১০ আগস্ট সকাল ৭টায় ৯ মাসের অন্তঃসত্ত্বা সিনথিয়াকে মা হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০টায় ডা. সাইমা আক্তার তাকে অপারেশন থিয়েটারে নেন এবং ১১টা ১০ মিনিটে সিজারের মাধ্যমে একটি সুস্থ পুত্রসন্তানের জন্ম হয়। তবে পরিবারের অভিযোগ, অপারেশনের পর প্রসূতিকে কোনো পোস্ট-অপারেটিভ বা নিবিড় পর্যবেক্ষণ কক্ষে না রেখে সরাসরি সাধারণ বেডে পাঠোনো হয়।

এর পর থেকেই সিনথিয়ার পেটে তীব্র ব্যথা শুরু হয় এবং ধীরে ধীরে পেট ফুলতে থাকে। স্বজনরা বারবার চিকিৎসক ও কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও তারা এটিকে স্বাভাবিক ‘গ্যাসের সমস্যা’ বলে অবহেলা করেন এবং সাধারণ ব্যথার ওষুধ ও স্যালাইন দিয়ে চিকিৎসা চালিয়ে যান। টানা চার দিন পর, ১৩ আগস্ট সকালে ‘বাথরুম হলে ফোলা কমে যাবে’ আশ্বাস দিয়ে রোগীকে তড়িঘড়ি করে ছাড়পত্র দেওয়া হয়।

ওই দিনই রাত ১১টার দিকে পেটের ব্যথা অসহনীয় হয়ে উঠলে রাত ১টার দিকে সিনথিয়াকে পুনরায় ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা আবারও একই দাবি করে সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলেন। রাত সাড়ে ৩টার দিকে প্রসূতির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে তার স্বামী মো. মাসুম (৩১) তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা প্রসূতির অবস্থা আশঙ্কাজনক দেখে জরুরি ভিত্তিতে মেডিক্যাল বোর্ড গঠন করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। স্বজনদের দাবি, ঢামেক চিকিৎসকরা পরবর্তীতে জানান যে সিজারিয়ান অপারেশনের সময় অসাবধানতাবশত প্রসূতির খাদ্যনালী কেটে ফেলা হয়েছিল। এর ফলে খাবারের অংশ পেটে জমে বিষক্রিয়া (ইনফেকশন) তৈরি হয় এবং পেট ফুলে যায়। পরিস্থিতি সামাল দিতে ঢামেকে ইতোমধ্যে প্রসূতির আরও দুটি অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি এখনও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

স্বজনদের আরও অভিযোগ, এই ভুল চিকিৎসার বিষয়ে কথা বলতে গেলে মা হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দেয়।

তবে ভুল চিকিৎসার এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন মা হাসপাতালের পরিচালক রুহুল আমিন। তিনি বলেন, “আমাদের হাসপাতালে সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছিল। রোগী চার দিন চিকিৎসা নিয়ে সুস্থ অবস্থায় হেঁটে বাড়ি ফিরেছেন। বাড়ি যাওয়ার পর পথে বা বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে কি না, তা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। রাতে যখন পুনরায় আনা হয়, তখন দুর্ঘটনাজনিত রক্তক্ষরণের কারণে হয়তো পেট ফুলে গিয়েছিল। আমরাই তাদের ঢাকা মেডিকেলে পাঠাই। এখন সেখানে কোনো ইনফেকশন হয়ে থাকলে সেটির দায় তাদের। তবে আমরা রোগীর স্বজনদের বলেছি রোগীকে আমাদের হাসপাতালে নিয়ে আসতে; যাবতীয় খরচ বহন করে তাকে সুস্থ করে তোলার দায়িত্ব আমরা নিতে প্রস্তুত।”

এ ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সঠিক তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর আইনানুগ শাস্তির দাবি জানিয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!