সিদ্ধিরগঞ্জে কিশোর রায়হান হত্যা: র্যাবের হাতে আটক ২

প্রেস বিজ্ঞপ্তি: সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলীতে কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান রায়হান (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় হৃদয় ও আলআমিন নামে দুইজনকে গেস্খফতার করেছে র্যাব-১১। শনিবার দিবাগত রাত দেড়টায় থানাধীন পাইনাদী এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হৃদয় সিদ্ধিরগঞ্জের নয়াপাড়া এলাকার আবদুস সামাদের ছেলে এবং আলআমিন নোয়াখালী গঙ্গাবর এলাকার মনির হোসেনের ছেলে। […]
বকশীগঞ্জ পৌরসভার ভিজিএফের চাল বিতরণ

রাশেদুল ইসলাম রনি : বকশীগঞ্জ পৌরসভার ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে।পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ্য ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।২৪ মে শনিবার সকালে বকশীগঞ্জ পৌরসভার চাল বিতরণের উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক আসমা- উল- হুসনা। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার খাইরুল বাশার ,পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুল […]
লন্ডনে হাসিনা ঘনিষ্ঠদের ১৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দ (ফ্রিজিং অর্ডার) করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। এর বাইরেও সংস্থাটি আরও ৭টি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে। শনিবার (২৪ মে) গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, লন্ডনে বাংলাদেশের সাবেক শাসকদের ৯০ […]
বন্দরে ব্রাকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে আদালতে মামলা

স্টাফ রিপোর্টারঃ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের মিনারবাড়ি এলাকায় প্রবাস ফেরত ব্যক্তির জমির উপর জোড় পূর্বক সীমানা দেয়াল নির্মাণ করে জমি দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে বেসরকারি এনজিও সংস্থা ব্রাকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রায়হান উদ্দিন বাদী হয়ে ব্রাক বি.ডি.পি বন্দর শাখার দুইজন ব্যবস্থাপককে অভিযুক্ত করে ২১মে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় একটি মামলার আবেদন […]
মুরাদপুরে পশু হাটের অনুমতি নিয়ে বিএনপির ৪ গ্রুপ মুখোমুখি

বন্দর প্রতিনিধি // নারায়নগঞ্জ বন্দরে অস্থায়ী পশুর হাট বসানোকে কেন্দ্র করে এখনো আতংকে এলাকাবাসী। এক হাট বন্ধ বা অনুমতি না দিলে অন্য জায়গায় হাট বসানোর জন্য আবেদন করে প্রতিপক্ষরা প্রতিনিয়ত মহরা দিচ্ছে। নাসিক ২৭ নং ওর্য়াড বন্দরের মুরাদপুরস্থ মোতালেব মিয়ার বালুর মাঠে অস্থায়ী পশুর হাট বসানোর জন্য আবেদন করেন বিএনপির একটি গ্রুপ। বিগত স্বৈরাচারী সরকারের […]
পদত্যাগ হবে ড. ইউনূসের জন্য আত্মঘাতী: ফরহাদ মজহার

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন। পদত্যাগ করা হবে তার ব্যর্থতা, তার জন্য আত্মঘাতী। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি এমন মন্তব্য করেন। ফেসবুকে তিনি লেখেন, কোনো ব্যক্তি বা দল নয়, তার উচিত জনগণের ঐতিহাসিক অভিপ্রায়কে সম্মান করা, কোনো দল বা গোষ্ঠীর চাপে বিভ্রান্ত […]
সিদ্ধিরগঞ্জে ল্যাংড়া গাজীর নিয়ন্ত্রণে মাদক সম্রাট নাহিদের চাঁদাবাজি ও মাদক ব্যবসা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডের নতুন বাজার এলাকায় কিশোরগ্যাং লিডার ও আলোচিত শীর্ষ সন্ত্রাসী মাদক সম্রাট নাহিদের চাঁদাবাজি ও মাদক সিন্ডিকেটের ভয়াবহ নেটওয়ার্ক গড়ে তুলেছেন ল্যাংড়া গাজী ওরফে লোহাচোর আরশাদ গাজী। নাহিদ আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার আতঙ্কে পলাতক থাকায় ল্যাংড়া গাজীর নেতৃত্বে এএলাকায় দিনরাত বিক্রি হচ্ছে মাদক ও প্রতি শুক্রবার নাগিনা জোহা সড়কের […]
যেসব কারণে বিএনপি-জামায়াত-এনসিপিতে বিভক্তি

বিএনপি চায় জাতীয় নির্বাচন আর এনসিপি চায় স্থানীয় সরকার নির্বাচন চব্বিশের গণঅভ্যুত্থানের শক্তিগুলোর বিভক্তি এখন দৃশ্যমান। বিভিন্ন ইস্যুতে মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি, জামায়াত ও অভ্যুত্থানের পর জন্ম নেওয়া দল এনসিপি। এর মধ্যে একাত্তর ইস্যুতে জামায়াত ও এনসিপির নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য নিবন্ধন না থাকা দল দুটির মধ্যে দূরত্ব তৈরি করেছে। আর বিএনপির সঙ্গে নতুন করে দ্বন্দ্বে […]
জালিয়াতির অভিযোগে নবীগঞ্জ গালর্স স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আদালতে মামলা

বন্দর প্রতিনিধি: নবীগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা সাময়া খানম (৪৭) এর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন তারই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা (গনিত) উম্মে সালমা। অর্থ আত্মসাৎ, প্রতরণা, নথি জালিয়াতির অভিযোগ এনে বৃহস্পতিবার ২২ মে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বন্দর আদালতে মামলাটি দায়ের করেন। আদালতে সি.আর মোকদ্দমা নং ২০৮/২০২৫। মামলার আবেদনে দ-বিধি ৪০৬/৪২০/৪৬/৪৬৮/৪৭১ ধারা উল্লেখ করা […]
প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বিত্তবানরা এগিয়ে আসুন – মান্নান ভূঁইয়া

স্টাফ রিপোর্টারঃ প্রতিবন্ধীদের আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে এবং তাদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সরকারি ভাবে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার প্রাপ্ত মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। তিনি ২৩ মে শুক্রবার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মধুগড় এলাকায় আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত প্রতিবন্ধী স্কুল পরিদর্শনে গিয়ে উপরোক্ত কথা গুলো […]
বিগত শাসকরা দেশের কল্যাণের চেয়ে নিজেদের কল্যাণে বেশি ব্যস্ত ছিল -মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, ৫ আগষ্টের পরে এদেশের মানুষ চায় ইসলামী দল নতুন করে এদেশের ক্ষমতায় বসুক। যাতে মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। তাই ইসলামী আন্দোলন এর প্রতি বিশ্বাস ও ভালোবাসা আরও বেড়ে গিয়েছে। কারণ বিগত শাসকরা দেশের কল্যাণের চেয়ে নিজেদের কল্যাণে বেশি ব্যস্ত ছিল। সুতরাং আমাদের দায়িত্বশীলদের […]
ঈদ উপলক্ষে বকশীগঞ্জে ৩৭হাজার ২৮৭ পরিবার পাবে ভিজিএফের চাল

রাশেদুল ইসলাম রনি পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ১ পৌরসভা ও ৭ টি ইউনিয়নে ১০ কেজি করে ভিজিএফের চাল পাবে ৩৭ হাজার ২৮৭ টি দুস্থ-অসহায় পরিবার। শুক্রবার (২৩ মে ) এ তথ্য নিশ্চিত করেছেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ।পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে এ […]
আন্তঃজেলা ডাকাত সর্দার ‘বোচা হালিম’ গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে ১০ ডাকাতিসহ ২২ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল হালিম ওরফে নাক বোচা হালিম ওরফে আলিমকে (৫০) গ্রেফতার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাস স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক […]
প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। তার ক্ষমতা প্রয়োজন নেই। কিন্তু বাংলাদেশের জন্য ড. ইউনূসের প্রয়োজন আছে। শুক্রবার নিজের ফেসবুক পেইজে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এসব কথা বলেন। সেই সঙ্গে সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে নিয়মিত আলোচনা বসতে, তাদের মতামত নিতে এবং কোনো ধরনের বিচ্ছিন্নতা […]
সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতির ইন্তেকাল

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সহ–সভাপতি ও বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রহমান মুন্সী (৮২) ক্যানসার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে (আইসিইউতে) চিকিৎসাধীন ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি… রজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে ও নাতী–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বারদী বাজার খেলার […]
সেনানিবাসে আশ্রয় দেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ (তালিকাসহ)

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণরক্ষায় রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। আশ্রয় দেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় আইএসপিআর। আশ্রয় দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন, ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ […]
আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- শ্রমিক কামরুল হাওলাদার (৩০), আতিক (২৫) সোহাগ (৩২) ও আফ্রিদী (২৪)। তারা সবাই ওই এলাকায় অবস্থিত মিথিলা […]
নারায়ণগঞ্জ কলেজে ছাদ বাগানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সবুজের নগরীতে রূপান্তরের অভিপ্রায় নিয়ে নারায়ণগঞ্জ কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও ছাদ বাগানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ২২মে দুপুরে গ্রিন এন্ড ক্লিন কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুর ইসলাম মিঞা এ কমর্সূচির উদ্বোধন করেন। নারায়ণগঞ্জ কলেজ কৃষি ক্লাবের পক্ষ থেকে এই কর্মসূচিটি গ্রহণ করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আমরা এক লাখ বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছি। […]
বন্দরে পিকআপের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ, আহত ৫

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কে পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে পাঁচ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৮টায় তালতলা এলাকায় গ্লাস ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সোনাচড়া এলাকার আব্দুল রশিদ মিয়ার ছেলে আকাশ (৩০), নবীগঞ্জ উত্তর নোয়াদ্দা এলাকার রায়হান পুলক (৪৩), সোনাচড়া এলাকার মোজাম্মেল (৩৫)। […]
মিশনপাড়ায় তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) আইন, ২০১৮-এর ২৭ ধারা মোতাবেক প্রতিটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা […]
আওয়ামী দোসর আইভী কারাগারে আস্থাভাজন কাউন্সিলর মনির প্রকাশ্যে!

ষ্টাফ রিপোর্টার: স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামীলীগকে নিষিদ্ধ করা হয়েছে বিগত ১৭ বছরে নিরীহ মানুষকে হত্যা,দেশের টাকা লোপাটসহ নানাবিধ কারনে। সেই নিষিদ্ধ আওয়ামী দোসররা নারায়ণগঞ্জে প্রকাশ্যে চলাচল করলেও গ্রেফতারের জন্য নেই কোন পদক্ষেপ। গত সপ্তাহে আওয়ামীলীগের অন্যতম দোসর ছাত্র-জনতা হত্যা মামলার আসামী এনসিসি সাবেক মেয়র ডা: সেলিনা হায়াত আইভীকে গ্রেফতার করলে তার অন্যতম আস্থাভাজন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার […]
