হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু রোববার

মানবতাবিরোধী অপরাধ জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য ও স্বাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে রোববার। এদিন বিচারিক কার্যক্রম তৃতীয় দিনের মতো বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন—বিচারপতি শফিউল আলম […]
মৌলিক সংস্কারের ২০ সিদ্ধান্তের ৯টিতে ঐকমত্য হয়নি, চারটিতে নারাজ বিএনপি

ঐকমত্যের সংলাপে ২০ মৌলিক সংস্কারের সিদ্ধান্তের আটটিতে ঐকমত্যে পৌঁছাতে পারেনি বিএনপি, জামায়াত ও এনসিপি। বিএনপি চারটি সিদ্ধান্ত বাস্তবায়নে রাজি নয়। তিনটিতে নোট অব ডিসেন্টসহ (আপত্তি) একমত হয়েছে দলটি। জামায়াতে ইসলামী একটি সিদ্ধান্তে রাজি নয়। তিনটিতে আপত্তিসহ একমত তারা। অন্যদিকে এনসিপি ১৮ সিদ্ধান্তে একমত। কিন্তু ৭ শতাংশ আসনে নারীর সরাসরি মনোয়নের সিদ্ধান্তে আপত্তি জানিয়ে নবগঠিত দলটি […]
‘আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে’ : মাওলানা ফেরদাউসুর রহমান

বাংলাদেশ আজ দেশি-বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে পড়েছে- এমন মন্তব্য করে মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, “ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া এই ষড়যন্ত্র থেকে জাতিকে রক্ষা করতে হলে আমাদের আর কোনো বিকল্প নেই।” ১ আগস্ট (শুক্রবার) বিকালে সোনারগাঁ থানার সনমান্দি ইউনিয়নের বাইতুল আমান জামে মসজিদে আয়োজিত ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাওলানা […]
না:গঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিশেষ সাধারণ সভা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১ আগস্ট)। সকাল এগারোটায় শহরের চাষাড়া বালুরমাঠস্থ রূপসী বাংলা কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শিখণ […]
নেতা নয় আপনারা আপনাদের সেবক হিসেবে ডাক দিবেন: টিপু

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, বাংলাদেশে সম্প্রদায়িক কোন উস্কানি দেওয়া যাবে না। আর সাম্প্রদায়িক কোন উস্কানিতে আপনারা পা দিবেন না। কারণ তাদের উস্কানিতে পা দিলে তারা হিন্দু মুসলিম উভয়কে দাঙ্গামা হাঙ্গামা লাগিয়ে তারা তার সুযোগ গ্রহণ করার চেষ্টা করবে।আমাদের জিয়াউর রহমান সর্বদলীয় অসাম্প্রদায়িক রাষ্ট্র কাঠামো গঠন […]
বিজয় মিছিলকে সফল করতে মহানগর বিএনপির ব্যাপক প্রস্তুতি

স্টাফ রিপোর্টার: আগামী ৫ ও ৬ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন দিবস উপলক্ষে ৫ আগস্ট বন্দর উপজেলা ও ৬ আগস্ট ঢাকায় বিএনপির বিজয় মিছিলকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এক প্রস্তুতি সভার মাধ্যমে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শুক্রবার ( ১ আগস্ট) […]
জমি সংক্রান্তের ঘটনা ভিন্নখাতে নিতে শাহ আলম মানিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ডে জমি সংক্রান্তের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ আলম মানিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে সিদ্ধিরগঞ্জের আলোচিত লেডি সন্ত্রাসী যুব মহিলা লীগের নেত্রী মাদক সম্রাজ্ঞী শায়লার ভাই বাবুলের বিরুদ্ধে। এর আগেও আলোচিত লেডি সন্ত্রাসী যুব মহিলা লীগের নেত্রী শায়লা […]
রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। আজ শুক্রবার সকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। অভিযোগটি পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এর পরিপ্রেক্ষিতে গত […]
আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া কে এই মেজর সাদিক?

আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজরের বিরুদ্ধে। তাকে ইতিমধ্যে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে অফিসার্স মেস-এ-তে প্রেস ব্রিফিংয়ে মেজর সাদিককে সেনা হেফজতে নেওয়ার কথা জানিয়েছেন সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধান ভারতে পালিয়ে যাওয়া […]
বকশীগঞ্জে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যানসহ চার আ.লীগ নেতা গ্রেফতার

রাশেদুল ইসলাম রনি জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে বকশিগঞ্জ থানা পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের […]
বিএনপি নেতা মানিকের বিরুদ্ধে অস্ত্রের মুখে বাবুলকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আদালতে মামলা করায় ক্ষিপ্ত হয়ে বাবুল (৫৫) নামে এক ব্যক্তিকে সশস্্র বাহিনী নিয়ে অস্ত্রের মুখে অপহরণ করে পিস্তলের বাট দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক শাহ আলম মানিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি […]
৬নং ওয়ার্ডে কথিত যুবদল নেতা সন্ত্রাসী রুহুল বাহিনীর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-গুলি, আহত ৩

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নং ওয়ার্ডে ফের নিজেদের আধিপত্য জানান দিতে আওয়ামী লীগের পূর্নবাসনকারী সন্ত্রাসী কথিত যুবদল নেতা পরিচয়দানকারী রুহুল আমিন ভোলা বাহিনীর বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে। এসময় আহত হয়েছে বিএনপির ৩ নেতাকর্মী। এদের মধ্যে আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে ৬নং […]
আ.লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগ: সেনাবাহিনীর হেফাজতে মেজর সাদেক

মেজর সাদেকুল হক সাদেক সেনাবাহিনীর হেফাজতে আছেন। তার বিষয়ে তদন্ত চলছে। দোষ প্রমাণ হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে অফিসার্স মেস-এ-তে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে সেনা সদর। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা এসব কথা বলেন। ব্রিফিংয়ে সাংবাদিকরা জানতে চান, সম্প্রতি […]
বন্দরে আলোচিত কুদ্দুস হত্যা মামলার আসামী রানা গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি:বন্দরে আলোচিত আব্দুল কুদ্দুস হত্যা মামলার আসামী রানা (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রানা বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকার মৃত নায়েব আলী ছেলে। গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ৩৯(৬)২৫ নং হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (৩০ জুলাই) রাতে বন্দর থানার শাহীমসজিদ এলাকায় অভিযান […]
সেলিম -শামিম ওসমানরা বন্দরে সুবেদার সরকার নিয়োগ করেছিলো- এড: সাখাওয়াত

বন্দর প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড বিএনপি উদ্যাগে সদস্য ফরম বিতরন ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টায় বন্দর থানার দড়ি সোনাকান্দাস্থ হেভেন কমিউনিটি সেন্টারে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক এডঃ মোঃ সাখাওয়াত হোসেন খান বলেন, […]
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার- ২

বন্দর প্রতিনিধি: বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার মদনপুর এলাকার সিদ্দিক বিশ্বাসের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাগর হোসেন (৩৩) ও কুড়িপাড়া এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী কবির হোসেন (৪০)। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে […]
বন্দরকে নিয়ে কেন এত ষড়যন্ত্র- মুকুল, সাঈদ, খোরশেদ….

ডিলিমিটেশন আইন ২০২১ এর ৬ ধারার (৩,৪) উপ ধারায় এরিয়া সংযোজন– বিয়োজনের বন্দর প্রতিনিধি //আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আসন এরিয়া নির্ধারন নিয়ে ক্ষোভের সঞ্চারন দেখা দিয়েছে। বন্দর উপজেলাকে পূর্বের অবস্থানে রাখতে নিয়মতান্ত্রিক ভাবে সকল কিছু করা হবে। দেশ উন্নয়ন নিয়ে সামনে অগ্রসর হচ্ছে আর আমাদের বন্দর উপজেলাকে নিয়ে বারংবার ষড়যন্ত্র হচ্ছে। গুলশান বনানীর সমতালে খাজনা, […]
১৯৭১ সালে শেখ মুজিব স্বাধীনতা চান নাই: টিপু

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত বন্দর থানা বিএনপির আওতাধীন ২০নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান, বক্তব্য শুরুতেই তিনি বলেন বন্দর থানা বিএনপির আওতাধীন ২০নং ওয়ার্ড বিএনপির সকল […]
সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে হত্যা, দুই ভাইকে যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে তারা আদালতে অনুপস্থিত […]
সব প্রচেষ্টা ব্যর্থ: এবার ঢাকা দখলের চেষ্টায় আ.লীগ

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই দেশে চলছিল একের পর এক ষড়যন্ত্র। নানামুখী অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল পরাজিত শক্তি। সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এবার রাজধানী ঢাকা দখলের চেষ্টা করছেন আওয়ামী লীগ। এই পরিকল্পনাকে সামনে রেখে বেশকিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণও নিয়েছেন। প্রশিক্ষণ নেওয়া গেরিলা বাহিনীর প্রধান উদ্দেশ্য দেশের মধ্যে বড় ধরনের […]
পেনশনের শোকে আর্থিক সংকটে চিকিৎসা না করতে পেরে মারা গেলেন সিনিয়র নার্স ফ্রান্সিলিয়া গোমেজ

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের অবসর প্রাপ্ত সিনিয়র ষ্টাফ নাস ফ্রান্সিলিয়া গোমেজ অবশেষে না ফেরার দেশে চলে গেলেন। গত ২৬ জুলাই রাতে তার দীর্ঘদিনের কর্মস্থল ভিক্টোরিয়া হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ২৭ জুলাই দুপুরে মাসদাইর কেন্দ্রীয় খ্রীষ্টান কবরস্থানে সমাধি করা হয়। ২০২১ সালের জুলাই মাসে চাকুরী হতে অবসরে যান ফ্রান্সিলিয়া গোমেজ।অবসর নেয়ার প্রায় […]
