ভারতের বর্ডার এলাকা থেকে বক্তাবলীর চিহ্নিত ডাকাত রতন গ্রেফতার

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ছমিরনগর এলাকার চিহ্নিত ডাকাত মাদক ব্যবসায়ী নানান অপকর্মের হতা মোহাম্মদ রতন ওরফে ডাকাত রতন কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) ব্রাক্ষনবাড়িয়া জেলার কসবা উপজেলার ইন্ডিয়ার বর্ডার এলাকা থেকে বিকেল পাঁচটায় ফতুল্লা থানার চৌকস অফিসার শামীম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ডাকাত রতন কে গ্রেফতার করতে […]
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় মদ জব্দ

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে আমদানী নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৭০ বোতল মদ জব্দ করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯এপ্রিল) ভোরে উপজেলার বড় গজনী এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৮লাখ ৫৫হাজার টাকা। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে একদল মাদককারবারি ভারত […]
শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জামাদি ধ্বংস

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর উত্তর শালচুড়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিন ও বিভিন্ন সরঞ্জামাদি ধ্বংস করা সহ দুই ব্যক্তিকে বালু পরিবহনের দায়ে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মো. আশরাফুল আলম রাসেল এই […]
জামালপুরে এলজিইডিতে দুদকের অনুসন্ধান

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরে অনিয়ম-দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতি দমন কমিশন-দুদকের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি কার্যালয়ে এই অভিযান পরিচালিত হয়। দুদক জামালপুরের উপ সহকারী পরিচালক মো: জিহাদুল ইসলাম ও আতাউর রহমান অভিযানে নেতৃত্ব দেন। জাইকার অর্থায়নে জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলার খাল পুন:খননের […]
শেরপুরের শ্রীবরদীতে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে হামিদুর রহমান (২৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত হামিদুর রহমান উপজেলার পশ্চিম ছনকান্দা গ্রামের আমিরুল ইসলামের ছেলে। এঘটনায় তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী সূত্রে […]
প্রকাশিত সংবাদের ব্যবসায়ী এস এম রানার তীব্র প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি নারায়ণগঞ্জ শহরের স্বনামধন্য ব্যবসায়ী এস এম রানার বিরুদ্ধে নারায়নগঞ্জের কিছু অনলাইন নিউজ পোর্টাল এবং স্থানীয় কিছু পত্রিকায় সংবাদ প্রকাশ করে যাচ্ছে। এতে করে আমার সুনাম ও মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। এক প্রতিবাদ বার্তায় মাদার প্রিন্টের মালিক এস এম রানা বলেন,ষড়যন্ত্র মুলক ভাবে আমার সুনাম ক্ষুন্ন করার জন্য দীর্ঘদিন যাবত কে বা কারা কাজ করছে।মিথ্যা […]
বন্দরে অপারেশন ডেভিল হান্টেও প্রকাশ্য জাহাঙ্গীর-চাঁন মিয়া-কমল-আক্তার-সুমন প্রধানরা….

স্টাফ রিপোর্টার // নারায়ণগঞ্জে বন্দরে অপারেশন ডেভিল হান্ট ও নিয়মিত অভিযানে আওয়ামীলীগ জাতীয় পার্টির সক্রিয় নেতাকর্মীসহ চিহৃিত দোসরদের গ্রেফতার করতে সক্ষম হচ্ছে পুলিশ। বন্দর থানা পুলিশের পরিদর্শক তরিকুল ইসলামের বিচক্ষনতায় বন্দরের চিহৃিত অপরাধীদের মনিটরসহ গ্রেফতার পূর্বক আদালতে প্রেরন করে অনেকটা নিজেকে দক্ষ হিসেবে প্রমান করেছেন। অপারেশন ডেভিল হান্টের মধ্যে বিগত স্বৈরাচারী সরকারের দোসররা পড়লেও প্রকাশ্য […]
বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

রাশেদুল ইসলাম রনি: জামালপুর বকশিগঞ্জে অভ্যন্তরীন বোরো ধান – চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ২৯ এপ্রিল সকালে ১১টার দিকে উপজেলার পৌর এলাকার খাদ্য গুদামে প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। এসময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম উপজেলা খাদ্যনিয়ন্ত্রক সাইদুর […]
গাজীর দোসর বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি ডেভিল ওমর ফারুক প্রকাশ্যে!

কায়েতপাড়ায় শিবির নেতার ভাই স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার ও ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, শীর্ষ সন্ত্রাসী, চাদাঁবাজ, ভূমিদস্যু,বৈষম্য বিরোধী ছাত্র জনতার হত্যা,সাংবাদিক গাফফার হোসেন লিটনকে হত্যা চেষ্টা সহ একাধিক মামলার আসামি ওমর ফারুক ভূইয়া দিব্যি ঘুরে বেড়ালেও আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছে নীরব দর্শকের ভূমিকায়। এতে করে ওমর […]
আদালত থেকে বের হওয়ার সময় সাবেক আইনমন্ত্রীকে চড়-থাপ্পড়

নারায়ণগঞ্জে আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চড়-থাপ্পড় দিয়েছেন আইনজীবীরা। সোমবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান (১৯) […]
স্যার আঙ্গরে স্কুল ফিরিয়ে দিন আমরা পড়বের চাই

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ স্যার আন্নেরা আঙ্গরে স্কুল আঙ্গরে ফিরিয়ে দিন। যমুনা নদী ভাঙ্গনের সময় আঙ্গরে স্কুল দক্ষিণ চিনাডুলি গ্রামে নিয়ে গেছে। সেখানে তিনটা স্কুল আছে। আঙ্গরে বাড়ি কাছে এহন কোন স্কুল নাই। আমরা স্কুলের অভাবে পড়বের পাইতেছিনা। আমরা পড়বের চাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই দাবী তুলেছেন জামালপুরের ইসলামপুরের সাপধরী ইউনিয়নের উত্তর জোরডোবা […]
প্রধান শিক্ষকের কু-প্রস্তাবে রাজি না হওয়ায়…………!

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বিরুদ্বে একই স্কুলের সহকারি শিক্ষিকাকে কু-প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে, এই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাহার উপর চালানো হয় নির্যাতন এমনটাই অভিযোগ করছেন ভুক্তভোগী বিলকিস আক্তার। এবিষয়ে সহকারী শিক্ষিকা বিলকিস আক্তার বলেন, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম আমাকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে […]
বন্দরে বেপরোয়া আজমীর ওসমানের সহযোগী আনোয়ার ও ভূমিদস্যু সোহেলের পরিবার

বন্দর প্রতিনিধি: স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমলে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও সরকারের সর্বোচ্চ পর্যায়ের পরোক্ষ ও প্রত্যক্ষ সহযোগিতায় নারায়ণগঞ্জে সন্ত্রাসের রাজত্ব করেছেন ওসমান পরিবার। তেমনি তাদের হয়েও বন্দরে একক ত্রাসের রাজত্ব করেছেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইফুউদ্দিন দুলাল প্রধানের। তার প্রধান সহযোগী হিসেবে আনোয়ার হোসেন ও ভূমিদস্যু তানভীর আহমেদ সোহেল পুরো অপরাধ জগত নিয়ন্ত্রণ […]
ইসলামপুর দুস্থ্য ও অতিদরিদ্রদের মাঝে নলকুপ বিতরন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে দুস্থ্য ও অতিদরিদ্রদের মাঝে নলকুপ বিতরন করা হয়েছে। এডিপি প্রকল্পের আওতায় উপজেলার গোয়ালের চর ইউনিয়নে ১৬জন ও পলবান্ধা ইউনিয়নের ১৬ জন হতদরিদ্র পরিবারের মাঝে নলকুপ বিতরণ করা হয়। সোমবার দুপুরে মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান। […]
নির্মাণাধীন ভবনে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: রাজউক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার: সারাদেশে নকশাবহির্ভূত যত ভবন আছে সেগুলোর বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। তিনি সতর্ক করে বলেন, অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সারাদেশে নকশাবহির্ভূত ভবনে রাজউকের অভিযান চলমান থাকবে। বসবাসযোগ্য নগরী গড়তে কোনো প্রভাবশালী বা শক্তিশালী মহলও ছাড় পাবে না। বিশেষ করে, নির্মাণাধীন কোনো ভবনে অনিয়ম পেলে […]
সোলাইমান হত্যা: সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ৪ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদরাসা ছাত্র সোলাইমান (১৯) হত্যার ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার […]
সিদ্ধিরগঞ্জে জমি দখল করতে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জোর পূর্বক অন্যের জমি জবর দখল করতে বেকু দিয়ে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আলহাজ¦ আ: মমিন ভূঁইয়া, তার মেয়ে মোসা: রেহেনা বেগম ও মেয়ের জামাই হারুন গংদের বিরুদ্ধে। রবিবার (২৭ এপ্র্রিল) বিকালে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় মাহিন লেভেল ফ্যাক্টরী সংলগ্ন এলাকায় মুরশিদ আলী গংয়ের পৈত্রিক জমিতে এ ভাংচুরের […]
শামীম ওসমানের সহযোগী ডেভিল আব্দুল্লাহ আল সাইফ প্রকাশ্যে!

স্টাফ রিপোর্টার: শহরের আমলাপাড়াস্থ নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক বঙ্গবন্ধু সৈনিক লীগ নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল সাইফ গডফাদার শামীম ওসমানের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলা,গুলিবর্ষণ করে হতাহতের ঘটনা ঘটিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও সাইফের বিরুদ্ধে কোন মামলা হয়নি। একটি সুত্র হতে জানা যায়,২০১২ সালে আওয়ামী লীগ ও সৈনিক লীগের প্রভাব খাটিয়ে […]
সোনারগাঁয়ে সম্পত্তির জন্য বাবাকে মারধর, ছেলে গ্রেফতার

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে মারধর করে জখম করার ঘটনায় ছেলে জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকালে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ২৭ এপ্রিল দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় আব্দুর রহিমকে (৭০) তার নিজ বাড়ির সামনে দুই ছেলে ও মেয়ে বেধড়ক মারধর করেন। পরবর্তীতে তিনি […]
শেরপুরে বিজিবি কর্তৃক ৩৪৮পিস ভারতীয় মদ জব্দ

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৪৮পিস মদ জব্দ করেছে হলদীগ্রাম বিওপি। রবিবার (২৭এপ্রিল) ভোরে উপজেলার গোমড়া এলাকা থেকে এসব ভারতীয় মদ জব্দ করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, গোপনে সংবাদ পেয়ে হলদীগ্রাম বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েব […]
আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা – ড. ইউনূস

জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের মানুষ মনে করে, অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। তারা অন্তর্বর্তী সরকারকে সরাসরি চলে যেতে এখনও বলছে না। বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকারই নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরায় এক সাক্ষাৎকারে […]
