জামালপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।।জামালপুরে নাশকতা ও বিষ্ফোরক মামলায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জামালপুর শহরের পশ্চিম কাচারিপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) […]
রুপগঞ্জে আগের মত এখনও মানুষকে ভয় দেখিয়ে রাখা হয় : সেলিম প্রধান

জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান বলেছেন, আমাদের সমাজে যদি কেউ ভাল কিছু করতে চায় তাহলে তাকে বিভিন্ন ভাবে হয়রানি করা হয়। তার পেছনে একটি চক্র লেগে যায়, তাকে খারাপ বানাতে উঠে পড়ে লাগে সবাই। আমি সব সময় চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছি, আর আমার বিরুদ্ধে গত ৫ আগস্ট একটি চাঁদাবাজি মামলা করেছে গাজী বাহিনীর মজিবর। […]
শেখ হাসিনার পরিবারের ৫ সদস্যের বাড়ি ও জমি জব্দের আদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের পাঁচ সদস্যের বাড়ি ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। জব্দ হওয়া সম্পত্তির মধ্যে সায়মা ওয়াজেদ পুতুলের রাজধানীর বারিধারার চার কোটি ৯৮ লাখ টাকার বাড়ি রয়েছে। খুলনার দিঘলিয়ায় শেখ রেহানা, সায়মা ওয়াজেদ পুতুল ও সজীব ওয়াজেদ জয়ের নামে থাকা ৬১ […]
সোমবার দেশে ফিরতে পারেন খালেদা জিয়া , সঙ্গে ফিরবেন দুই পুত্রবধূ

যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার দেশে ফিরতে পারেন। তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার চেষ্টা চলছে। এজন্য সহযোগিতা চেয়ে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সেটা সম্ভব না হলে সাবেক এই প্রধানমন্ত্রী উড়োজাহাজের বিজনেস ক্লাসে দেশে ফিরতে পারেন। খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বুধবার সমকালকে বলেন, রোববার […]
সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীই ছিলেন ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ তালিকায় আরো যারা

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। ওই সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ছিলেন আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযোদ্ধার তালিকা বৃদ্ধি, যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ না করাসহ বিভিন্ন বিষয়ে বিতর্কিত ছিলেন তিনি। তবে এবার জানা গেল সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীই ছিলেন ‘ভুয়া মুক্তিযোদ্ধা’। মোজাম্মেল হকসহ বিগত সরকারের সাত মন্ত্রীর বিরুদ্ধে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’র অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। […]
ফতুল্লায় জিনিয়াস কিশোর গ্যাং গ্রুপের মুল হোতা রিয়াজ ও শুভ গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কিশোর গ্যাং জিনিয়াস গ্রুপের মূল হোতা রিয়াজ ও শুভ কে আটক করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে ট্রাক লুটের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। এসময় স্থানীয়রা ধাওয়া করে রাম দা ছুরিসহ ফাহিম নামে ওই গ্রুপের একজনকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে দিয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় ফতুল্লার মাহমুদপুর […]
সোনারগাঁয়ে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নদীতে ভাসমান হাত-পা বাঁধা অবস্থা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ি পুলিশ। বুধবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদীতে মরদেহটি পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার (তদন্ত ওসি) রাশেদুল হাসান খান। ওই নারীর বয়স আনুমানিক ৩৫-৩৬ বছর। নিহতের পরিচয় পেতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে […]
আড়াইহাজারে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যুবক হত্যায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার আড়াইহাজারের সেন্দি এলাকার রুস্তম আলীর ছেলে শামীম (৩০) ও […]
দূর্নীতির মহারানী নবীগঞ্জ গালর্স স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ

ষ্টাফ রিপোর্টার: নবীগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সায়মা খানমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলেছে প্রতিষ্ঠানটির শিক্ষক ও অভিভাবক। এ বিষয়ে সম্প্িরত দুর্নীতি দমন কমিশন, শিক্ষাসচিব, ঢাকা শিক্ষা বোর্ড নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। শিক্ষক ও অভিভাবকরা অভিযোগ করেন, পলাতক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা […]
বকশীগঞ্জে ২শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রাশেদুল ইসলাম রনি জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযানে ২শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল হাসেম (আবুল)(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি-১। বুধবার (৩০ এপ্রিল ) সকালে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিন কামালপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।আবুল হাসেম উপজেলার বগারচর ইউনিয়নের গলাকাটি গ্রামের মৃত আজিজল […]
শামীমপুত্র অয়ন ওসমানের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা

বৈষম্য বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যা মামলায় শামীম ওসমানের ছেলে অয়নসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। আজ বুধবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের সাথে সাথে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শামীম ওসমান। বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র জনতার উপর গুলি চালিয়ে […]
আগে একতা, পরে জোট! ঐক্য গড়ছে ইসলামী দলগুলো

বিএনপি ও জামায়াতে ইসলামী থেকে সমদূরত্ব রেখে ইসলামী দলগুলো একতাবদ্ধ হচ্ছে। মধ্যপন্থি দলগুলোকেও এতে যুক্ত করার প্রচেষ্টা চলছে। নির্বাচনের আগের পরিস্থিতি এবং বড় দলগুলো কতটা ছাড় দেয়, তা দেখে ঠিক করবে– কার সঙ্গে জোট হবে। বিএনপি, জামায়াতের পর নবগঠিত জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে। ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে […]
‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’ বক্তব্যটি শেখ হাসিনার

‘২২৬টি মামলা হয়েছে, ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’ বক্তব্যটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এমন রিপোর্টের প্রেক্ষিতে আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতকে জানান, ‘২২৬ টি মামলা হয়েছে […]
শেরপুরের শ্রীবরদীতে ভূয়া বিল ভাউচারে অর্ধকোটি টাকা উত্তোলন!

কৃষি প্রণোদনা ক্রয়ে মানা হয়নি সরকারি ক্রয়নীতি।। শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে ভূয়া বিল ভাউচারে অর্ধকোটি টাকা কৃষি প্রণোদনার উপকরণ ক্রয় দেখানো হয়েছে। ক্রয় কার্যক্রমে মানা হয়নি সরকারি ক্রয়নীতি। যে দোকানের ক্যাশ মেমো ব্যবহার করে বিল করা হয়েছে সেই দোকান থেকে ক্রয় করা হয়নি কোন পণ্য। দোকান মালিক নিজেও জানেনা তার ক্যাশ মেমো ব্যবহার করে লক্ষ […]
কোনো ছাতা-মাতা আমরা ভয় পাই না: ফেরদৌসুর রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা ফেরদৌসুর রহমান বলেছেন, “ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট বাহিনী বা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি—কোনো ছাতা-মাতা আমরা ভয় পাই না।” মঙ্গলবার(২৯শে এপ্রিল) ফতুল্লা পঞ্চবটি এলাকার আকবর কনভেনশন সেন্টারে হেফাজতে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা শাখার প্রতিনিধি সম্মেলন ও নতুন কমিটি ঘোষণার সময় তিনি এ বক্তব্য দেন। সম্মেলনে ফতুল্লা […]
আমতলীতে বজ্রপাতে দুই সন্তানের জননীর মৃত্যু!

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার আমতলীতে বাবার বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে পোলেনুর বেগম (২৫) নামের দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী মাঝগ্রামে ওই ঘটনা ঘটে। নিহত পোলেনুর বেগম উপজেলার কৃষ্ণনগর গ্রামের শামিম মৃধার স্ত্রী এবং পশ্চিম চুনাখালী মাঝ গ্রামের […]
আড়াইহাজারে পাওয়ারলুম শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চার দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় পাওয়ারলুম শ্রমিকরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত রামচন্দ্রী স্ট্যান্ড ও বিশনন্দী ফেরিঘাট সড়কে এই অবরোধ করা হয়। জানা গেছে, প্রথমে রামচন্দ্রী এলাকা থেকে গোপালদী বাজার পর্যন্ত সড়কে গাছের গুঁড়ি ও ইট ফেলে যান চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। পরে বিক্ষোভকারীরা রামচন্দ্রী স্ট্যান্ড […]
ছাত্রসেনা নেতার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মহানগরের সাবেক সভাপতি মাওলানা রইস উদ্দিন এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের চাষাড়া প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিবি রোড প্রদিক্ষন করে ২ নং রেল […]
বন্দরে এলজিইডির কার্যালয়ে দুদকের হানা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এলজিইডির কার্যালয়ের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। এ সময় ওই কার্যালয় থেকে বর্তমানে বিভিন্ন চলমান প্রকল্প ও গত পাঁচ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথি নিয়ে গেছে দুদক। মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দুদকের উপসহকারী পরিচালক মশিউর রহমান ও শরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। দুদকের উপসহকারী […]
ভিক্টোরিয়া হাসপাতালে সাত দিনের মধ্যে আইসিইউ চালুর ঘোষণা

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে আগামী ৭ দিনের মধ্যে নবজাতকদের জন্য আইসিইউ চালু করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতা বিষয়ক এক সভায় তিনি এই ঘোষণা দেন। সভায় জেলা প্রশাসক বলেন, “এই দুটি হাসপাতালকে […]
সোনারগাঁয়ে ৩০টি বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ এর কার্যক্রম উদ্বোধন

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এবং ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমানোর লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের উদ্যোগে ” মিড ডে মিল” চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মঙ্গলবার দুপুরে ৩০ টি বিদ্যালয়ে এ “মিড ডে মিল” এর আয়োজন করা হয়। প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান, উপজেলা […]
