নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজের ৪ দিনপর হেলালের মরদেহ উদ্ধার
বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী
ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম
শেরপুরের শ্রীবরদীতে সাড়ে ৬ লক্ষ টাকার ভারতীয় জনসন সাবান আটক
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার
বক্তাবলীর রামনগরে যুবদল নেতা মোহাম্মদ হোসেনের ইয়াবার জমজমাট ব্যবসা!
সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী দখল করে বালুর ব্যবসা, ঝুঁকিতে সেতু
ফতুল্লায় মামা-ভাগিনার মাদক স্পটে নেই পুলিশী অভিযান!
জেলা প্রশাসকের সাথে উপজেলা ত্রীড়া সংস্থার সদস্য সচিবের সৌজন্য সাক্ষাৎ
আ.লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার কথা স্বীকার করলেন বিএনপি নেত্রী রোজিনা মেম্বার!
পুলিশের অভিযানে গ্রেফতার হচ্ছে চুনোপুটি আড়ালে রাঘব-বোয়াল!
আড়াইহাজার একটি সম্ভাবনাময় উপজেলা- ডিসি মো. রায়হান কবির
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন- জেলা প্রশাসক
জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত
লাইসেন্স ছাড়া ব্যবসা, সোনারগাঁয়ে তিন হোটেলকে জরিমানা
ফতুল্লায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
মেঘনায় ট্রলারডুবির ঘটনায় তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
জামিন পেলেও নতুন মামলা, জেলগেটে ফের গ্রেফতার, আইনের লঙ্ঘন নিয়ে প্রশ্ন
জাগো নারায়ণগঞ্জ ২৪.কম সম্পাদককে আশার পক্ষে এড বাঁধনের আইনী নোটিশ
সাংবাদিক গোলাম হাফিজ বকুলের ২৩তম মৃত্যু বার্ষিকীতে দোয়া
জুলাই গণ-অভ্যুত্থান মামলা তদন্তের অগ্রগতি কম, ‘বাণিজ্য’ বেশি
সোনারগাঁয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 
সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত 
ইসলামপুরে প্রধান শিক্ষকের পদ শূন্য ১২৮ বিদ্যালয়! দিনদিন ঝড়ে পড়ছে শিক্ষার্থী
রূপগঞ্জে ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার ,স্বর্ণালংকার উদ্ধার
আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন!
কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে “বি.এস.পি” নারায়ণগঞ্জ জেলা কমিটির বৈঠক
ফতুল্লার ভূঁইগড় বাজারে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা
একের পর এক বাড়ছে নিত্যপণ্যের দাম, ভোক্তাদের নাভিশ্বাস
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম

ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ওয়ারিশি সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বোনকে কুপিয়ে গুরুতর জখম ও মাকেও মারধরের অভিযোগ উঠেছে আপন ভাই ও ভাবীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার শাসনগাঁও বিসিক শাহী মসজিদ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
আহত ভুক্তভোগী শাহীনুর সাঈদ শিমু পেশায় একজন গৃহিণী ও শিক্ষক। অভিযুক্তরা হলেন তার আপন ভাই জাকির আহাম্মেদ এবং ভাবি মিতু আক্তার।
লিখিত অভিযোগে শাহীনুর সাঈদ শিমু উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাদের ওয়ারিশি সম্পত্তি তাকে ও তার মা বাশিরন সাঈদকে বুঝিয়ে না দিয়ে আত্মসাৎ ও অন্যদের নামে লিখে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছিল ভাই জাকির। এই অন্যায় দাবির প্রতিবাদ করায় পরিবারটির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে অভিযুক্তরা তাদের বিভিন্ন সময় বড় ধরনের ক্ষতি করার হুমকিও দিয়ে আসছিল।
ঘটনার দিন সকালে শাসনগাঁও এলাকায় নিজ বাড়িতে অবস্থানকালে অভিযুক্তরা শাহীনুর ও তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে তাদের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে ভাই জাকির ঘর থেকে ধারালো বটি এনে শাহীনুরের মাথার ডান পাশে সজোরে কোপ মারেন, এতে তার মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়।
মেয়েকে বাঁচাতে মা বাশিরন সাঈদ এগিয়ে এলে তাকেও পিটিয়ে জখম করা হয়। পরে প্রাণ বাঁচাতে মা-মেয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসলে ভাবি মিতু আক্তার শাহীনুরের গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন বলে অভিযোগে জানানো হয়। আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদের হত্যা ও লাশ গুম করার হুমকি দিয়ে পালিয়ে যান।
ঘটনার পর আহত অবস্থায় শাহীনুর সাঈদ শিমু ও তার মা বাশিরন সাঈদকে দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!