পল্টনে পুলিশের নির্যাতনে আহত বিএনপি কর্মী ইব্রাহিমের মৃত্যু

নারায়ণগঞ্জে হাজীগঞ্জের বাসিন্দা বিএনপি কর্মী ইব্রাহিম (৫০) দীর্ঘ চিকিৎসার পর মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নিজবাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর পল্টনে বিএনপির কর্মসূচিতে অংশ নেওয়ার সময় পুলিশের বেধড়ক মারধরে তার ডান পায়ের ফিমার হাড় ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে […]
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৮

নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আরো ২৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৮ জনে। বর্ষা মৌসুম শেষের পথে হলেও সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকায় স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ […]
রূপগঞ্জে তেলের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেলভর্তি ড্রাম রাখার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে রাখা পেট্রোল, ডিজেল, অকটেন এবং মবিল ভর্তি অর্ধশতাধিক ড্রাম পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে উপজেলার গন্ধর্বপুর নুরুল হক মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে […]
ফতুল্লায় সাবেক ছাত্রদল নেতা সাইদুরের কান্ডে এলাকায় ক্ষোভ! রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

ফতুল্লা প্রতিনিধি এবার ক্ষমতার দাপটে একটি এলাকার নাম পাল্টে দিতে ব্যাপক দৌড়ঝাপ চালাচ্ছে স্থানীয় বিএনপির নেতারা । এমন ঘটনায় গত কয়েকদিন যাবৎ ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে পুরো এলাকাজুড়ে । ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের চর কাশিপুর কামাল বাজার এলাকায়। চাঞ্চল্যকর এমন পুরো এলাকার নাম পরিবর্তনের চক্রান্তের বিরুদ্ধে ফুসে উঠেছে বৃদ্ধ কিশোর যুবকসহ সকলেই। এলাকার […]
বিচারপতি খিজির আহমেদকে নারায়ণগঞ্জ আইনজীবি সমিতির ফুলের শুভেচ্ছা

মহামান্য হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দরা। ২১ সেপ্টেম্বর রোববার সকালে আদালত প্রাঙ্গণে এ ফুলের শুভেচ্ছা জানান আইনজীবি সমিতির আইনজীবিরা। এদিন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শনে আসেন মহামান্য হাইকোর্ট ডিভিশন এর মাননীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরী। এসময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির পক্ষ থেকে […]
প্রতিমা বিসর্জনের দিন সড়ক হকার্সমুক্ত রাখতে ডিসির নির্দেশ

আমাদের পূজার যে বিসর্জন হবে পাঁচ নাম্বার ঘাটে প্রায় ৪০ টির মত মন্ডব থেকে তারা আসবে। এর সাথে যারা নিয়োজিত আছেন আমাদের বিআইডব্লিউটিএ, সিটি কর্পোরেশন আছেন তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত কাজ করলেও সম্পূর্ণ করে দেবেন। ঢালাইয়ের একটি বিষয় ছিলো ঢালাই আজকের বা কালকের মধ্যে যেন সম্পূর্ণ করা হয়। বিসর্জন যেদিন হবে সেদিন যে রাস্তা […]
বক্তাবলীর গোপালনগরে ধর্ষনের ঘটনায় সহযোগী সাগর মল্লিককে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল

ষ্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগরে জাহিদ হোসেন সুমন কর্তৃক এক বৃদ্ধা কে ধর্ষণের ঘটনায় সুমন আটক হলেও তার সহযোগী সাগর মল্লিক কে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এলাকায় বলতবিয়তে ঘুরে বেড়াচ্ছে বলে সংবাদ পাওয়া গেছে এমনকি ধর্ষণকারী সুমনকে ছাড়িয়ে আনতে মোটা অংকের টাকা নিয়ে ফতুল্লা মডেল থানায় তদবির চালায়। তদ্বিরে […]
ফতুল্লার ধর্মগঞ্জের আরাফাত নগরে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ সদর উপজেলার ধর্মগঞ্জ আরাফাত নগরে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান আলহাজ্ব আবুল হাশেম মাতবরের সভাপতিত্বে উক্ত মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৯ টায় আরাফাত নগর সমাজ কল্যান সংঘ কার্যালয়ে অনুষ্ঠিত মাদক বিরোধী সভায় বক্তব্য রাখেন, আরাফাত নগর সমাজ কল্যান সংঘের সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুজ্জামাম […]
ইকোনমিক টাইমসের প্রতিবেদন: বাংলাদেশের বন্দরে এবার নজর যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের একটি বন্দরের দিকে এবার নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী দিনে ‘কোয়াড পোর্টস ফর ফিউচার’ কর্মসূচির অধীনে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করে এ অঞ্চলে চীনের উপস্থিতির ভারসাম্য আনতেই এ উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন। শনিবার দি ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে যুগান্তরের পক্ষ থেকে এ সংবাদের বিষয়ে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা […]
মদনপুরে বিএনপির ট্যাগ দিয়ে যুবলীগ নেতা মোমেনের জায়গা দখলের চেষ্টা

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে যুবলীগ নেতা অহিদের সহযোগী মোমনের বাহিনীর বিরুদ্ধে এক নিরীহ নারীর জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মোমেন বাহিনীর ৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছে শান্তি ইসলাম নামে এক নারী। অভিযুক্তরা হলেন মদনপুর ২৭নং ওয়ার্ডের ফুলহর এলাকার মোঃ লেহাজ উদ্দিন, নাজিম উদ্দিন, সুজন, শাকিল […]
এক সপ্তাহ পর সংবাদ সম্মেলন ! তাপুর বক্তব্যের পাল্টা চ্যালেঞ্জ এলাকাবাসীর

দেশে ব্যাপকভাবে নির্লজ্জদের বিষয়ে প্রবাদ রয়েছে, “গন্ডারকে সুড়সুড়ি দিলে নাকি তিনদিন পরে হাসে !” এমন প্রবাদকেও এবার হাড় মানিয়েছে নারায়ণগঞ্জের কুখ্যাত অপরাধী দারোয়ান থেকে কথিত শিল্পপতি নানা অপরাধের হোতা ফতুল্লার পঞ্চবটি এলাকার তোফাজ্জল হোসেন তাপু। যার বাবা প্রয়াত আব্দুল মজিদ নিজেও ছিলেন মুজা ফ্যাক্টরীর দারোয়ান। সেই দারোয়ান তোফাজ্জল হোসেন তাপু এখন ইউনাইটেড ক্লাবের সভাপতি। যার […]
বিএনপির চাইতে জামায়াতকে নিরাপদ মনে করছে আওয়ামী লীগ : রনি

রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিএনপির চাইতে জামায়াতকে নিরাপদ মনে করছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেছেন, এর কারণ হলো ইতিমধ্যে তৃণমূলে লাখ লাখ, কোটি কোটি আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন, তাদের পরিবার পরিজন রয়েছেন তারা আর্থিকভাবে, সামাজিকভাবে যে হয়রানির শিকার হয়েছেন, ক্ষতিগ্রস্তের শিকার হয়েছেন সেটা বিএনপির দেওয়া।’ সম্প্রতি নিজের […]
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাকের পার্টি নারায়নগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে জালকুড়ি স্কুল মাঠে সিদ্ধিরগঞ্জ থানা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সম্পাদক মোর্শেদ হাসান জামাল,তালাবা ফ্রন্ড কেন্দ্রীয় কমিটির সম্পাদক কাওছার […]
সোনারগাঁয়ে সাঁতার শিখতে গিয়ে বিলের পানিতে ডুবে ছাত্রীর মৃত্যু

সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ ঈদগা সংলগ্ন এলাকায় বোনের সঙ্গে সাঁতার শিখতে গিয়ে ইসরাত জাহান রুবাইয়া (১৪) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) ৩টার দিকে বাড়ির পার্শ্ববর্তী বিলে পানিতে ডুবে গিয়ে তার মৃত্যু হয়। মৃত ইসরাত জাহান রুবাইয়া সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে শোকের ছায়া […]
রূপগঞ্জের গোলাকান্দাইলে শাহনাজ বেগমের জমি জোরপূর্বক দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজারের আর্মি রোড এলাকার শাহনাজ বেগমের মায়ের ওয়ারিশ সূত্রে পাওয়া ০৭.৩৭ শতাংশ জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একই এলাকার জিনেস চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে। বৃহস্পতিবার অভিযোগের পেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায় শাহনাজ বেগমের বাউন্ডারিকৃত জমির অর্ধাংশে বাঁশ দিয়ে বেড়া দেওয়া। এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায় বাউন্ডারিকৃত জমি তার মায়ের অংশিদার এ […]
সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ গুলজার হোসেন (৪৯) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে মিজমিজি আব্দুল আলী পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গুলজার হোসেন ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ীর পূবালী আবাসিক এলাকার মৃত নওয়াব আলীর ছেলে। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকার […]
সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে ১০ লাখ চাঁদা দাবির অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে জালকুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম সহ তার সহযোগীদের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) মো: মোসলে উদ্দিন নামে এক অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, জালকুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মানিক মেম্বারের ছেলে রফিকুল ইসলাম (৫৫), […]
গিয়াস উদ্দিন নয় মামুন মাহমুদের নির্দেশে নাসিক ১নং ওয়ার্ডে বিএনপির লিফলেট বিতরণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাসিক ১নং ওয়ার্ডে বিএনপির লিফলেট বিতরণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের কয়েকটি স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিক সংবাদ প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন। শনিবার (২০ সেপ্টেম্বর) গনমাধ্যম কর্মীদের কাছে ওই […]
সিদ্ধিরগঞ্জে বিস্ফোরক আইনের মামলায় যুবলীগ নেতা মাহাবুব গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় যুবলীগ নেতা মাহাবুব হোসেন (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে কদমতলী কলেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাহাবুব হোসেন কদমতলী উত্তরপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় […]
প্রধান উপদেষ্টার সরকারি সফরে রাজনৈতিক প্রতিনিধিরা কেন সঙ্গী

তিনটি রাজনৈতিক দলের চারজন নেতাকে সঙ্গে নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রোববার যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সরকারি এই সফরে রাজনৈতিক প্রতিনিধিদের যুক্ত করা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও আলোচনা। সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, দোসরা অক্টোবর দেশে ফেরার আগে জাতিসংঘ সাধারণ পরিষদের […]
আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি করার দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোপালদী পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন। সংশ্লিষ্ট সূত্রে জানা যাযয় অভিযান শুরু হয় রামচন্দ্রদী এলাকার […]
