নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
শেরপুরের শ্রীবরদী সীমান্তে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
আমতলীতে সাত মামলার আসামি চম্পা গ্রেপ্তার
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফতুল্লায় খসরু-মজিবরের ছত্রছায়ায় নাদিম-সোহেলের রমরমা মাদক ব্যাবসা
বকশীগঞ্জে যুবদলের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা
সোনারগাঁয়ে বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, আটক ৩
পুলিশের বিশেষ অভিযানে বিপুল মাদকসহ গ্রেপ্তার ৮৫
‘আমি তোমার যত্ন নেব’ বলেই ‘ধর্ষণ’ করেন ট্রাম্প -অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের
নির্ধারিত দামে মিলছে না এলপিজি, আবার কি বাড়বে?
আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
লক্ষ্মীনারায়ণ ম‌ন্দি‌রের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত নতুন স্থাপনা নির্মা‌নের ‌নি‌ষেধাজ্ঞা – রাজস্ব সা‌র্কেল
 নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আমতলী থানার শ্রেষ্ঠ ওসি ইয়াকুব হোসাইন
ফতুল্লায় চুনোপুঁটি আসমা গ্রেপ্তার, অধরা শীর্ষ মাদক সম্রাট মনু সাধু
ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যা মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ইজি বাইকের ধাক্কায় প্রাণ গেল যুবকের
 শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে সতর্কতা
বন্দরে উদ্বোধনের আগেই গুঁড়িয়ে দেয়া হলো ১৬ লাখ টাকার শৌচাগার!
সিদ্ধিরগঞ্জে বাসেদ পাইকের বিরুদ্ধে ডিসি-এসপি বরাবর অভিযোগ
ফতুল্লায় স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৮৩
ফতুল্লায় পাওনা টাকা চাওয়ায় গৃহবধুকে হত্যা,টাকা-স্বর্নালংকার লুট
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
Next
Prev
প্রচ্ছদ
শরীরে চর্বির দলা ‘লাইপোমা’, এটি কি ক্যান্সারে রূপ নিতে পারে?

শরীরে চর্বির দলা ‘লাইপোমা’, এটি কি ক্যান্সারে রূপ নিতে পারে?

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
লাইপোমা সাধারণত ব্যথাহীনভাবে খুবই ধীরে ধীরে আকারে বড় হয়
“অনেকদিন ধরেই আমার হাতে ও পেটে দুই জায়গায় চামড়ার নিচে ছোট দলার মতো হয়ে আছে, ব্যথা নেই তবে চাপ দিলে নড়াচড়া করে। এখন শরীরের বিভিন্ন জায়গায় এরকম আরও অনেকগুলো দলা নতুন করে হয়েছে।”
বিবিসি বাংলাকে এভাবেই বলছিলেন ঢাকার রামপুরা এলাকার বাসিন্দা মিঠুন শিকদার। তিনি জানান, কখনও ব্যথা অনুভূত না হলেও এগুলো টিউমার কিনা সেটি নিয়ে চিন্তা হচ্ছে তার।
শরীরে চামড়ার নিচে এই ধরনের পিণ্ড বা দলা আসলে কী? এ নিয়ে কি চিন্তার কোনো কারণ আছে? এমন নানা প্রশ্ন রয়েছে অনেকেরই।
মানুষের শরীরে চামড়ার নিচে ছোট, নরম ও গোলাকার একটি বা একাধিক পিণ্ডের মতো এই বস্তুকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় লাইপোমা বা লিপোমা বলা হয়।
এই ধরনের নরম পিণ্ডের ওপর আঙুল দিয়ে চাপ দিলে এটি খুব সহজেই নড়াচড়া করছে বলে অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন এবং ক্লিভল্যান্ড ক্লিনিকের গবেষকদের দেওয়া তথ্য অনুযায়ী, মানবদেহের নরম টিস্যু টিউমারগুলোর মধ্যে লাইপোমা সবচেয়ে বেশি দেখা যায়।
বিশ্বের প্রতি এক হাজার মানুষের মধ্যে অন্তত একজনের শরীরে এটি থাকতে পারে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এটি চর্বি বা মেদ দিয়ে গঠিত এক ধরনের ‘বিনাইন’ বা নির্দোষ টিউমার, যা ক্ষতিকর নয়।
তাদের মতে, কিছু বিশেষ কারণ ছাড়া এর জন্য মেডিসিন বা সার্জিকাল কোনো চিকিৎসারও প্রয়োজন নেই।
লাইপোমা হওয়ার কারণ সুনির্দিষ্ট নয় বলেই মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। তবে তারা বলছেন, এটি এক ধরনের টিউমার।
“অন্যান্য বেশিরভাগ টিউমার হওয়ার খুব বেশি কারণ যেমন জানা যায় না, লাইপোমার ক্ষেত্রেও ওই রকম,” বিবিসি বাংলাকে বলেন বাংলাদেশের ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান।
যদিও লাইপোমার একাধিক গুরুত্বপূর্ণ দিক চিহ্নিত করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন এর গবেষকরা।
তাদের গবেষণা তথ্য অনুযায়ী, এর বড় কারণ হলো জেনেটিক মিউটেশন। অর্থাৎ পরিবারের কারো লাইপোমা থাকলে অন্যদের হওয়ার ঝুঁকি কয়েকগুণ বেশি হয়।
এছাড়া শরীরের কোনো জায়গায় সরাসরি জোরে আঘাত লাগলে সেখানকার চর্বি কোষের মৃত্যু ঘটে এবং পরবর্তীতে প্রদাহের মাধ্যমে সেখানে লাইপোমা তৈরি হতে পারে।
সাধারণত ৪০ থেকে ৬০ বছর বয়সীদের মধ্যে এটি বেশি দেখা যায়। তবে শিশু বা কিশোরদেরও এটি হতে পারে বলে দাবি গবেষকদের।
তারা বলছে, বেশি মোটা হয়ে যাওয়া, অতিরিক্ত মদ্যপান, লিভারের রোগ এবং রক্তে চিনির মাত্রা বেড়ে যাওয়া বা গ্লুকোজ ইনটলারেন্সের সাথে এর যোগসূত্র রয়েছে।
লাইপোমা চেনার উপায়
লাইপোমা হলো মূলত পরিপক্ক চর্বি কোষের একটি সমষ্টি। এটি একটি পাতলা তন্তুময় আবরণে বা ‘ফাইব্রাস ক্যাপসুল’-এ ঘেরা থাকে।
এটি সাধারণত চামড়ার নিচের স্তরে থাকে। তবে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ যেমন- পাকস্থলী, অন্ত্র এবং মাংসপেশির গভীরেও এটি হতে পারে।
কানাডার শল্য চিকিৎসকদের প্ল্যাটফর্ম দ্যা সেন্টার ফর মাইনর সার্জারি বলছে, এই পিণ্ডগুলো আকারে ভিন্ন হতে পারে, মটরদানার মতো ছোট থেকে শুরু করে কয়েক সেন্টিমিটার পর্যন্ত ব্যাসবিশিষ্ট হয়ে থাকে।
এটি সাধারণত ঘাড়, কাঁধ, পিঠ, বাহু, পেট বা উরুতে বেশি দেখা যায়। আঙুল দিয়ে চাপ দিলে এটি চামড়ার নিচে পিছলে যায় বা নড়ে ওঠে।
বেশিরভাগ ক্ষেত্রে এটি এক সেন্টিমিটার থেকে দুই ইঞ্চি ব্যাসের হয়। তবে কখনও কখনও এটি ছয় ইঞ্চি বা তার বেশি বড় হতে পারে, যাকে ‘জায়ান্ট লাইপোমা’ বলা হয় বলে মত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন এর গবেষকদের।
চিকিৎসকরা বলছেন, ৯৫ শতাংশ ক্ষেত্রে লাইপোমা ব্যথাহীন। তবে যদি এটি কোনো নার্ভ বা স্নায়ুর ওপর চাপ দেয় বা এর ভেতরে রক্তনালীর পরিমাণ বেশি থাকে, তবে ব্যথা হতে পারে।
লাইপোমা থেকে ক্যান্সার হতে পারে?
লাইপোমা নিয়ে মানুষের সবচেয়ে বড় ভীতি হলো ক্যান্সার। গবেষকরা বলছেন, লাইপোমা ক্যান্সারে রূপ নেওয়ার ঘটনা অত্যন্ত বিরল।
তবে লিপোসারকোমা নামক এক ধরনের ম্যালিগন্যান্ট বা ক্যান্সারযুক্ত টিউমার দেখতে হুবহু লাইপোমার মতোই।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন এর গবেষকরা বলছেন, যদি কোনো চর্বির দলা খুব দ্রুত বড় হতে থাকে, অতিরিক্ত শক্ত হয়ে যায় এবং নড়াচড়া না করে, তবে তা লিপোসারকোমা হওয়ার ঝুঁকি থাকে।
আর এ কারণেই ব্যথা হলে বা টিউমার শক্ত ও বড় হতে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন ডা. মো. মোস্তাফিজুর রহমান।
মি. রহমান বলছেন, “লাইপোমা শরীরের একটি নির্দোষ অংশ মাত্র। তবে শরীরের কোথাও কোনো চাকা বা পিণ্ডে ব্যথা অনুভব করেন, তবে শুরুতে একবার একজন সার্জন বা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে নিন।”
তিনি বলছেন, অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসকরা কেবল শারীরিক পরীক্ষার মাধ্যমেই লাইপোমা শনাক্ত করতে পারেন।
তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে জিনের পরীক্ষা বা বায়োপসি করেও এই পার্থক্য নিশ্চিত করা হয়।
কখন অপারেশন জরুরি?
অনেকের শরীরেই একাধিক লাইপোমা থাকে, যা অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
চিকিৎসকরা বলছেন, কারো কারো শরীরে দুইশো-চারশো লাইপোমাও হতে পারে। হাত দিয়ে স্পর্শ করলে বোঝা যায়, সাধারণত এর কোনো উপসর্গ থাকে না।
ডা. মো. মোস্তাফিজুর রহমান বলছেন, এটি যদি কোনো শারীরিক সমস্যা তৈরি না করে, তাহলে চিকিৎসার প্রয়োজন নেই।
তবে পিণ্ডটি যদি দ্রুত বড় হতে থাকে, তীব্র ব্যথা বা অস্বস্তি হয়, সৌন্দর্যহানি ঘটে, জয়েন্ট বা মাংসপেশির স্বাভাবিক নড়াচড়ায় বাধা দেয় তখন অনেকে এটি অপসারণ করে থকেন।
“যদি এমন কোনো জায়গায় লাইপোমা হলো যে দেখতে খারাপ মনে হচ্ছে, দ্বিতীয়ত কোনো প্রেশার এলাকা- অর্থাৎ বসার বা শোবার সময় চাপ পড়ে, এমন জায়গায় লাইপোমা হলে অপারেশন করা লাগতে পারে,” বিবিসি বাংলাকে বলেন মি. রহমান।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন এর গবেষকরা বলছেন, লাইপোমা অপসারণের জন্য একমাত্র উপায় সার্জারি।
সবচেয়ে প্রচলিত ও কার্যকর পদ্ধতি হলো সার্জিক্যাল এঙ্শিন। যেখানে ছোট একটি ছিদ্র বা কাটার মাধ্যমে লাইপোমা বের করে আনা হয়।
এছাড়া লিপোসাকশন এবং স্টেরয়েড ইনজেকশন দিয়েও লাইপোমার আকার সংকুচিত করা যায় বলেও জানান তারা।
চিকিৎসা বলছেন, লাইপোমা এক ধরনের টিউমার যা চর্বি দিয়ে গঠিত
লাইপোমার বিকল্প চিকিৎসা
বড় আকারের লাইপোমা পুরোপুরি নির্মূল করতে আধুনিক সার্জারিই সবচেয়ে নিরাপদ ও স্থায়ী সমাধান বলে মত বিশেষজ্ঞ চিকিৎসক এবং গবেষকদের।
তবে অনেকেই লাইপোমা ঠিক করতে হোমিওপ্যাথি চিকিৎসার ওপর আস্থা রাখেন।
এক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করা গেলে হোমিওপ্যাথি চিকিৎসায় লাইপোমার ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যায় বলে মত হোমিওপ্যাথি চিকিৎসক ডা. তাপস কর্মকারের।
“লাইপোমা যদি ছোট থাকে তাহলে আমাদের হোমিওপ্যাথি ওষুধেই ভালো রেজাল্ট পাওয়া যায়,” বিবিসি বাংলাকে বলেন তিনি।
লাইপোমা পুরোপুরি প্রতিরোধ করা কঠিন। তবে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন ঝুঁকি কমাতে পারে বলেই মনে করেন বিশেষজ্ঞরা।
অতিরিক্ত চর্বিজাতীয় খাবার এড়িয়ে চলা, মদ্যপান না করা, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং নিয়মিত শারীরিক পরিশ্রম করার কথা বলছেন বিশেষেজ্ঞরা।
হোমিওপ্যাথি চিকিৎসক ডা. তাপস কর্মকার বলছেন, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খেলে কিংবা রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে লাইপোমার আকারও বড় হতে পারে।
“খাবার মেইনটেইন করলে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিজ বাড়ালে, ব্যায়াম করলে লইপোমা নিয়ন্ত্রণে থাকে বা অনেক সময় এটি বার্ন হয়ে যায়,” বিবিসি বাংলাকে বলেন তিনি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!