নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
মোঃ শাহজালালকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার ছড়ানোর অভিযোগ
ফতুল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ৬৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪
ফতুল্লায় গ্যাসের আগুনে দগ্ধ শাহিনের মৃত্যু, আইসিইউতে স্ত্রী
সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ৯২ ব্যাটারি ও ইজিবাইক লুট
আড়াইহাজরে সন্তানের সামনে স্ত্রীকে গলাকেটে হত্যা, ঘাতক স্বামীর মৃত্যুদন্ড
আমতলীতে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন
বন্দরে প্রকাশ্যে আ.লীগ নেতা আমান, ‘খোঁজখবর নিয়ে দেখব’ বন্দর ওসি
জামালপুরে কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে
ফতুল্লায় বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠক: ৪ যুবলীগ কর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ গার্লস স্কুলে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে সভাপতি টিপুর বানিজ্য!
নাশকতার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ ৮ কারাগারে বিশেষ নজরদারি
‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত
মদনপুরে ‘শামীম ওসমানের ঘনিষ্ঠ’ আমানকে সামনে রেখেই আশা’র অবস্থান কর্মসূচি!
ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের নির্দেশনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
ফতুল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩
ফতুল্লায় নাশকতা মামলার আসামী শামিউন সিনহা
রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত
বিশেষ অভিযান: বন্দরে নারীসহ ৮ জন গ্রেপ্তার
ফতুল্লায় পলাশ-মীরু-সেন্টুসহ ৩৭ জনের বিরুদ্ধে নাশকতার মামলা
জুয়েল আরমানের বিরুদ্ধে ভাঙচুর-লুটপাটের মামলা
রূপগঞ্জে ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিএনপির বিক্ষোভ
সোনারগাঁয়ে জাল দলিলে ৪৮ শতাংশ জমি দখল ও হস্তান্তরের অভিযোগ!
আড়াইহাজারে ইউএনও’র বিরুদ্ধে আদালতে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ!
ফতুল্লায় রতন ডাইংয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক: আটক মালিক
ফতুল্লায় আগুন সন্ত্রাসের ঘটনায় যুবলীগ নেতা জসিম আটক
মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি
 বৃষ্টি চলবে কতদিন, শীতই বা নামবে কবে?
পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে ঘিরে কী হচ্ছে?
Next
Prev
প্রচ্ছদ
নাশকতার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ ৮ কারাগারে বিশেষ নজরদারি

নাশকতার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ ৮ কারাগারে বিশেষ নজরদারি

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

দেশজুড়ে ধারাবাহিক সহিংসতা, ককটেল বিস্ফোরণ, যানবাহন ও থানাসহ সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও নাশকতায় জনমনে উদ্বেগ বাড়ছে। পুলিশ সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২১টি জেলার ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ সময়ে ৮৩টি পরিবহণে অগ্নিসংযোগ করা হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানাসহ পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। পুলিশের ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব ঘটনায় ৩৯টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬৬ জনকে। এমন বাস্তবতা সামনে রেখে দেশের কারাগারগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ঝুঁকিপূর্ণ আট কারাগার বিশেষ গোয়েন্দা নজরদারির আওতায় আনা হয়েছে। কারা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি কারারক্ষীদের সতর্ক থাকতে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারাগারের বাইরের নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরে বন্দিদের মধ্যে যাতে কোনো ধরনের অসন্তোষ, বিদ্রোহ কিংবা বিশৃঙ্খলা তৈরি না হয়, সেদিকেও বিশেষ নজর রাখছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় রেখে গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেঙ্রে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে কারা কর্তৃপক্ষ। ১৮ নভেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের স্বাক্ষরিত ওই চিঠি সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিরাপত্তা বাড়ানোর নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।

চিঠিতে বলা হয়, কাশিমপুর কারা কমপ্লেঙ্ েরাজনৈতিক বন্দিসহ প্রায় ১২ হাজার বন্দি রয়েছেন। এছাড়া এটি গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআইভুক্ত একটি স্পর্শকাতর এলাকা। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুরো কারা ক্যাম্পাসে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত এবং টহল জোরদার করা প্রয়োজন। এজন্য সাভার সেনানিবাসের ৯ পদাতিক ডিভিশনের জিওসি, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের অধিনায়ক, কোনাবাড়ী থানার ওসি এবং রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার সহযোগিতা চাওয়া হয়েছে।

কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া উইং) মাসুদ হাসান জুয়েল যুগান্তরকে বলেন, দেশের প্রতিটি কারাগার সব সময় বিশেষ নিরাপত্তার মধ্যে থাকে। কারাগারে অস্ত্র প্রবেশের সুযোগ না থাকলেও প্রয়োজনীয় অস্ত্র ও পর্যাপ্ত গোলাবারুদ মজুত রয়েছে।

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সদর দপ্তর থেকে প্রতিটি কারাগার নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে গত দুই সপ্তাহে প্রতিটি কারাগারের জেল সুপার ও জেলারসহ সংশ্লিষ্টদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে কারা কর্তৃপক্ষ কীভাবে তা মোকাবিলা করবে, সে বিষয়ে সুপার, জেলার ও কারারক্ষীদের সতর্ক করা হয়েছে। এসএমএস ও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিয়মিত নির্দেশনা দেওয়া হচ্ছে।

ঝুঁকি বিবেচনায় কয়েকটি কারাগার বিশেষ নজরদারির আওতায় : ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ), কাশিমপুর কারা কমপ্লেঙ্, গাজীপুর জেলা কারাগার, নরসিংদী জেলা কারাগার, কঙ্বাজার, কুমিল্লা, খুলনা ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার উল্লেখযোগ্য। এসব কারাগারে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কারা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, বড় কারাগারগুলোতে বন্দির সংখ্যা বেশি। ফলে নিরাপত্তা ব্যবস্থাপনার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ঊর্ধ্বতন কর্মকর্তারা সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দিচ্ছেন।

কারাগারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের নেপথ্যে : ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় দেশের অন্তত ১৭টি কারাগারে হামলা, বন্দি বিদ্রোহ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। নরসিংদী, কাশিমপুর হাইসিকিউরিটি, শেরপুর, সাতক্ষীরা ও কুষ্টিয়া কারাগার থেকে পালিয়ে যান ২ হাজার ২৪৭ বন্দি। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও আত্মসমর্পণের মাধ্যমে ১ হাজার ৫৫৭ জনকে ফিরিয়ে আনা সম্ভব হয়। তবে এখনো ৬৯০ বন্দি পলাতক রয়েছেন। এর মধ্যে নরসিংদী কারাগার থেকে পালানো ১৬৬ বন্দির পরিচয় শনাক্ত করা যায়নি। কারণ, তাদের পরিচয়সংক্রান্ত নথিপত্র পুড়ে গিয়েছিল।

ধারণক্ষমতা ৪৫১৮৬ বন্দি রয়েছে প্রায় ১১৫০০০ : দেশে বর্তমানে ১৫টি কেন্দ্রীয় ও ৬০টি জেলা কারাগার রয়েছে। এসব কারাগারের মোট ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬ জন। তবে বর্তমানে বন্দি রয়েছে প্রায় ১ লাখ ১৫ হাজার জন। অর্থাৎ ধারণক্ষমতার আড়াই গুণেরও বেশি বন্দি। এর মধ্যে ৬৮ শতাংশ বিচারাধীন মামলার হাজতি এবং ৩২ শতাংশ সাজাপ্রাপ্ত কয়েদি।

কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মেছবাহুল আলম সেলিম যুগান্তরকে বলেন, দেশের প্রতিটি কারাগারে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সদর দপ্তর থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। যেখানে যেভাবে নিরাপত্তা বাড়ানো প্রয়োজন, সেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে জেলা প্রশাসক ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা যুগান্তরকে বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের নাশকতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে। গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!