নারায়ণগঞ্জ সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আশার ছত্রছায়ায় সেলিম ওসমান ও হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী বাবুল ও আলী হোসেন
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪
সোনারগাঁয়ে রাসায়নিকবাহী ভ্যানে আগুন
বন্দরে ট্রাকচাপায় পথচারী নিহত, হেলপার গ্রেপ্তার
পুলিশের বিশেষ অভিযান: আওয়ামীলীগ ও মাদকসেবীসহ গ্রেপ্তার ৯৮
বন্দরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা
নতুন প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা গুরুত্বপূর্ণ – ডিসি
আড়াইহাজারে বিদেশি পিস্তল উদ্ধার
ফতুল্লায় বৃদ্ধ বাবা-মা’কে ভরপোষনের পরিবর্তে উল্টো হুমকী
বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢ়ুকে গেল ট্রাক, নিহত ১
কর্মীদের ‘অপরাধ’ নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে?
জামালপুরে শতাধিক অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
ফতুল্লা উত্তর নরসিংপুরে জিন্নাতুন নেছা মাদরাসায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত 
বন্দর বাজার থেকে ১নং খেয়াঘাটের সড়ক টি এখন কার দখলে?
এমপি পুত্র আশাসহ ৮ জনের বিরুদ্ধে এসপির কাছে অভিযোগ
জলাবদ্ধ সেহাচরে ডেঙ্গু প্রতিরোধে ডিসি, ক্ষুব্ধ স্থানীয়রা
ফতুল্লায় ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর টেবিলে জমা পড়া অভিযোগ ভুয়া ও সাজানো: রুবেল হোসেন
সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই আটক
রাজধানীতে বহিষ্কৃত যুবদল নেতার ‘আয়নাঘর’
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
গোগনগরের চরসৈয়দপুরে রিপন হাজ্বীর অবৈধ রং ফ্যাক্টরী! দূষিত হচ্ছে পরিবেশ
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে বাসের ২৫ যাত্রীর টাকা-মোবাইল লুট
রূপগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেফতার
আড়ালে ‘গুপ্ত’ আঁতাত: টিটুর দ্বিচারিতা ফাঁস!
জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন 
অনশন করে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেলেন ৪৪, বাদ ৭
বন্দরে মাকসুদের ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি সন্ত্রাসীদের হামলা
নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ
জামালপুরে গরুর চিৎকারে ঘুম ভেঙে দেখে ঘরে আগুন
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে রাসায়নিকবাহী ভ্যানে আগুন

সোনারগাঁয়ে রাসায়নিকবাহী ভ্যানে আগুন

প্রকাশিতঃ

চট্টগ্রাম বন্দর থেকে ধ্বংসের জন্য নারায়ণগঞ্জে নেওয়ার পথে বিপজ্জনক রাসায়নিকবাহী একটি কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (৩ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মালিবাগ এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, খুলনা মেট্রো–চ–১১–১২৯৪ নম্বর কাভার্ড ভ্যানটির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কাভার্ড ভ্যানটিতে চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের যাত্রামুড়ায় অবস্থিত ওয়াটা কেমিক্যালসের উদ্দেশে রাসায়নিক নেওয়া হচ্ছিল। তবে আগুন শুধু ইঞ্জিনে সীমাবদ্ধ থাকায় ভেতরে থাকা রাসায়নিক বা এসিডে আগুন লাগেনি। চালক ও হেলপারও নিরাপদে রয়েছেন।

শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের এইট বি ইয়ার্ড থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় প্রথম ধাপে নয়টি কনটেইনার নারায়ণগঞ্জের উদ্দেশে পাঠানো হয়। এসব কনটেইনারে ছিল সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের একটি চালান, মিথানলের পাঁচটি এবং থিনারের দুটি কনটেইনার।

দীর্ঘ প্রায় দুই দশক চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা এসব বিপজ্জনক রাসায়নিক ধ্বংসের জন্য নারায়ণগঞ্জে নেওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর কাভার্ড ভ্যানটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

বিপজ্জনক রাসায়নিক পরিবহনের সময় এমন অগ্নিকাণ্ডের ঘটনায় এসব রাসায়নিকের নিরাপদ পরিবহন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত মোকাবিলার সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।

সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ জাহেদ চৌধুরী বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ১০ মিনিটের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়। গাড়ির ইঞ্জিনে আগুন লাগলেও বহন করা কেমিক্যাল বা এসিডে আগুন লাগেনি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!