নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
শোভাযাত্রায় মারধর অভিযোগকে ভিত্তিহীন বললেন বিএনপি নেতা অ্যাড.শাহ আলম মানিক
বন্দরে ওসির ‘লোক দেখানো’ অভিযান: লকাপে সেবনকারীদের ভিড়, ধরাছোঁয়ার বাইরে ডিলার!
নৌকার মাঝি থেকে কোটিপতি, এবার জাপানে স্বর্ণ চোরাচালানে ফজর আলী গ্রেপ্তার !
জুলাই যোদ্ধাখ্যাত আলআমিনের নজর ছাত্রলীগের ভাইটাল পদে!
নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা
গোয়েন্দা খবরে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী, জেলাজুড়ে চিরুনি অভিযান
বন্দরে মাদকবিরোধী অভিযানের মাঝেও চলমান মিন্টু মিয়ার মাদক ব্যবসা!
ফতুল্লায় যুবলীগ ও প্রজন্ম লীগের দুই নেতা গ্রেফতার
অন্য সব শিশুদের মতো হাটতে চায় আরাফাত:প্রয়োজন শুধু তিন লাখ টাকা 
৭ নভেম্বরের চেতনাতেই ২৪-এর গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে: এমপি আবুল কালাম
‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি’ দেখিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের নির্মাণকাজে বাধা, বন্দর ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা
সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫
৭ নভেম্বর শহীদ জিয়া ভারতের আগ্রাসন থেকে দেশকে রক্ষা করেছেন–খোরশেদ
আপনারা দফাদার নয় এখন থেকে গ্রাম পুলিশ – প্রধানমন্ত্রী
ফতুল্লার ভূমিদস্যু শাহালম ওরফে সাহেব ও শাকেরুল কবিরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
সোনারগাঁয়ে ম্যাকড্রিল,বিয়ার ও নগদ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
রূপগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে দিয়ে রগ কর্তনের অভিযোগ
ফতুল্লায় শ্রমিক পুলিশ সংঘর্ষের ঘটনায় আরো এক মামলা ৩০০ জনের বিরুদ্ধে , গ্রেপ্তার ১
আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?
রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন
বন্দরে পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা
সোনারগাঁয়ে নাশকতা ও ষড়যন্ত্র প্রতিরোধে বিএনপি ও অঙ্গসংগঠনের শান্তিপূর্ণ মিছিল
বাবুরাইলে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ হত্যা মামলার আসামী রাজন গ্রেপ্তার
সোনারগাঁয়ে শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতির অভিযোগ
শ্রমিক অসন্তোষ নিরসনসহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে শিল্পাঞ্চল পরিদর্শনে ডিসি-এসপি
ফতুল্লায় সাড়ে ৭ লাখ টাকা বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্নের পরও বিদ্যুৎ পাচ্ছে ‘শহীদ কম্পিউটার’!
শেখ হাসিনার ফিরে আসা এবং পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে আনন্দবাজারের প্রতিবেদন
কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেফতার
ফতুল্লায় পোষাক শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, গ্রেফতার ৫
Next
Prev
প্রচ্ছদ
নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা

প্রকাশিতঃ

রয়টার্সের রিপোর্ট

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিঙ্ চেম্বার্স’ এর মাধ্যমে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে আবেদনপত্রটি পাঠানো হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে লেখা চিঠিতে ম্যাট্রিঙ্ চেম্বার্সের আইনজীবীরা উল্লেখ করেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক আমাদের মক্কেলের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করার খবরের পরিপ্রেক্ষিতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।’

আইনজীবীর মাধ্যমে হাই কমিশনে পাঠানো ওই চিঠিটি রয়টার্স দেখার সুযোগ পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার সনদের বাধ্যবাধকতা’ অনুযায়ী এই আবেদনের প্রক্রিয়া জরুরিভিত্তিতে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়।

রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে, ২০২৪ সালে দেশত্যাগের পর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত এটি। শেখ হাসিনার সহযোগীদের বরাত দিয়ে বলা হয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরপরই তাঁর বাংলাদেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

এর আগে, গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। তবে শেখ হাসিনা শুরু থেকেই তার বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

রয়টার্স জানিয়েছে, দিল্লিতে নিযুক্ত প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হলে তারা কোনো সাড়া দেননি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!