নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বক্তাবলীতে জমি নিয়ে বিরোধ: ইদ্রিস আলীগংদের বিরুদ্ধে থানায় অভিযোগ
বক্তাবলীতে ইয়াবা সম্রাট ফরহাদ বেপরোয়া! এসপির হস্তক্ষেপ কামনা
আত্মগোপনের জীবনেই নিভে গেল এডভোকেট খোকন সাহার শেষ প্রদীপ
ফতুল্লায় মাদরাসায় আগুন : হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে ৭৭ শিক্ষার্থী
না ফেরার দেশে খোকন সাহা
মাদ্রাসায় আগুন:শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে
দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর
আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন
শোভাযাত্রায় মারধর অভিযোগকে ভিত্তিহীন বললেন বিএনপি নেতা অ্যাড.শাহ আলম মানিক
বন্দরে ওসির ‘লোক দেখানো’ অভিযান: লকাপে সেবনকারীদের ভিড়, ধরাছোঁয়ার বাইরে ডিলার!
নৌকার মাঝি থেকে কোটিপতি, এবার জাপানে স্বর্ণ চোরাচালানে ফজর আলী গ্রেপ্তার !
জুলাই যোদ্ধাখ্যাত আলআমিনের নজর ছাত্রলীগের ভাইটাল পদে!
নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা
গোয়েন্দা খবরে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী, জেলাজুড়ে চিরুনি অভিযান
বন্দরে মাদকবিরোধী অভিযানের মাঝেও চলমান মিন্টু মিয়ার মাদক ব্যবসা!
ফতুল্লায় যুবলীগ ও প্রজন্ম লীগের দুই নেতা গ্রেফতার
অন্য সব শিশুদের মতো হাটতে চায় আরাফাত:প্রয়োজন শুধু তিন লাখ টাকা 
৭ নভেম্বরের চেতনাতেই ২৪-এর গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে: এমপি আবুল কালাম
‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি’ দেখিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের নির্মাণকাজে বাধা, বন্দর ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা
সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫
৭ নভেম্বর শহীদ জিয়া ভারতের আগ্রাসন থেকে দেশকে রক্ষা করেছেন–খোরশেদ
আপনারা দফাদার নয় এখন থেকে গ্রাম পুলিশ – প্রধানমন্ত্রী
ফতুল্লার ভূমিদস্যু শাহালম ওরফে সাহেব ও শাকেরুল কবিরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
সোনারগাঁয়ে ম্যাকড্রিল,বিয়ার ও নগদ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
রূপগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে দিয়ে রগ কর্তনের অভিযোগ
ফতুল্লায় শ্রমিক পুলিশ সংঘর্ষের ঘটনায় আরো এক মামলা ৩০০ জনের বিরুদ্ধে , গ্রেপ্তার ১
আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?
রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন
Next
Prev
প্রচ্ছদ
মাদ্রাসায় আগুন:শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে

মাদ্রাসায় আগুন:শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে লাগা আগুনের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন শিক্ষার্থীসহ ৭৭ জন। তাদের মধ্যে ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে চারজনকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। একজন রয়েছেন লাইফ সাপোর্টে।

চিকিৎসকরা বলছেন, আগামী ৭২ ঘণ্টা পার হওয়ার আগে তাদের ঝুঁকিমুক্ত বলা যায় না।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে এসব কথা জানান ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন।

তিনি বলেন, ঘটনার পর থেকে পর্যায়ক্রমে ৭৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনকে ইতোমধ্যে ছাড় দেওয়া হয়েছে। বাকি রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।

পাপন বলেন, গুরুতর রোগীদের অঙ্েিজন স্যাচুরেশন ধরে রাখতে সমস্যা হচ্ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত আসছে। পাশাপাশি শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে।

তিনি বলেন, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি পুড়ে যেতে পারে। এতে শরীরে অঙ্েিজনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং অঙ্েিজনের মাত্রা কমে যায়। চারজন রোগী ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন। তাদের মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তার চিকিৎসায় একজন পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞ কাজ করছেন। কয়েকজন রোগীর চোখও বার্নে আক্রান্ত হয়েছে। তাদের চিকিৎসায় একজন চক্ষু বিশেষজ্ঞকে যুক্ত করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে তাদের চিকিৎসা চলছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক বলেন, একজন সংকটাপন্ন রোগীর জন্য ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুর ১২টায় আরেকটি মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে আরও কাউকে ছাড় দেওয়া যায় কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, কিছু রোগী আতঙ্কিত হয়ে (প্যানিক অ্যাটাক) অসুস্থ বোধ করায় হাসপাতালে এসেছেন। তাদের অনেকেই এখন সুস্থ। শারীরিক অবস্থা বিবেচনায় তাদের মধ্য থেকেও কাউকে কাউকে ছাড় দেওয়া হতে পারে। পরবর্তী সময়ে যারা বাসায় থেকে চিকিৎসা নেওয়ার উপযোগী হবেন, তাদেরও ছাড় দেওয়া হবে। এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ও ডা. অভিজিৎ সরকার, ডা. শফিকুল আলম, ইমার্জেন্সি আরএস সুলতান মাহমুদ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!