নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মাসদাইর অক্টোঅফিসের পিলখানাতে সম্রাট-টুটুলগংদের জমজমাট মাদক ব্যবসা
ভুল চিকিৎসায় গরুর মৃত্যু,ভুয়া চিকিৎসকের কারাদণ্ড
শরীরে চর্বির দলা ‘লাইপোমা’, এটি কি ক্যান্সারে রূপ নিতে পারে?
নারায়ণগঞ্জে নতুন আতঙ্কের নাম ‘জাকির খান পাওয়ার ফোর্স
রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত
ফতুল্লার ঋষি পাড়া রক্ষাকালী মন্দিরের উন্নয়নে বিএসপি’র আর্থিক সহায়তা
ফতুল্লায় শুভ্র হত্যা : ৭ আসামির যাবজ্জীবন
কুতুবপুরে মীরুর অপরাধ সাম্রাজ্য টিটুর নিয়ন্ত্রনে!!
আমি সাংবাদিকদের অভিভাবক নই, আপনাদের সহকর্মী—-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
আমতলীতে জমি- জমা নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের আহত ২০
আমতলীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
জামালপুরে ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
আড়াইহাজারে মসজিদের তাক থেকে লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার
ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা তৈরি করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ গ্রেপ্তার ২
ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ!
আমতলীতে ৪০০ ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার
আমতলীতে শুরু হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 
জালকুড়িতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি
নারায়ণগঞ্জ বিএনপিতে ওসমান পরিবারের আশীর্বাদপুষ্টদের নিয়ে বিতর্ক!
ফতুল্লায় ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
টিপু’র মতো কি মুকুলের ভাগ্যে আছে পিটুনী,শংকা নেতাকর্মীদের
লংমার্চের মধ্য দিয়ে ‘বড় আন্দোলনের’ পথ খুঁজছে জামায়াত-এনসিপি?
তালতলীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে জীবিত উদ্ধার
সোনারগাঁয়ে চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা
জামালপুরে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদন্ড
ইসলামপুরে ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা
সোনারগাঁয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জে নতুন আতঙ্কের নাম ‘জাকির খান পাওয়ার ফোর্স

নারায়ণগঞ্জে নতুন আতঙ্কের নাম ‘জাকির খান পাওয়ার ফোর্স

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে নতুন করে আতঙ্কের সঞ্চার করেছে ‘জাকির খান পাওয়ার ফোর্স’ নামের একটি অনিবন্ধিত সংগঠন। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে পদহীন বিএনপি নেতা জাকির খানের নাম ভাঙিয়ে এই বলয়টি গড়ে তোলা হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শহর ও আশেপাশের বিভিন্ন অলিগলিতে এই সংগঠনের নামে পোস্টার ও ব্যানার সাঁটিয়ে আত্মপ্রচার চালাচ্ছে একদল ব্যক্তি। এতে স্থানীয় ব্যবসায়ী, বাড়ির মালিক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ছবিতে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাঁটানো নানা রঙিন পোস্টারের নিচে সৌজন্য ও প্রচারে ‘জাকির খান পাওয়ার ফোর্স’ এবং সংগঠনের বিশেষ লোগো ব্যবহার করা হয়েছে।
পোস্টারগুলোতে স্থান পেয়েছে স্থানীয় বেশ কিছু মুখ, যেমন এনায়েতনগর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুমন মাহমুদ, মো: সোহাগসহ অন্যান্য ব্যক্তিরা। তারা নিজেদের জাকির খানের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দাবি, এই ‘পাওয়ার ফোর্স’ আসলে কেমন সংগঠন
রাজনৈতিক, সামাজিক নাকি কোনো সন্ত্রাসী বলয়, সে বিষয়ে স্পষ্ট কোনো রূপরেখা নেই। নতুন নামে এই বলয়ের আত্মপ্রকাশের পর থেকেই চাঁদা দাবি, এলাকা দখল ও হুমকি-ধামকির আশঙ্কায় রাত কাটাচ্ছেন সাধারণ মানুষ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, রাজনৈতিক পদ-পদবী না থাকা সত্ত্বেও একটি ব্যক্তির নামে ‘পাওয়ার ফোর্স’ গড়ে তোলার পেছনে মূলত ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির স্বার্থ জড়িয়ে থাকতে পারে।
এ বিষয়ে জাকির খান নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে বলেন, এ বিষয়ে আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। তবে তাঁর অনুসারী দাবি করা ব্যক্তিরা কীভাবে এমন আত্মপ্রচার চালাচ্ছে এবং কেন জাকির খানের ছবি ও লোগো ব্যবহার করে পুরো এলাকায় পোস্টারিং করা হলো, তা নিয়ে সচেতন মহলে জোর আলোচনা চলছে।
সাধারণ জনগণের দাবি, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং কোনো নতুন সন্ত্রাসী বা চাঁদাবাজ চক্র যাতে ‘পাওয়ার ফোর্স’-এর ব্যানারে সাধারণ মানুষকে জিম্মি করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। একই সাথে জাকির খানকেও এই রহস্যজনক সংগঠনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছে সচেতন নারায়ণগঞ্জবাসী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!