নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
মোদির পদত্যাগের দাবিতে উত্তাল মহারাষ্ট্র

মোদির পদত্যাগের দাবিতে উত্তাল মহারাষ্ট্র

প্রকাশিতঃ

সামনেই মহারাষ্ট্রের নির্বাচন! তার আগে মাত্র কয়েকমাস আগে সিন্ধুদুর্গে নবনির্মিত শিবাজি মূর্তির ভেঙে পড়ার ঘটনায় ফুঁসছে রাজ্যের বিরোধী জোট। যদিও এই ঘটনায় ক্ষমা চেয়েছেন খোদ প্রধানমন্ত্রী মোদি। কিন্তু তাতেও কমেনি অশান্তির আঁচ। রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ। উঠছে মোদি সরকারের পদত্যাগের দাবি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার।

ছত্রপতি শিবাজী মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে মোদিকে হুংকার ছুঁড়লেন উদ্ধব ঠাকরে। সিন্ধুদুর্গে শিবাজি মূর্তির পতনকে মোদি সরকারের পতন হিসেবেই দেখছে বিরোধীরা। শিবাজি মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে বিরোধী দলগুলি গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে মিছিল করার সময়, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে সরকারকে মনে করিয়ে দিয়েছিলেন যে মহারাষ্ট্রের জনগণ তাদের কখনই ক্ষমা করবে না। উদ্ধব ঠাকরে বলেছেন, আমরা এখানে জড়ো হয়েছি এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভারত থেকে উৎখাত করার জন্য।

বিক্ষোভ নিয়ে কী বলছে বিজেপি? 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের প্রতিবাদ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র কেশব উপাধ্যায়।

কি নিয়ে বিরোধ? 

মাত্র আট মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে মূর্তিটি উন্মোচন করেছিলেন, সেই মূর্তিকে কেন্দ্র করেই শুরু হয়েছে মহারাষ্ট্রে রাজনৈতিক কোন্দল। শুক্রবার প্রধানমন্ত্রী মোদি নিজে শিবাজী মূর্তি ভেঙে পড়ার ঘটনায়  ক্ষমা চাওয়ার পরে, কংগ্রেস বলেছে, প্রধানমন্ত্রী যেহেতু ভুল স্বীকার করেছেন, তাই মহারাষ্ট্র সরকারের পদত্যাগ করার সময় এসেছে।

মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি পতনের ঘটনায় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে-

বিরোধীরা ক্রমাগত মোদি ও বিজেপিকে কোণঠাসা করছে। এই প্রেক্ষাপটে শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউতও মুম্বাইয়ে মিডিয়ার সাথে কথা বলার সময় মোদি সরকারকে নিশানা করেছেন। তিনি দাবি করেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সবকিছুর মাস্টারমাইন্ড। গোটা দেশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটা জানে, তাই তাকে ক্ষমা চাইতে হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, শুধু ক্ষমা চাওয়ার মাধ্যমেই কি বিষয়টির সমাধান হবে? এই প্রশ্নও তুলেছেন তিনি। সঞ্জয় রাউত আরও বলেন, মাত্র সাত মাসের মধ্যে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি ভেঙে পড়ল, তাই আমাদের কি চুপ থাকা উচিত? আমরা আজ শিবাজি মহারাজের সম্মানে প্রতিবাদ করতে যাচ্ছি। রাউত বলেন, দেবেন্দ্র ফড়নবীশ, মহারাষ্ট্রের খলনায়ক।

ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি ভেঙে পড়ার ঘটনায় এমভিএ-র প্রতিবাদের প্রতিক্রিয়ায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, বলেছেন যে আজ যে আন্দোলন হচ্ছে তা সম্পূর্ণ রাজনৈতিক আন্দোলন এবং তারা কখনও ছত্রপতি শিবাজি মহারাজকে সম্মান করেননি। লাল কেল্লা থেকে নেহেরু এবং ইন্দিরা গান্ধীর একটি ভাষণেও ছত্রপতি শিবাজী মহারাজের কথা উল্লেখ করেন নি। পণ্ডিত নেহেরু তার ‘ডিসকভারি অফ ইন্ডিয়া’ বইতে ছত্রপতি মহারাজকেও অপমান করেছেন। কংগ্রেস এবং মহা বিকাশ আঘাড়ি তার জন্য ক্ষমা চাইবে?

কী বলেছেন মোদি?

মূর্তি ভেঙ্গে পড়ায় মোদি বলেছেন, ‘ছত্রপতি শিবাজি মহারাজ শুধু একটা নাম নয়। তিনি শুধু রাজা নন, তিনি আমাদের ঈশ্বর। আমি তার পায়ে মাথা ঠেকিয়ে ক্ষমাপ্রার্থনা করতে চাই। যারা ছত্রপতি শিবাজি মহারাজকে আরাধ্য বলে মনে করেন, তাদের কাছেও আমি মাথা নত করে ক্ষমা চাইছি। তাদের ভাবাবেগ কতটা আহত হয়েছে, সেটা আমি বুঝি।’

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!