নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
এসএসসি ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নিচ্ছে গিয়াসউদ্দিন মডেল স্কুল!
৪ খলিফার নিয়ন্ত্রনে দেওভোগ হাসেমবাগের মাদক স্পট!
মধ্যরাতে সাইনবোর্ডে অনাবিল বাসে আগুন দিল দুর্বৃত্তরা!
ফতুল্লায় ঝুটভর্তি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন
মোঃ শাহজালালকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার ছড়ানোর অভিযোগ
ফতুল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ৬৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪
ফতুল্লায় গ্যাসের আগুনে দগ্ধ শাহিনের মৃত্যু, আইসিইউতে স্ত্রী
সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ৯২ ব্যাটারি ও ইজিবাইক লুট
আড়াইহাজরে সন্তানের সামনে স্ত্রীকে গলাকেটে হত্যা, ঘাতক স্বামীর মৃত্যুদন্ড
আমতলীতে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন
বন্দরে প্রকাশ্যে আ.লীগ নেতা আমান, ‘খোঁজখবর নিয়ে দেখব’ বন্দর ওসি
জামালপুরে কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে
ফতুল্লায় বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠক: ৪ যুবলীগ কর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ গার্লস স্কুলে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে সভাপতি টিপুর বানিজ্য!
নাশকতার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ ৮ কারাগারে বিশেষ নজরদারি
‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত
মদনপুরে ‘শামীম ওসমানের ঘনিষ্ঠ’ আমানকে সামনে রেখেই আশা’র অবস্থান কর্মসূচি!
ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের নির্দেশনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
ফতুল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩
ফতুল্লায় নাশকতা মামলার আসামী শামিউন সিনহা
রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত
বিশেষ অভিযান: বন্দরে নারীসহ ৮ জন গ্রেপ্তার
ফতুল্লায় পলাশ-মীরু-সেন্টুসহ ৩৭ জনের বিরুদ্ধে নাশকতার মামলা
জুয়েল আরমানের বিরুদ্ধে ভাঙচুর-লুটপাটের মামলা
রূপগঞ্জে ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিএনপির বিক্ষোভ
সোনারগাঁয়ে জাল দলিলে ৪৮ শতাংশ জমি দখল ও হস্তান্তরের অভিযোগ!
আড়াইহাজারে ইউএনও’র বিরুদ্ধে আদালতে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ!
ফতুল্লায় রতন ডাইংয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক: আটক মালিক
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় ঝুটভর্তি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন

ফতুল্লায় ঝুটভর্তি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পার্ক করে রাখা গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুটভর্তি একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা সব মালামাল পুড়ে গেছে।

এ ঘটনায় প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ট্রাকচালক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

সোমবার (২৩ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ফতুল্লার স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি ট্রাকটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়।

ট্রাকচালক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে চাঁদনী ট্রান্সপোর্টের পাঁচটি ট্রাকে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট নিয়ে ফতুল্লার স্টেডিয়াম বটতলা এলাকার প্রান্ত এন্টারপ্রাইজের উদ্দেশে রওনা হন চালকরা।

রবিবার বিকেল ৪টার দিকে যাত্রা শুরু করে সোমবার ভোর ৪টার দিকে তারা নির্ধারিত এলাকায় পৌঁছান। পরে স্টেডিয়ামের সামনে লিংক রোডের পাশে পাঁচটি ট্রাক পার্ক করে চালকরা গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পাঁচটি ট্রাকের মধ্যে একটিকে লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। মুহূর্তেই ট্রাকটিতে আগুন ধরে যায় এবং দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আগুন ছড়িয়ে পড়লে পাশের ট্রাকের চালকরা ঘুম থেকে উঠে আগুন নেভানোর চেষ্টা করেন ও ফায়ার সার্ভিসে খবর দেন।

আগুনে পুড়ে যাওয়া ট্রাকের চালক মামুন বলেন, ‘চট্টগ্রাম থেকে চাঁদনী ট্রান্সপোর্টের পাঁচটি ট্রাকে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট নিয়ে ভোর ৪টার দিকে এখানে পৌঁছে গাড়ি পার্ক করে ঘুমিয়ে পড়ি। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে ঘুম থেকে উঠে নিজের ট্রাকে আগুন জ্বলতে দেখি। অন্য চালকদের সঙ্গে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। আমার ট্রাকে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার মালামাল ছিল।

অন্য একটি ট্রাকের চালক প্রত্যক্ষদর্শী মো. রিয়াজ জানান, রাতে তারা পাঁচটি ট্রাক সেখানে পার্ক করে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ একটি ট্রাকে আগুন দেখতে পেয়ে দ্রুত ঘুম থেকে উঠে চালক মামুনকে ডাক দেন। এরপর সবাই মিলে নিজেদের গাড়িতে থাকা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় নৈশপ্রহরী কামাল হোসেন বলেন, ‘মোটরসাইকেলে দুই ব্যক্তি সেখানে আসেন। তাদের একজন চলন্ত মোটরসাইকেল থেকে পার্ক করে রাখা ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেন। সঙ্গে সঙ্গে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।’

প্রান্ত এন্টারপ্রাইজের ম্যানেজার মো. মহসিন সরকার জানান, তাদের প্রতিষ্ঠানের জন্য চট্টগ্রাম থেকে পাঁচটি ট্রাকে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট আনা হয়েছিল। চালকরা গাড়ি পার্ক করে ভেতরে ঘুমিয়ে পড়েছিলেন। মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে বলে তিনি জেনেছেন। এতে তার প্রতিষ্ঠানের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জের শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ট্রাকটিতে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুটবোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেশি সময় লাগে। একপর্যায়ে গাড়ির পানি শেষ হয়ে গেলে পাশের একটি পুকুর থেকে পানি সংগ্রহ করে পুনরায় আগুন নেভানোর কাজ করা হয়। তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যাবে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান জানান, জালকুড়ি এলাকায় টহলে থাকার সময় আগুনের খবর পেয়ে দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি ট্রাকে আগুন জ্বলতে দেখা যায়। কারা কী কারণে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, এসআরবি-১১-এর একটি টহলদল সাইনবোর্ড এলাকায় দায়িত্ব পালন করছিল। আগুনের খবর পেয়ে উপসহকারী পরিচালক (ডিএডি) বিপ্লবের নেতৃত্বে দলটি ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে দুজন ব্যক্তি আগুন লাগিয়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। তবে আগুনের প্রকৃত কারণ এবং এটি পরিকল্পিত নাশকতা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের টহল অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!