জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে নারায়নগঞ্জ-৪ আসনে শাহ আলম এগিয়ে

জাগো নারায়ণগঞ্জ ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে বিগত সময় গুলোতে নারায়ণগঞ্জ ৪আসনে কে হচ্ছে ধানের শীর্ষ প্রতীকের কান্ডারী এমন প্রশ্ন নিয়ে যখন আলোচনার কেন্দ্র বিন্দুতে সাধারণ মানুষ ঘুরপাক খাচ্ছে তখন নির্বাচন কমিশন কর্তৃক আসন পূর্ণ বিন্যাস করে নারায়ণগঞ্জ ৪ আসন থেকে সিদ্ধিরগঞ্জ থানা কর্তন করে নারায়ণগঞ্জ ৫আসনে অন্তর্ভুক্ত করে এবং আলীরটেক ও গোগনগর ইউনিয়ন […]
বকশীগঞ্জে জলপাই গাছ থেকে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

রাশেদুল ইসলাম রনি জামালপুরের বকশীগঞ্জে নিজ বাড়ির পাশে জলপাই গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাম আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার সীমার পার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত লাম আক্তার বকশীগঞ্জ পৌরসভার সীমার পার এলাকার মো. শহিদুল্লাহ দিপু ও শাপলা আক্তারের মেয়ে। সে উপজেলার উলফাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের […]
আড়াইহাজারে পরকীয়া বিয়ের শেষ পরিণতিতে স্ত্রীর আত্মহনন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকীয়া করে বিয়ে করে এক বছরের মাথায় বাবার বাড়ীর সম্পত্তি বিক্রি করে স্বামীকে টাকা দিতে চাপ প্রয়োগ ও প্রাণনাশের হুমকি দেয়ায় বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন শাহিনূর আক্তার শানু (৩০) নামে গৃহবধূ। রোববার (৩ আগস্ট) সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শানু ওই গ্রামের মৃত কাসেমের মেয়ে এবং গোপালদী পৌরসভার […]
সদরের নতুন ইউএনও তাছলিমা শিরিন

নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে কুমিল্লা জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে তার বদলির আদেশ দেওয়া হয়। অন্যদিকে ৩০ জুলাই ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা আরেক আদেশে নারায়ণগঞ্জ সদর উপজেলার নতুন ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাছলিমা শিরিনকে। উল্লেখ্য, […]
ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে প্রধান উপদেষ্টা ও ডিসি’র কাছে স্মারকলিপি

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লা ইউনিয়নের লালপুর ও পৌষার পুকুরপাড়সহ জলাবদ্ধতা আক্রান্ত এলাকাগুলোর স্থায়ী সমাধানের দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে স্মারকলিপি প্রদান করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা। একই সাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবরও জেলা প্রশাসকের মাধ্যমে আরেকটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার […]
বন্দরে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার পর ভাসুরের থানায় আত্মসমর্পণ

ষ্টাফ রিপোর্টার: বন্দরে নদী আক্তার (২৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার পরে থানায় আত্মসমর্পণ করেছেন রবিউল হাসান আবির (৩০) নামে এক যুবক। নিহত নদী রবিউলের ছোট ভাইয়ের স্ত্রী। রোববার (৩ আগস্ট) সকালে বন্দরের কুশিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রবিউল হাসান আবির ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী […]
বন্দর উপজেলা বিএনপির বিজয় মিছিলকে সফল করতে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার: আগামী ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন দিবস উপলক্ষে বন্দর উপজেলা বিএনপির বিজয় মিছিলকে সফল করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার ( ২ আগস্ট ) বিকেল চারটায় বন্দর উপজেলাধীন মদনপুর ইউনিয়নের দেওয়ানভাগে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় […]
বন্দরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার লিফলেট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ টিপুর নেতৃত্বে জনসাধারণের মাঝে বিতরণ করা হয়েছে। শনিবার ( ২ আগস্ট ) বিকেলে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ান ভাগ থেকে শুরু করে দেওয়ান ভাগ বাজারসহ বিভিন্ন স্থানে […]
অপরাধীদের লাগাম টেনে ধরেছে সিদ্ধিরগঞ্জ থানা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানায় ওসি শাহীনুর আলম যোগদানের আট মাসের মধ্যে থানা এলাকায় কমেছে চুরি, ছিনতাই, জুয়া মাদক, সন্ত্রাস, ইভটিজিং জঙ্গিবাদসহ অপরাধ মূলক কর্মকান্ড। সেই সাথে বেড়েছে পুলিশের প্রতি জনগণের আস্থা।জনগণের নিরাপত্তা নিশ্চিত, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকদ্রব্য উদ্ধার, অপহরনকৃতদের উদ্ধার সহ বিভিন্ন কাজের অবদান রাখায় তিনি সিদ্ধিরগঞ্জ মানুষের মনে স্থান করে নিয়েছেন। […]
বকশীগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন

রাশেদুল ইসলাম রনি জামালপুরের বকশীগঞ্জে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানি ও শারীরিক নির্যাতনের অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের সেকেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক জয়নাল আবেদীন লাহুর অপসারণ ও শাস্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান স্থানীয়রা।মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক […]
আড়াইহাজারে পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ী অপহরণের ৯ ঘণ্টা পর উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ী দুলাল রায় (৫০) কে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অপহরণের প্রায় ৯ ঘণ্টা পর শনিবার (২ আগস্ট) ভোর ৫টায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী দুলাল রায় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈবরদী গ্রামের ননী গোপাল রায়ের ছেলে। দুলাল রায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান […]
রূপগঞ্জে প্রবাসী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তানিয়া আক্তার (২৮) নামে এক প্রবাসী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) ভোরে তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়া এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। তানিয়া আক্তার বরগুনা জেলার আমতলী থানার মল্লিকবাড়ি এলাকার আলী হোসেনের মেয়ে। তিনি যাত্রামুড়া এলাকার লতিফ ভূঁইয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। স্থানীয়রা জানান, […]
শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তাওহিদ ইসলাম বিজয় (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত তাওহিদ ধানমন্ডির ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ডিপ্লোমা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ফতুল্লার মাসদাইর এলাকার জহিরুল ইসলামের ছেলে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। […]
বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানার প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর এর আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে গত শুক্রবার (০১ অগাস্ট) প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মারকাযুন নূর মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে থানার আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন। সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মাওলানা হাসমত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ সভায় বিষয়ভিত্তিক আলোচনায় […]
একটি আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তুলবো- মাসুদুজ্জামান মাসুদ

ষ্টাফ রিপোর্টার মডেল ডি গ্রুপের চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন,আমি মেইড ইন নারায়নগঞ্জ।এই জেলাকে সুন্দর ভাবে গড়ে তোলাই হবে আমার লক্ষ্য।আমি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আর্দশ মেনে চলি ও তারুণ্যের অহংকার তারেক রহমানকে অনুসরন করি।কালীর বাজারের লোকদের প্রতি আমার অধিকার বেশী।দেশের ব্যবসার কেন্দ্র হিসেবে নিতাইগঞ্জ,টানবাজার,কালিরবাজারের সুনাম রয়েছে। বিভিন্ন জেলা […]
নারায়ণগঞ্জ বিএনপিতে অক্টোপাসের মত ঘিরে আছে বিএনএফ কমিটির নেতারা!

নিজস্ব প্রতিনিধি: বিএনপি ছেড়ে প্রয়াত বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদা প্রথমে গঠন করেছিলেন বাংলাদেশ ন্যাশলিস্ট ফ্রন্ট অর্থাৎ বিএনএফ। ২০১৩ সালে নারায়ণগঞ্জ জেলা ও সদর উপজেলা বিএনএফ এর কমিটিও প্রকাশ পায়। দলটির নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে জমা দেয়া নারায়ণগঞ্জ জেলা ও সদর উপজেলা কমিটির তালিকা প্রকাশ পায়। কমিটিতে থাকা ব্যক্তিরা সকলেই এর আগে বিএনপির রাজনীতিতে […]
সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার বাদীর পরিবারকে হুমকির অভিযোগে স্বজনদের মানববন্ধন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাকসুদুল হাসান জনি হত্যা মামলার বাদী ও তার পরিবারকে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। শনিবার (২ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন করে নিহতের পিতা শুক্কর আলী ও স্ত্রী ইভা আক্তার এ অভিযোগ করেন। এসময় মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান তারা। নিহতের স্ত্রী ইভা আক্তার বলেন, […]
বিজয় মিছিলে আমরা অতীতের মত এক নম্বার হতে চাই -অকিল উদ্দিন ভুঁইয়া

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: অকিল উদ্দিন ভুঁইয়া বলেছেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে আন্দোলন-সংগ্রামে ৬ নম্বর ওয়ার্ড থেকে আমরা হাতেগোনা কিছু নেতাকর্মী রাজপথে ছিলাম, মামলা-হামলার শিকার হয়েছি, জেল-জুলুম ভোগ করেছি। কিন্তু এখন কিছু কিছু আওয়ামীলীগের এজেন্ট স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিএনপির নামে কুৎসা […]
না:গঞ্জের ৩টি আসন পূনর্বিন্যাসে নির্বাচন কমিশনকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমর্থন

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের তিনটি আসনকে যেভাবে পূনর্বিন্যাস করা হয়েছে তাতে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জের সচেতন মহলসহ সর্বস্থরের সাধারন মানুষ। যে বিষয়কে সামনে রেখে তিনটি আসন পূর্বিন্যাস করা হয়েছে তা বাস্তবসম্মত বলেই মনে করেন অনেকে। এই সংসদীয় আসন গুলোতে দুটি বিষয়কে মাথায় রেখে ” আসন বিন্যাস করা […]
সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে যুবদলের লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে, মোগড়াপাড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে মোগড়াপাড়া চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির […]
বকশীগঞ্জে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

রাশেদুল ইসলাম রনি জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করেছে বকশিগঞ্জ থানা পুলিশ। এর আগে গতকাল শুক্রবার (১ আগস্ট ) রাতে উপজেলার পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত হলেন, উপজেলার পৌর এলাকার সীমারপাড় গ্রামের মীর জামাল বকশীর ছেলে পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মহসিন (৩৫)।পুলিশ […]
