বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধ, কারাগারে সাংবাদিক – শিক্ষক

রাশেদুল ইসলাম রনি : জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের করা মামলায় এক সাংবাদিক ও এক মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) জামালপুরের আমলী আদালতের বিচারক লতা দাস সাংবাদিক মনিরুজ্জামান লিমন ও মাদ্রাসা শিক্ষক রেজাউল করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাংবাদিক লিমন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার […]
জেলার প্রধান শিক্ষকদের নিয়ে ডিসির মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ জেলার শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। ২৪ সেপ্টেম্বর বুধবার জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ সভাটি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ সহ জেলার […]
নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

“নারায়ণগঞ্জে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম বাস্তবায়নে জেলা পর্যায় মিডিয়াকর্মীদের অংশ গ্রহনে ‘টাইফয়েড টিকাদান’ বিষয়ক দিনব্যাপী এক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে জেলা সিভিল সার্ভিস ও জেলা তথ্য অফিসের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]
নারী কেলেঙ্কারির সাথে জড়িত সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার ( ) নারী কেলেঙ্কারির অভিযোগে শোকজ হওয়া দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী জুয়েল রানা’র বিরুদ্ধে এবার অর্থ কেলেঙ্কারিরও অভিযোগ তুলেছেন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ। এর আগে কাজী জুয়েল রানা নারী কেলেঙ্কারির সাথে জড়িত থাকার অভিযোগ তুলে স্কুলের শিক্ষার্থীরা তার বহিষ্কার চেয়ে আন্দোলন করেছে। সেই আন্দোলনের পরি প্রেক্ষিতে বিদ্যালয়ের সভাপতি নারায়ণগঞ্জ উপজেলার নির্বাহী […]
জুলাই গণঅভ্যুত্থান: হেলিকপ্টার দিয়ে বোম্বিং করতে চেয়েছিলেন শেখ হাসিনা

জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন যখন তুঙ্গে তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছত্রীসেনা মোতায়েন করতে চেয়েছিলেন। তিনি আরও বলেছিলেন, হেলিকপ্টার ব্যবহার করে বোম্বিং করা হবে। বুধবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১-এ শেখ হাসিনা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনের একটি অডিও শোনা হয়। অডিওতে শেখ হাসিনাকে এই পরিকল্পনার কথা বলতে শোনা গেছে। […]
পুলিশ সুপারের সাথে দৈনিক অপরাধ দমন পত্রিকার সাংবাদিক বৃন্দের সাক্ষাৎ

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জসিমউদদীন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক অপরাধ দমন পত্রিকার সাংবাদিক বৃন্দ। বুধবার ২৪ সেপ্টেম্বর দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে দৈনিক অপরাধ দমন পত্রিকার সাংবাদিকবৃন্দ সাক্ষাতে মিলিত হন। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সমাজের অসংগতি গুলো তুলে ধরবেন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গি, ইভটিজিং সহ যেকোনো অপকর্ম তুলে […]
আজমেরী ক্যাডার সন্ত্রাসী আপেল গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার: শহরের জামতলা এলাকা থেকে কুখ্যাত অপরাধী চক্রের অন্যতম প্রধান আপেলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ফতুল্লা থানা পুলিশের একটি দল আপেলকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ডিউটি অফিসার সাইফুল ইসলাম। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে […]
হাজীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লায় ঋতু আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে হাজীগঞ্জ এলাকার ইমামউদ্দিনের বাড়ির নিচতলার ভাড়াবাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে নিহতের স্বামী মাসুম মিয়া তার শ্বশুরকে ফোন দিয়ে জানান, ঋতু আত্মহত্যা করেছেন। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল […]
ফতুল্লায় জাকির খানের ব্যানার ব্যবহারে হামিমের রমরমা ইয়াবা ব্যবসা!

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লার প্রেমরোড এলাকায় মহিলা মাদ্রাসা এলাকার পাশে কোন এক বস্তিতে বেড়ে উঠা হামিমের। কেউ তাকে ছিনতাইকারী কেউবা টোকাই আবার অনেকে পুলিশের সোর্স হিসেবেই চিনে থাকেন। তবে, গত কয়েকমাস ধরে এই হামিমের নতুন পরিচয়ের আর্বিভাব ঘটেছে। ফতুল্লার প্রেমরোড এলাকায় রোলিং মিলের পাশে বুড়ির বাড়ীতে ওপেন মাদক স্পট পরিচালনা করার কারনে বর্তমানে মাদক ব্যবসায়ী হিসেবেই […]
রূপগঞ্জে গ্লোব এডিবল ওয়েল কারখানায় আগুন

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্লোব এডিবল ওয়েল কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় উপজেলার মঙ্গলখালী এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, ডেমরা ফায়ার সার্ভিসের […]
নিহত ইভানের ব্যবহৃত হোন্ডা উদ্ধার,আটক ১

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লার ইসদাইরের আলোচিত ইভান হত্যা মামলায় নিহত ইভানের ব্যবহৃত মোটর সাইকেলটি আমজাদ হোসেন রাজুর কাছ থেকে উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় আমজাদ হোসেন রাজুকেও গ্রেফতার করে পুলিশ। বুধবার ২৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টায় চানমারী রেললাইনের ঝোপ থেকে ইভানের ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করে। গ্রেফতারকৃত আমজাদ হোসেন রাজু সোনারগাঁয়ের আলগীরচর এবং […]
বন্দরে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের বন্দরে উপজেলার ইস্পাহানি বাজার চাঁন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধামঘড় ইউনিয়নের ইস্পাহানি বাজার চাঁন মার্কেট এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে ও তিতাসের বন্দর জোনের ম্যানেজার জাহিন আমির খাঁনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় এলাকার গ্যাসের পাইপ […]
বন্দর থেকে অপহৃত দুই যুবক কলাগাছিয়ায় উদ্ধার,আটক ১

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের বন্দরে চোর আখ্যা দিয়ে ২ যুবককে অপহরণের অভিযোগ উঠেছে মাদক সম্রাট পরিবারের সদস্য রিপন বাহিনীর বিরুদ্ধে। অপহরণ পূর্বক ৪ লক্ষ টাকা মুক্তি পণের দাবি করে। দাবীকৃত টাকা না পেয়ে ব্যাকসিট ও ঢাক ঢোল বাজিয়ে রাতভর নির্যাতন করা হয়। বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাধবপাশা এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। আহত জিসান […]
এবার ডেঙ্গুতে তরুণদের মৃত্যুর সংখ্যা বেশি

চলতি বছর ডেঙ্গুতে মধ্যে অর্ধেকেরও বেশি হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে। এর মূল কারণ দেরিতে চিকিৎসা গ্রহণ এবং গুরুতর অবস্থায় হাসপাতালে আসা। ২০ থেকে ৩০ বছর বয়সীদের মৃত্যুহার এবার সবচেয়ে বেশি। সুত্র: সমকাল ডেঙ্গুতে মৃত্যুর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নথি বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। গতকাল সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক […]
ফতুল্লায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা থানা গেইট সংলন শাহ্ ফতুল্লা কনভেনশন সেন্টারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এস,কে শাহিনের সঞ্চালনায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন […]
আওয়ামী লীগের মধু ভক্ষনকারী মডেল মাসুদ এখন বিএনপিতে!

ষ্টাফ রিপোর্টার: নাম মাসুদুজ্জামান মাসুদ। সবাই চিনে মডেল মাসুদ নামে। গত আওয়ামী লীগের শাসনামলে পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান ও শামীম ওসমানের দোসর হিসেবে পাশে থেকে নিয়েছেন ব্যাংকের মালিকানা সহ বিভিন্ন ব্যবসায়ী সুবিধা। গত ২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র-জনতার গন আন্দোলনে বাধ্য হয়ে আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ […]
বক্তাবলীতে প্রবাসী স্বামীর অর্থ ও স্বর্নালংকার আত্মসাৎ করলো স্ত্রী!

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লার বক্তাবলীতে বিভিন্ন ছেলেদের সহিত অনৈতিক কার্যকলাপ করা সহ টাকা ও স্বর্ণালংকারগুলো আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে এক গৃহবধুর বিরুদ্ধে। এ বিষয়ে প্রবাস ফেরত স্বামী মো.নাজিমউদ্দিন ফতুল্লা মডেল থানায় ওই গৃহবধুর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে বক্তাবলী কানাইনগর এলাকার মৃত.আহাম্মদ আলীর ছেলে মো.নাজিমউদ্দিন উল্লেখ করেন যে, গত ১৮/০৮/১৯৯৯ইং সালে মুন্সিগঞ্জের […]
জামিনে এসে বেপারোয়া ডাকাত আজমীর!

মাদক ব্যবসায় জড়িত পুরো পরিবার ষ্টাফ রিপোর্টার: ফতুল্লা থানা পুলিশের অস্ত্র চুরি মামলার আসামী, পেশাদার অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসা, চুরি ও ডাকাতি সহ নানা অপরাধের হোতা আজমীর ওরফে ডাকাত আজমীর কয়েকদিন আগে জামিনে বেড়িয়ে আবারো বেপরোয়া হয়ে উঠেছে। তার অত্যাচারে দাপা, ফতুল্লা রেলষ্টেশনসহ আশপাশ এলাকার সাধারন মানুষগুলো অতিষ্ঠ হয়ে পড়েছেন। বিভিন্ন পাড়া-মহল্লায় পুলিশী টহল না […]
গুরুত্বের সঙ্গে দেখছে যেসব আসন বিএনপি

ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভিন্ন কৌশলে এগোচ্ছে বিএনপি। তফশিলের আগেই ৩০০টির মধ্যে অন্তত ৭০ শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়ার প্রাথমিক প্রস্তুতি প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে প্রার্থী নির্ধারণে নির্ভার দলটি এবার ৮৭টি আসনের দিকে বিশেষ নজর দিচ্ছে। সুত্র: যুগান্তর বিগত সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনের […]
ফতুল্লা থেকে বস্তা বোঝাই এনআইডি উদ্ধার

ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার প্রায় ১০হাজার জাতীয় পরিচয় পত্র (এনআইডি) ও বিপুল পরিমাণ পোলিং অফিসারের কার্ড, সিল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু জানান, স্টেডিয়াম […]
এবারের পূজা অনেক উৎসবমুখর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের পূজার আয়োজন খুবই ভালো। কোনো ধরনের সমস্যা নেই। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শারদীয় দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান। এটার পবিত্রতা রক্ষা করতে হবে। সব ধর্ম মিলে […]
