চারারগোপ বাইতুস সালাত মসজিদ মার্কেটে রাতের আধারে অসামাজিক কাজ!

অভিযোগের তীর মুয়াজ্জিনের প্রতি!! ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ শহরের চারারগোপ বাইতুস সালাত জামে মসজিদ সোসাইটি মার্কেটে রাতের আধারে অনৈতিক কর্মকান্ড চলে বলে অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান,গত ১৭ বছর আওয়ামী লীগের অপশাসনামলে মোয়াজ্জেম, দুলাল,হান্নান হাজ্বী ও আরিফুল ইসলাম আরিফ মার্কেট দখল করে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাত করেন। কোন টাকা মসজিদ […]
ফতুল্লায় তুচ্ছ ঘটনায় ইয়াসিনকে কুপিয়ে রক্তাক্ত জখম!

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লার শিয়াচর পেয়ারাবাগান এলাকায় পুর্ব শত্রুতার জেরে শিহাবগংদের হামলায় গুরুতর রক্তাক্ত জখম হয়েছে একই এলাকার খলিফা মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো.মুসা মিয়ার ছেলে মো.ইয়াসিন। এ বিষয়ে শিহাবগংদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মো.ইয়াসিন। থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে মো.ইয়াসিন উল্লেখ করেন যে, গত ১৪ নভেম্বর রাত্র সাড়ে ৮টায় আমি ও আমার […]
মামুন হত্যা: আসামী সুমনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন!

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামী সুমনকে ১০ দিনের রিমান্ডের আবেদন চেয়ে আদালতে প্রেরন করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার ১৫ নভেম্বর দুপুরে কুতুবআইল এলাকার মৃত.আলাউদ্দিনের ছেলে সুমনকে আদালতে প্রেরন করা হয়। এরআগে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নিজ বাড়ি থেকে র্যাবের সহায়তায় ফতুল্লা মডেল থানা পুলিশ সুমনকে […]
ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সাম্যবাদী দলের সভাপতি কমরেড সাঈদ আহম্মেদ

ষ্টাফ রিপোর্টার বাংলাদেশ সাম্যবাদী দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড সাঈদ আহম্মেদ ধানের শীষের পক্ষে ভোট চেয়ে শহরে মিছিল করেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে চাষাড়া বিজয় স্তম্ভে এসে মিছিলের সমাপ্তি ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পলিট বুরোর সদস্য মাহমুবুর রহমান,কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নওশাদ,জেলা সভাপতি কমরেড নুরুদ্দিন,জেলা […]
ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যায় সুমন গ্রেপ্তার

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইন হত্যা মামলার ২ নম্বর আসামি সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব–১১ ও ফতুল্লা থানা পুলিশ। আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব–১১-এর অফিসার মো. গোলাম মোর্শেদ জানান, “বিকালে ফতুল্লা এলাকায় অভিযান পরিচালনা করে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় […]
আমতলীতে গভীর রাতে বাসে আগুন, পুড়ে ছাই

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি নিষিদ্ধ আওয়ামীলীগের লকডাউনকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে আমতলীতে সড়কে দাড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দৃবৃত্তরা। বাসটি পুরে ছাই হওয়ায় প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় মামলার প্রস্ততি চলছে। বাসটি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মরহুম রুস্তুুম আলী গাজী বাড়ির সামনে পার্কিং করা ছিল। […]
আমতলীতে ক্লাইমেট স্ট্রাইক পালিত

মাইনুল ইসলাম রাজু আমতলী ( বরগুনা) প্রতিনিধি শুক্রবার সকালে আমতলী পৌরসভার গরুর বাজার সংলগ্ন পায়রা নদীর পাড়ে ক্লাইমেট স্ট্রাইক পালিত হয়েছে। একশন এইড বাংলাদেশ, এডুকো বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে ও এনএসএস’র সহযোগিতায় ইয়ুথ সদস্যরা এ কর্মসুচি পালন করে। কর্মসুচিতে বক্তৃতা করেন এনএসএস নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা, সাংবাদিক জাকির হোসন, এফরটি প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. মনিরুজ্জামান এমপাওয়ার […]
বাইতুস সালাত জামে মসজিদের পক্ষে অঙ্গীকার নামায় স্বাক্ষর করলেন দুলাল,হান্নান,মনির,আমিনুল

ষ্টাফ রির্পোটার নারায়নগঞ্জ সদর মডেল থানাধীন শহরের চারারগোপ এলাকায় অবস্থিত বাইতুস সালাত জামে মসজিদের নামে প্রতিষ্ঠিত মার্কেট দখলের জন্য মোয়াজ্জেম হোসেন সহ একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবত অপচেষ্টা চালাচ্ছে। এ নিয়ে বর্তমান কমিটির কয়েকজন নেতৃবৃন্দের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে।মামলায় দুলাল,মনির,আমিনুল,হান্নানকে সাক্ষী করা হয়। শুক্রবার (১৪ নভেম্বর) দুলাল,হান্নান,মনির ও আমিনুল একটি অঙ্গীকার […]
গণভোটসহ ৫দফা দাবি বাস্তবায়নে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আজ ১৪ নভেম্বর ২০২৫ শুক্রবার বাদ জুমা ডিআইটি চত্বর থেকে জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোটসহ ৫দফা দাবি বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম-এর সভাপতিত্বে […]
নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াত প্রার্থী আবদুল জব্বারের শোডাউন

নারায়ণগঞ্জ–৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবদুল জব্বারের নেতৃত্বে নির্বাচনী প্রচারণায় হাজারের অধিক মোটর সাইকেল নিয়ে নিজ নির্বাচনী এলাকায় শোডাউন করছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ কাঁচপুর ব্রিজের নিচ থেকে শুরু করে ঢাকা–নারায়ণগঞ্জ সংযোগ সড়ক হয়ে ফতুল্লা, পঞ্চবটি হয়ে চাষাঢ়ায় সংক্ষিপ্ত বক্তব্যে মাধ্যমে শেষ হয়। বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, শেখ […]
মেঘনায় সিমেন্টসহ ট্রলারডুবি : নিখোঁজ রানা ও শুভর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে ট্রলারডুবির একদিন পর নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ–পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে নদীর তলদেশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—রনি সরদার (৩৪), বরিশালের বন্দর উপজেলার বিসারত গ্রামের আলী সরদারের ছেলে এবং একই এলাকার স্বপন […]
জেলা বিএনপির আহ্বায়কের ব্যানারে অগ্নিসংযোগকারী গ্রেফতার

মাত্র এক হাজার টাকার বিনিময়ে রাতের আঁধারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের ব্যানার-ফেস্টুনে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় মো. রিয়াজ নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে মাদানীনগর মাদ্রাসাসংলগ্ন ফুটওভার ব্রিজে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। আটক মো. রিয়াজ (৩২) সোনারগাঁ উপজেলার কাঁচপুরের এলাকার জাকির হোসেনের ছেলে। স্থানীয় […]
এবার বিবিসিকে সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সাক্ষাৎকার দিলেন যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসিকে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী সোমবার ঘোষণা হবে। তার আগেই বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্স সংবাদদাতা আনবারাসান ইথিরাজন ইমেইলের মাধ্যমে এই সাক্ষাৎকার নেন। বিবিসি জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালানোর […]
মুন্সিগঞ্জের জোড়া খুন মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে মুন্সীগঞ্জে আধিপত্যের জেরে জোড়া খুনের মামলার প্রধান আসামিদের একজন অহিদ র্যাবের হাতে আটক হয়েছে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) ভোররাত ৩টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ র্যাব–১১ তাকে আটক করে। এ মামলার তদন্ত সূত্র জানায়, ১০ নভেম্বর ভোরে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে দখল–দারিত্বের পুরনো বিরোধ নতুন করে বিস্ফোরিত হয়। এ […]
দেশজুড়ে আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লায় বিএনপির বিক্ষোভ

ফতুল্লা থানা বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধায়নে আওয়ামী লীগকে প্রতিহত করার কঠোর ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফতুল্লার ঐতিহাসিক ডিআইটি মাঠে নেতাকর্মীদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে ডিআইটি মাঠে জমায়েত হলে পুরো […]
ফতুল্লায় আটক ডেভিল ছাড়াতে থানায় যুবদল নেতা বডি রতন!

ষ্টাফ রিপোর্টার: একটা একটা লীগ ধর,ধইরা ধইরা জবাহ,আওয়ামীলীগের দালালেরা হুশিয়ার সাবধান এরুপ কতইনা শ্লোগানে নগরীর প্রতিটি অলি-গলি প্রকম্পিত করে তুলেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। অথচ দেশব্যাপী নৈরাজ্য ঠেকাতে প্রশাসনের নির্দেশে যখন পুলিশ কোন আওয়ামী ডেভিলকে আটক করে থানায় নিয়ে আসছে পথিমধ্যে অনেক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা সেই ডেভিলকে ছাড়িয়ে রাখছেন আবার অনেকে থানার মধ্যে গিয়েও […]
নারায়ণগঞ্জে নিখোঁজ আকসাদ আলি আকনকে খুঁজে পেতে সহযোগিতা করুন

প্রেস বিজ্ঞপ্তি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকা থেকে মো. আকশাদ আলী আকন (৫৯) নামে এক ব্যক্তি কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। কয়েকদিন আগে দুপুরের দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছে […]
মানবতাবিরোধী অপরাধ:শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল রায়ের এ দিন ঠিক […]
জাতীয় নির্বাচনের দিনই গণভোট – প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন একই সাথে গণভোট গ্রহণ করা হবে। গণভোটের ব্যালটে চারটি প্রশ্ন থাকবে বলে উল্লেখ […]
সিদ্ধিরগঞ্জে চলন্ত সিএনজিতে আগুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৯নং ওয়ার্ডে একটি চলন্ত সিএনজিতে আগুন দেওয়া হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসের সামনে এই ঘটনা ঘটেছে। জানা গেছে, জালকুড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসের সামনে অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী একটি চলন্ত সিএনজিতে অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ফলে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা সম্ভব […]
বক্তব্য ভাইরাল: সেই হাসিনাই এখন বাস পোড়াতে ইন্ধন দিচ্ছেন

ফ্যাসিস্ট হিসাবে চিহ্নিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসনামলে আগুন সন্ত্রাসের বিপক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন। কিন্তু এখন তিনিই আবার তার দলকে দিয়ে আগুন সন্ত্রাস করাচ্ছেন কি না, সেই প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে, নানাভাবে তিনিই এতে ইন্ধন দিচ্ছেন। কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হচ্ছে। জনমনে আলোচনা হলো-এই আগুনের ইন্ধন পলাতক শেখ […]
