আড়াইহাজারে ইউপি সদস্যসহ তিনজনকে তুলে নিয়ে নির্যাতন, গরু লুট করে ভুরি ভোজ

আড়াইহাজারে চিহ্নিত ডাকাত সফুর নেতৃত্বে সন্ত্রাসীরা বুধবার দিবাগত রাতে মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া গ্রামে ইউপি সদস্য সাত্তারসহ তিনজনকে বাড়ি থেকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন চালায়, আটটি গরু লুট করে নেয় এবং কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালায়। পরে মরদাসাদী গ্রামে নিয়ে গিয়ে দুটি গরু জবাই করে ভুরি ভোজে অংশ নেয় হামলাকারীরা। ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে, কেউ […]
ফতুল্লায় জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লায় জমি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের নারীসহ পাঁচ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১ মে) বিকাল ৩ টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া আপ্যায়ন কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের এ হামলার ঘটনায় আহতরা হলেন-মোসা: এমিলি (৪৫), মোঃ নুরুজ্জামান( ৬০), সাহিদা (৪০), সাদিয়া আক্তার (৩৫) […]
আড়াইহাজারে অলিগলিতে হাজারো অবৈধ ফার্মেসি হুমকিতে জনস্বাস্থ্য

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অলিগলিতে গড়ে উঠেছে সহস্রাধিক ফার্মেসি। বেশির ভাগ ফার্মেসিতেই নেই ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্ট। ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে এসব ওষুধের দোকান। অভিযোগ রয়েছে, এসব ফার্মেসি চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক, নিষিদ্ধ, ভারতীয় নকল, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের নানা প্রকার ওষুধ অবাধে বিক্রি করছে। এ ছাড়া ওষুধের দোকানগুলোতে নেই কোনো প্রশিক্ষিত ফার্মাসিস্ট। […]
ফতুল্লার পঞ্চবটীতে পাগলা হামিদের সাম্রাজ্যে এখন অভির নিয়ন্ত্রনে!

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লার এনায়েতনগর পঞ্চপটি এলাকার এক নয়া মুর্তিমান আতংকের নাম সারজিল আহম্মেদ অভি। ফতুল্লার শিল্পনগরী এনায়েতনগর ইউনিয়নের রাজনীতিতে অভি পরিচিত মুখ না হলেও তার রাজনীতির সার্টিফিকেট চাচা কিং মেকার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। জানা যায়, বাবা প্রয়াত নুর মোহাম্মদ হলেও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ভাতিজার পরিচয়ে বেশি পরিচিত তিনি। কেউ বাবার নাম জানতে চাইলে […]
নিষিদ্ধ ছাত্রলীগের দোসর মেহেদী হাসান জুয়েল প্রকাশ্যে!

ষ্টাফ রিপোর্টার: মেহেদী হাসান জুয়েল যিনি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ছিলেন, সবাইকে ভয় দেখাতেন নারায়ণগঞ্জের সাবেক গডফাদার খ্যাত এমপি শামীম ওসমানের ছেলে জেলাজুড়েই বিভিন্ন অপকর্মকারীদের অন্যতম হোতা,ছাত্র-জনতার আন্দোলনে পিতাকে পাশে রেখেই প্রকাশ্যে গুলিবর্ষনকারী অয়ন ওসমানের আস্থাভাজন হিসেবে। ৫ আগষ্টে গুরু অয়ন ওসমান পালালেও পালাতে হয়নি জুয়েলকে। গুরু অয়ন ওসমান মামলার ভয়ে পালাতে পারলেও পালাতে হয়নি মেহেদী […]
টিটুর উত্থান যেন রূপকথার গল্প, বিদেশে বিশাল সাম্রাজ্য

যুগান্তর অনলাইনে প্রকাশিত সংবাদটি জাগো নারায়ণগঞ্জ২৪.কমের পাঠকের জন্য হুবুহু প্রকাশ করা হলো: নারায়ণগঞ্জের গডফাদারখ্যাত শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটুর বিস্ময়কর উত্থান রূপকথার গল্পকেও হার মানায়। বৈধ কোনো ব্যবসা না থাকার পরও শুধু শামীম ওসমানের শ্যালক হওয়ায় অবৈধ পথে অর্থ উপার্জনের সব সেক্টরেই ছিল তার একচ্ছত্র নিয়ন্ত্রণ। বিভিন্ন গার্মেন্ট কারখানার পরিত্যক্ত কাপড় (ঝুট) ব্যবসার নিয়ন্ত্রণ, […]
বক্তাবলীতে পিতার সম্পদ বুঝে পেতে প্রতারক মাসুদের বিরুদ্ধে মামলা করে বিপাকে শরীফ

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ছোট ভাই-বোনকে সম্পত্তি সহ ব্যবসার টাকা থেকে বঞ্চিত করে আত্মসাতের অপচেষ্টার ঘটনায় প্রতারক বড় ভাই মাসুদ এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পরও নিজের হিশ্যা বুঝে পেতে বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করছে শরীফ হোসেন। অপর দিকে স্ত্রী তাহমিনা আক্তারের কুপরামর্শে মাসুদ তার পিতার সম্পদ সহ ব্যবসার টাকা একাই গ্রাস […]
সোনারগাঁয়ের নরপশু আলাউদ্দিনের ফাঁসি চায় এলাকাবাসী

সোনারগাঁ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মঙ্গলেরগাঁও এলাকার বাসিন্দা আলাউদ্দিন মিয়া। ওই এলাকায় তাকে সন্ত্রাসী, ভূমিদস্যু, লুটপাটকারী হিসেবে চিনেন সবাই। আওয়ামলীগ সরকারের আমলে পুরো সোনারগাঁ দাপিয়ে বেড়িয়েছেন তিনি। কখনো আওয়ামীলীগ, কখনো জাতীয়পাটি অর্থাৎ যাকে দিয়ে তার উপকার হতো, যার প্রভাব দিয়ে সে নিজেকে এলাকায় ক্ষমতাশালী হিসেবে দেখাতে পারতো তার সাথেই সখ্যতা করে পুরো গ্রামটি তার নিয়ন্ত্রণে […]
আমতলিতে সামাজিক নিরাপত্তা বাস্তবায়নে করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলী উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়নে করনীয় শীর্ষক এক সেমিনার বুধবার সকাল ১১ টায় আমতলী পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এ সেমিনারের আয়োজন করে। আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী […]
আমতলীতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি সমাজসেবা অধিদপ্তর কর্তক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়নে ‘সমাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ বুধবার দুপুর ১২ টায় আমতলী পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এ প্রশিক্ষনের আয়োজন করে। আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক […]
আমতলীতে ব্র্যাকের প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে বুধবার সকাল ১০টায় ব্র্যাকের জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধ বিষয়ক এক প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. হুমায়ুন ইসলাম সুমন এর সভাপতিত্বে প্রকল্প পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান। সভায় […]
ব্যবসায়িক সংগঠনগুলোর নির্বাচনে সক্রিয় ওসমানদের আস্থাভাজনরা

স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জে প্রভাবশালী ওসমান পরিবারের সকল সদস্যরা পালিয়ে গেলেও রেখে গেছেন তাদের সমর্থিত দোসরদের। ৫ই আগষ্টের পর কিছু সুবিধাবাদী বিএনপি নেতাদের আশ্রয় প্রশ্রয়ে গুটি গুটি পায়ে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে নিচ্ছেন সেই ওসমান দোসররা। সম্প্রতি কিছু ব্যবসায়িক সংগঠনে তাদের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে চোখে পড়ার মত। সর্বশেষ বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্টস্ এসোসিয়েশন […]
সিদ্ধিরগঞ্জে ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গ্রেপ্তার না করার অভিযোগ পাওয়া গেছে। নাসিক ৬নং ওয়ার্ড এলাকার ফ্যাসিবাদের দোসর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আবু খান ওরফে পিস্তল আবু, দুর্নীতির বরপুত্র যুবলীগ নেতা মতির পিএস ও ক্যাশিয়ার […]
চেয়ারম্যান রশিদকে তার দায়িত্বে বহাল রাখলো হাইকোর্ট

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ আহমেদকে পুনরায় তার দায়িত্বে বহাল রেখেছে হাইকোর্টের আপিল বিভাগ। বুধবার (২১ মে) আকিল উদ্দিন সিকদারের দাখিলকৃত পিটিশন স্থগিত (স্টে) করে এ আদেশ দেয় আদালত। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মোঃ আব্দুর রশিদ বলেন, “হাইকোর্ট আকিল উদ্দিন শিকদারকে চেয়ারম্যান ঘোষণা করেনি। বরং, তাকে কেন প্যানেল […]
বক্তাবলী খেয়াঘাট ইজারায় অনিয়ম: বিএনপি নেতার ইজারা বাতিল

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গুদারাঘাটের বাংলা ১৪৩২ সনের ইজারা বাতিল ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ইজারা প্রক্রিয়ায় নিয়ম লঙ্ঘন করে অন্যের কাছে ঘাট হস্তান্তরের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘাটটির ইজারাদার ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাসান আলী। সরকারি নির্দেশনার ভিত্তিতে জানানো হয়, তিনি সর্বোচ্চ দরদাতা হিসেবে ২৮ লাখ ৮২ হাজার ৫০০ […]
ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর রাসেল !

ষ্টাফ রিপোর্টার: দেশে আইনের উর্দ্ধে কেউ নন এমন একটা কথার প্রচলন থাকলেও বর্তমানে এর প্রতিফলন ঘটেনা। বর্তমানে সর্ম্পকের উর্দ্ধে কেউ নন এমনটাই প্রচলন চলছে। সারাদেশে আওয়ামী দোসরদের গ্রেফতারের জন্য যখন সরকার ঘোষনা দেন ঠিক সেই সময়ে বিগত আওয়ামীলীগের দোসররা বিএনপি নেতাদের ভাই কিংবা নিকট আত্মীয় হওয়ার সুবাদে বিগত ১৭ বছরে অপরাধের রামরাজত্ব চালালেও বর্তমানে তারা […]
ইশরাকের মেয়র ইস্যুতে বিএনপি কি সরকারবিরোধী আন্দোলনের পথে হাঁটছে?

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। নগর ভবনে তালা লাগিয়ে ইশরাক সমর্থকদের অবরোধের কারণে দক্ষিণ সিটি কার্যালয়ে কার্যত অচলাবস্থার তৈরি হয়েছে। যদিও এখন পর্যন্ত মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ নিতে পারবেন কিনা সেটি স্পষ্ট করা হয়নি সরকারের পক্ষ থেকে। বিবিসি বাংলার […]
দুই মামলায় আইভীর জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২১ মে) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে মামলাগুলোর জামিন শুনানি অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান। এর আগে আদালতে আইভীর পক্ষে জামিন শুনানিতে […]
কৃষকদল করলে মনে হিংসা বিদ্বেষ রাখা যাবেনা – স্বপন খন্দকার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক স্বপন খন্দকার বলেছেন, কৃষকদল করতে হলে মনে কোন হিংসা বিদ্বেষ রাখা যাবেনা। ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। কৃষকদলের কেউ চাঁদাবাজি করলে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগের যাদের দলীয় কোন পদ ছিল না, যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই, তারা কৃষকদলে যোগদিতে চাইলে […]
সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

নারায়ণগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, সাংবাদিক জিসানের মুক্তির দাবী ও কুচক্রী মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ফতুল্লার সাংবাদিকেরা। মঙ্গলবার (২০ মে) ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় ফতুল্লা থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম বলেন, আপনারা যদি সাংবাদিকদের মামলা দিতে চান তাহলে এর বিরুদ্ধে আমরাও রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলবো। সাংবাদিক সমাজ […]
সিদ্ধিরগঞ্জে আওয়ামী দোসর ভূমিদস্যু জালাল ফের বেপরোয়া

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের আওয়ামীলীগের দোসর ও চিহ্নিত ভূমিদস্যু জালাল উদ্দিন ওরফে তেল জালাল ফের বেপরোয়া হয়ে উঠেছে। ২৪ এর জুলাই-আগষ্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর তাঁর দোসরা আত্মগোপনে চলে যাওয়ায় কয়েকমাস নিরব থাকার পর আবারো ভূমিদস্যুতায় সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে এই চিহ্নিত ভূমিদস্যু ও […]
