নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
গোয়েন্দা খবরে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী, জেলাজুড়ে চিরুনি অভিযান
বন্দরে মাদকবিরোধী অভিযানের মাঝেও চলমান মিন্টু মিয়ার মাদক ব্যবসা!
ফতুল্লায় যুবলীগ ও প্রজন্ম লীগের দুই নেতা গ্রেফতার
অন্য সব শিশুদের মতো হাটতে চায় আরাফাত:প্রয়োজন শুধু তিন লাখ টাকা 
৭ নভেম্বরের চেতনাতেই ২৪-এর গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে: এমপি আবুল কালাম
‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি’ দেখিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের নির্মাণকাজে বাধা, বন্দর ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা
সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫
৭ নভেম্বর শহীদ জিয়া ভারতের আগ্রাসন থেকে দেশকে রক্ষা করেছেন–খোরশেদ
আপনারা দফাদার নয় এখন থেকে গ্রাম পুলিশ – প্রধানমন্ত্রী
ফতুল্লার ভূমিদস্যু শাহালম ওরফে সাহেব ও শাকেরুল কবিরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
সোনারগাঁয়ে ম্যাকড্রিল,বিয়ার ও নগদ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
রূপগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে দিয়ে রগ কর্তনের অভিযোগ
ফতুল্লায় শ্রমিক পুলিশ সংঘর্ষের ঘটনায় আরো এক মামলা ৩০০ জনের বিরুদ্ধে , গ্রেপ্তার ১
আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?
রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন
বন্দরে পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা
সোনারগাঁয়ে নাশকতা ও ষড়যন্ত্র প্রতিরোধে বিএনপি ও অঙ্গসংগঠনের শান্তিপূর্ণ মিছিল
বাবুরাইলে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ হত্যা মামলার আসামী রাজন গ্রেপ্তার
সোনারগাঁয়ে শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতির অভিযোগ
শ্রমিক অসন্তোষ নিরসনসহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে শিল্পাঞ্চল পরিদর্শনে ডিসি-এসপি
ফতুল্লায় সাড়ে ৭ লাখ টাকা বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্নের পরও বিদ্যুৎ পাচ্ছে ‘শহীদ কম্পিউটার’!
শেখ হাসিনার ফিরে আসা এবং পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে আনন্দবাজারের প্রতিবেদন
কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেফতার
ফতুল্লায় পোষাক শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, গ্রেফতার ৫
ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রন টিয়ার শেল নিক্ষেপ
অক্টোবরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২ জন, গণপিটুনিতে ২২
মাসদাইরে সফি খন্দকারের গ্যারেজে জুয়ারবোর্ড,নিয়ন্ত্রন কর্তা রিফাত-রসা!!
ফতুল্লা থানার পিছনে ওয়াকওয়ে’টি জুয়ারী ও মাদক সেবীদের নিরাপদ আস্তানা!
আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে মাদকবিরোধী অভিযানের মাঝেও চলমান মিন্টু মিয়ার মাদক ব্যবসা!

বন্দরে মাদকবিরোধী অভিযানের মাঝেও চলমান মিন্টু মিয়ার মাদক ব্যবসা!

প্রকাশিতঃ

‎‎ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করার দাবি করলেও সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের মাহমুদনগর এলাকায় সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে। সেখানে সমাজসেবার মুখোশধারী প্রভাবশালী মিন্টু মিয়ার জুয়ার আসর এবং তাঁর পরিবারের মাদক বাণিজ্যের বিষয়ে পুলিশ রহস্যজনক ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে।

প্রশাসনের এমন নিষ্ক্রিয়তা ও উদাসীনতায় স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিকের ২০ নম্বর ওয়ার্ডের মাহমুদনগর কলাবাগান এলাকার স্থায়ী বাসিন্দা মিন্টু মিয়া এলাকায় নিজেকে সমাজসেবক হিসেবে জাহির করলেও নেপথ্যে তিনি জুয়ার মূল হোতা।

তাঁর ছত্রছায়ায় ও প্রত্যক্ষ মদদে তাঁর নাতি বিল্লাল এই এলাকায় নির্বিঘ্নে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছে। অথচ তিনি ধরাছোঁয়ার বাহিরে রয়ে গেছে।

‎সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মিন্টু মিয়ার একটি ছবি ভাইরাল হওয়ার পর পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। ওই ছবিতে দেখা যায়, মিন্টু মিয়া প্রকাশ্যে তাসের আসর বসিয়ে টেবিলের ওপর মদের বোতল সামনে রেখে আড্ডায় মগ্ন রয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, দিনে তিনি ভদ্র ও সমাজসেবকের বেশে চলাফেরা করলেও সন্ধ্যার পর থেকেই তাঁর ডেরায় জুয়ার আসর জমে ওঠে।

‎অনুসন্ধানে জানা যায়, মিন্টু মিয়ার নাতি বিল্লাল এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। স্থানীয় ‘কুরাইল্লা বাড়ির’ রাজনৈতিক ও পেশিশক্তির আশ্রয়ে বিল্লাল দীর্ঘদিন ধরে মাহমুদনগর ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। সাধারণ মানুষ এই মাদক সিন্ডিকেটের অপকর্মের কথা জানলেও মিন্টু মিয়া ও তাঁর পরিবারের প্রভাবের ভয়ে সরাসরি মুখ খুলতে সাহস পান না।

‎সম্প্রতি মাদক ব্যবসা বন্ধের প্রতিবাদ করায় স্থানীয় এক বিএনপি নেতার সঙ্গে অভিযুক্ত মিন্টু মিয়ার তীব্র বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। স্থানীয়রা যখনই এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে যান, তখনই এই সিন্ডিকেট নানা অপকৌশল, প্রভাব ও ভয়ভীতি দেখিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়।

‎এলাকাবাসীর অভিযোগ, বন্দর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালালেও চোখের সামনে থাকা মাহমুদনগরের এই চিহ্নিত স্পট ও অভিযুক্ত মিন্টু মিয়ার বিরুদ্ধে কোনো কার্যকর আইনি ব্যবস্থা নিচ্ছে না। তথ্য-প্রমাণ ও ছবি প্রকাশ্যে আসার পরও প্রশাসনের এমন নীরবতায় জনমনে নানা প্রশ্ন ও সন্দেহের উদ্রেক হয়েছে।

‎যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং এলাকার আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে আইওয়াশ অভিযান নয়, বরং মিন্টু মিয়া ও তাঁর মাদক কারবারি নাতি বিল্লালসহ পুরো সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত নিরপেক্ষ ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!